| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে মনোরোগ, মনমরা
মন আর ভালোই হয় না
শুধু করে যাই আল্পনা, কল্পনা।
যেদিকে তাকায় লাগে শূন্যতা
কোন কিছুতে হৃদয় পায় না পূর্ণতা।
আমার জন্য কোনো ডালে কি?
ফোটেনি মানানসই, সমতার ফুল
আমার মুহূর্ত কি যাবে হয়ে ব্যকুল?
নজির আছে, দেখা যায় সচারচর
নিঃস্বও বাঁধে ঘর, হয় জুটি
মজুদ থাকে না নিত্য আহার।
কী যে জটিল যন্ত্রণায় যায় দিন
বুঝাতে পারি না কাউকে
ভুলতে পারি না কোনোভাবে
বিফল হওয়ার দুঃখ খুব কাঁদায়।
মেনে নিতে পারি না কিছুতে
ধ্বংস হয়ে গেছে সব হারিয়ে।
উত্তরা, ঢাকা।
২৫.০৮.২০২৬
২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:২২
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।