| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি কোনো একটি মসজিদে
আমার মৃত মায়ের প্রথম জানাজা হয়
যদিও মা এই এলাকায় কখনো আসেনি।
আমিও কখনো ভাবিনি এখানে থাকবো
এখানেই ঘুরে বেড়াবো নিঃসঙ্গ!
যেখানে থাকি সে বাড়ির নিকটে লেক
বহুতল ভবন না, আছে খালি জায়গা।
একটি মেহেদি একটি নিম, একটি কামরাঙ্গা গাছ
একটি আতা, কয়েকটা আম ও কাঁটাল গাছ।
নির্মল বাতাস, রোদ-বৃষ্টি উপভোগ করা যায়
শোনা যায় বিভিন্ন পাখি ও তাদের কিচিরমিচির।
উত্তরা, ঢাকা।
০৯.১০.২৬
©somewhere in net ltd.