নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

কুকুর-বন্দনা

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৬

বিজ্ঞানীদের দেয়া তথ্য সত্য হলে মেনে নিতে হবে, ১৪ হাজার বছর ধরে কুকুর মানুষের সঙ্গী! আর পিলে চমকানো কথ্য হচ্ছে, নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীরা বিশ্বাস করে কুকুরই তাদের আদি পিতা! এ কারণে কুকুরের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম শ্রদ্ধা ও বন্দনা। গ্রিকদের যম দেবতা সাবথেরাসও মূলত কুকুর। এটার তিন মুখ থেকে অবিরত বিষ ঝরে। নাক ও চোখ দিয়ে বের হয় আগুনের হলকা। এই কুকুরকে নাকি হারকিউলিস যমালয় থেকে ধরে এনেছিলেন;)



আধুনিক যুগেও এক শ্রেণীর মানুষের জন্য কুকুর যমরাজের ভূমিকায় অবতীর্ণ। কারণ কুকুর এখন রেঙ্কধারী পুলিশ ও গোয়েন্দা অফিসার। ওরা শীতাতপ নিয়ন্ত্রিত দালানে শুয়ে আরামসে মুরগির রান চিবোয়! সন্দেহ ছাড়াই এক নিঃশ্বাসে বলে দেয়া যায়, অপরাধী, মাদক ও অবৈধ অস্ত্র খুঁজে বের করে সমাজবিরোধী চক্রের কাছে কুকুর এখন যমই বিবেচিত হচ্ছে।



নিউ ইয়র্কের টুয়িন টাওয়ারের ধ্বংসাবশেষ থেকে সর্বশেষ জীবিত মানুষটির সন্ধান এই কুকুরই দিয়েছিল। আবার ভূমিকম্পের পর কুকুরকে চৌকস ত্রাণকর্মির ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। অন্যদিকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশিক্ষিত কুকুর উপহার দেয়ার প্রচলন ইদানিং বেড়েছে।



মহর্ষি চাণক্যের উপদেশ : কুকুরের কাছ থেকে ছয়টি গুণ গ্রহণ কর। এ ছয়টি গুণ হচ্ছে কর্তব্যে অনঢ়, স্বল্পে সন্তোষ, সুনিদ্রা, শীঘ্রচৈতন্য, প্রভুভক্তি ও শৌর্য।



ভাষাবিদ চিন্তাহরণ চক্রবর্ত্তী তাঁর 'ভাষা সাহিত্য সংস্কৃতি' গ্রন্থে মীমাংসাসূত্রের ভাষ্যকার শবরস্বামীর উদ্বৃতি দিয়ে বলেছেন, কৃষ্ণপক্ষের চতুর্দশ রাতে কুকুর উপবাস করে। তাই ওই রাতের নাম 'শ্বনিশা'।



উর্ধ্বলোকেও কুকুরের বিচরণ রয়েছে। রুশরা 'লাইকা' নামের এক কুকুরকে মহাকাশে পাঠিয়েছিল। তবে মহাভারতের যুধিষ্ঠির সবাইকে টেক্কা দিয়েছেন। কারণ দেবতাদের পাঠানো রথে চড়িয়ে তিনি একটি কুকুরকে স্বর্গে নিয়ে গিয়েছিলেন। দেবতাদের আপত্তিকে তিনি পাত্তা দেননি।



কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। এরা বহুদূর থেকে খাবারের ঘ্রাণ পায়। বলা হয়ে থাকে, কুকুর বাতাসের সামান্য স্পন্দনও শুনতে পায়। আর শব্দ শোনা মাত্র তা বুঝে ফেলার ক্ষমতার কারণে এটার নাম 'শ্বনক'।



'কুকুর' শব্দটির মূল নিয়ে ভাষাতাত্ত্বিকরা দুই শিবিরে বিভক্ত হয়ে আছেন। এক পক্ষের দাবি : কুরকুর শব্দে মাটি আঁচড়ায় ও তাতে শুয়ে পড়ে বলে প্রাণিটির নাম কুকুর হয়েছে। সোজা কথায়, ধ্বন্যাত্মক 'কুর কুর' শব্দ থেকে কুকুর শব্দটি এসেছে। অন্যপক্ষ তা মানেন না। তাদের দাবি হচ্ছে 'কুক' ধাতু থেকে কুকুর শব্দের উৎপত্তি। সংস্কৃত ধাতু 'কুক' মানে 'যে প্রাণি শুয়ে খাদ্য গ্রহণ করে, অন্যকে মোটেও দেয় না।'



