| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রশ্নবিদ্ধ
সাইফুল ইসলাম সাঈফ
প্রশ্নবিদ্ধ এই আমি, আমার কর্ম
কত চেষ্টা আমার তবুও ব্যর্থ।
ওরা যা সহজে পেরে ওঠে
আমি তা পারি না!
তবে পাস আমি করে যাই
কোনোরকমে, কিছু মানুষের চেয়ে ভালো
আবার কিছু মানুষের চেয়ে খারাপ
অনেক সুযোগ এসেছে যথাযথ সময়ে
প্রতি সুযোগ আমার হাত ছাড়া হয়ে যায়।
কতবার যে হাল ছেড়ে দিয়েছি
আবার হাল ধরেছি এগিয়ে যাওয়ার জন্য।
আমার চতুরতা নাই বলে ওরা হাসে
ওদের তুলনায় আমি খুব পিছিয়ে
আমি ভুলে যাই, মনে পড়ে পরে।
আমার হৃদয় চুরমার হয়ে গেছে
না পেরে উঠে, প্রতিমহূর্ত কেঁদে!
কোনো রূপসীর কাছ থেকে আদৌ
আমি সামান্য কষ্টও পাইনি।
আমি বুঝিনি রূপসীর ছোঁয়া ব্যতীত
সুখ বিহীন সময় কাটে নিত্য।
আমি বুঝিনি রূপসীর সঙ্গ ছাড়া
সবকিছু বৃথা, ভীষণ জ্বালা!
আমি বুঝিনি রূপসীর প্রেরণা বিনা
যা কিছু সব এলোমেলো, শুধু বেদনা!
হয়ত রূপসী না থাকার কারণে
বিফল আর আমি সাহস পাই না!
সেজন্য আমি আর এগোতে পারি না
আমার পাশে কেউ এলে না!
আমি না পারার জন্য ছেড়ে গেছে
প্রতিটি আপন, তাকিয়ে দেখি গগন।
যখন খোঁজার উচিত ছিল তখন খুঁজিনি
এখন খুঁজে পাই না, যন্ত্রণা ভীষণ!
বিত্তের জন্য প্রায় প্রত্যেকে ছুটে
আমিও ছুটেছি, কিন্তু ধরা দেয়নি।
অতি অল্প অর্থ দিয়ে কীভাবে পাই বলো?
তাই চাই না, চুপ থাকি, প্রার্থনা করি।
সম্পদ না থাকার কারণে কত প্রশ্ন
জবাব দিতে দিতে অত্যন্ত ক্লান্ত!
উত্তরা, ঢাকা।
০৫.০৮.২০২৬
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০১
সুব্রত দত্ত বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো পড়ে। এটা কেবল লেখা নাকি আত্মজৈবনিক জানি না।