| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ, দুইটা পেঁয়ারা গাছ
একটি কাগজি লেবু ও একটি ডেউয়া গাছ ছিল
এছাড়াও বাড়ির পিছনের বাগানে সুপারি গাছ
নারকেল গাছ আছে, পুকুরে অংশ আর কবর স্থানে
যেখানে মা-বাবার দু’জনে এখন সমাহিত।
মনে পড়ে পেঁয়ারা গাছে উঠতাম
পেড়ে খেতাম পাকা পেঁয়ারা।
যখন বর্ষাকাল আসতো ফুলে ফুলে
ভরে থাকতো প্রতিটি কদম গাছ, কী যে সুন্দর!
সুপারি পেড়ে ভাগ হতো আমাদের আর
চাচাদের মধ্যে, নারকেলও হতো ভাগ।
কাগজি লেবু ধরতে দেখেছি, দেখেছি
যে যেত কাগজির পাতা ছিঁড়ে ঘ্রাণ নিত বা শুকত
কারণ জায়গাটা রাস্তার পাশে বিধায়
এখন আর এগুলো কিছু অবশিষ্ট নেই
বড় ভাই ঘর করে থাকে, নতুন নতুন গাছ
তিনি যেতে বলে প্রায়শ তবুও যাওয়া হয় না
খুব কম গিয়েছি বাড়িতে সেজন্য
নিজ গ্রামে নিজ বাড়িতে পরিচিত হতে হয়!
উত্তরা, ঢাকা।
২৬.০৮.২০২৬
২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।