ঋগ্বেদে 'সারমেয়' শব্দটি থাকায় সহজেই বোঝা যায়, কুকুর শব্দটি সারমেয় শব্দটির চেয়ে বয়সে নবীন। ভাষাবিদদের মতে, 'যে পিছু হটতে হটতে রমণ করতে পারে, সে-ই সরমা'। আর এ সরমা থেকেই সারমেয় শব্দটি এসেছে।



শীতে আমরা কুকুরকুণ্ডলী পাকিয়ে যাই। আর সংস্কৃত সাহিত্যে কুকুরকুণ্ডলী নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পটি এ রকম : শীতের দিনে শিষ্যের বাড়িতে গিয়ে বুজরকি দেখাতে গোঁসাই বাবাজী কাঁথা ছাড়াই শুয়ে পড়লেন। দাবি করলেন, তপোবল দিয়ে শীত ঠেকাবেন। কিন্তু শিষ্য দেখলো :



'প্রথম প্রহরে প্রভু ঢেঁকি অবতার

দ্বিতীয় প্রহরে প্রভু ধনুকের টঙ্কার।

তৃতীয় প্রহরে প্রভু কুকুরকুণ্ডলী

চতুর্থ প্রহরে প্রভু বেনের পুটুলি।':P

মন্তব্য ২২ টি রেটিং +১৩/-২

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৫

জুন বলেছেন: কুকুর বিষয়ে আরেকটি কথা, আমরা ইতালীর ভিসুভিয়াসের অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরীতে এক ট্র্যাজিক কবির বাসার গেটের মেঝেতে দেখেছিলাম মোজাইকে কুকুরের ছবিসহ ল্যাটিন ভাষায় লেখা : cave canem অর্থাৎ কুকুর থেকে সাবধান
গাইড জানালো এটাই পৃথিবীতে সর্বপ্রথম কুকুর থেকে সাবধান হওয়ার বানী।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৮

সাইমুম বলেছেন: দারুণ তথ্য। ধন্যবাদ এবং ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: Khub valo laglo.onk kisu janlam.+

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৯

সাইমুম বলেছেন: thank u very much.

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২১

তাশমিয়া বলেছেন: অনেক বাড়িতেই মানুষকে সতর্ক করার জন্যে লেখা থাকে-'কুকুর হতে সাবধান।' কিন্তু বিডিআর মহাপরিচালকের বাড়ির গেটে লেখা দেখতাম-'গেট বন্ধ রাখুন।কুকুর বেরিয়ে যেতে পারে। :|| '
যেন মানুষ কুকুরের কামড় খাওয়ার থেকে কুকুর বেরিয়ে যাওয়া/হারিয়ে যাওয়াই বড় ঘটনা। /:)

আপনার পোস্টটি চামৎকার লাগল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৫

সাইমুম বলেছেন: চৌকস মন্তব্য। ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৮

মুহাঃ শাহজাহান হক বলেছেন: ভালো লাগল

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩১

সাইমুম বলেছেন: খুশি হলাম। কিছু জম্পেশ কৌতুক ছাড়েন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩০

কনফিউজ বলেছেন: দারুণ

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩২

সাইমুম বলেছেন: শুকরিয়া।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৮

াঢারে ালো বলেছেন: ভালো লিখসেন

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫১

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫০

াঢারে ালো বলেছেন: স্বগোত্রীয়দের কারো কারো দেখা যাচ্ছে গাত্রদাহ হচ্ছে এই পোস্টে ;) ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫২

সাইমুম বলেছেন: পজেটিভ মন্তব্য সব সময় ভালো। ধন্যবাদ।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৩

জামিনদার বলেছেন: আহ্ কি আরামের ঘুম

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৪

সাইমুম বলেছেন: কুকুরের ঘুম দেখে হিংসে হচ্ছে বুঝি :P

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০১

রেজোওয়ানা বলেছেন: এটাও অসাম........

আপনি কি হাতি, হরিণ, ময়ূর, হাঁস নিয়ে এমন কিছু পোষ্ট দিতে পারবেন?
তাহলে খুব উপকৃত হতাম.......

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৫

সাইমুম বলেছেন: অপেক্ষায় থাকুন। ময়ূর ও হাঁস লিস্টে ছিল না। সময় করে দিয়ে দেবো।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৭

শান্তির দেবদূত বলেছেন: সাহিত্যে আপনার দখল দেখে অবাক হয়ে যাচ্ছি আপনার বন্দনা পোষ্টগুলো পড়ে। চালিয়ে যান।

আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি বাংলা সাহিত্য?

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০১

সাইমুম বলেছেন: না, বাংলা নয়। সমাজতত্ত্ব।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৭

নিভৃত নয়ন বলেছেন: কুকুর নিয়ে এত ভাল একটা পোস্ট হতে পারে টা মাথাতেই ছিল না।

অনেক কিছু জানলাম/

০৯ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৪

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.