| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের সন্ধান
সায়মন শাহ
আমি এক আলোর সন্ধানী
এই ধরণীর তরে,
হাজার বছর পার করেছি
তীব্র অন্ধকারে।
আর কতকাল কষ্টের গ্লানি সহিব প্রভু
বলে দাও তুমি মোরে,
ক্লান্ত হয়েছি তব খান্ত করিনি কোন ডরে।
হে দিশারী চলেছে যে তরী
অভীক হিয়ার জোড়ে,
পার করে দাও আমার ছোট নাও
সুখের স্বর্গ দ্বারে।
বলি বিধাতায় রয়েছি যে আশায়
ক্ষমা করো আমায় দুই জীবন দশায়,
পরিত্রাণ দাও কি শক্তি দাও
এই আমাবস্যায়।
জানি আমি নয় আমার বিশ্বাস খুদ্র
একদিন আমার ছোট্ট কুটিরে
ছেয়ে যাবে সোনালী রৌদ্র।
©somewhere in net ltd.