নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৩৮ (বরখাস্ত)

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২২

ফারসি শব্দ 'বরখাসৎ' থেকে বাংলায় বরখাস্ত শব্দটি এসেছে। কিন্তু বাংলা ভাষায় বরখাস্ত শব্দটিরর অধপতন দেখে ফারসি ভাষাভাষী লোকজন হাসবে না কাঁদবে, তা বোঝে ওঠা মুশকিল। কারণ বাংলায় বরখাস্ত মানে কর্মচ্যুত, ছাঁটাই বা অব্যাহতি। অথচ বরখাস্তের কথা শুনে আমরা আঁতকে উঠলেও ফারসি ভাষাভাষী মোটেও আঁতকে উঠে না। কারণ ফারসিতে বরখাস্ত মানে জেগে ওঠা, ওপরে ওঠা, অদৃশ্য হওয়া। কারও বরখাস্ত হবার সংবাদে তারা সাধারণত ভাববে, লোকটি বুঝি ঘুম থেকে উঠেছে বা জেগেছে।



বাংলায় বরখাস্ত বলতে এক সময় ভঙ্গ বা ছুটি নির্দেশ করতো (কাছারি বরখাস্ত হইলে যাবতীয় লোক তাঁর প্রশংসা করিতে লাগিল - প্যারিচাঁদ মিত্র)।

অপগত, দুরীভূত ও অতীত অর্থেও এক সময় বাংলায় বরখাস্তের ব্যবহার ছিল। বর্তমানে বাংলায় আমরা যেটাকে বরখাস্ত বলি, ফারসিতে তা 'বারকেনার'। ক্রিয়াপদ হিসেবে বরখাস্ত করার অর্থ কাউকে চাকরি হতে অব্যাহতি প্রদান করা, ছেড়ে দেওয়া বোঝায় (তুমি নাকি সুবাদার আমাদের বরখাস্ত করেছ - আকবর আলী)।



অভিধানে বরখাস্তী বা বরখাস্তি শব্দের অর্থে পরিত্যক্ত লিখা হয়েছে (বরখাস্তি জমি)।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৯

শিপু ভাই বলেছেন: বস আপনার কাছে মাত্র ১০ টা প্রবাদ চাই । চাঁটগাইয়া হলে বেশি ভাল হয়।

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২২

সাইমুম বলেছেন: সময় করে দিতে হবে এবং দেবো।

২| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৩

ইসফানিদয়র আরিওন বলেছেন: বুঝলাম আপনি শব্দ লইয়া মাতামাতি করেন । ভালো ভালো

তবে মহাশয় বরখাসৎনয় ফারসি শব্দটা হল [বারখাস্তান]برخاستن

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬

সাইমুম বলেছেন: শব্দটি আমি পেয়েছি জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে। বিদেশী শব্দের উচ্চারণ পরে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেবার পিরকল্পনা আছে। ধন্যবাদ।

আর শব্দ নিয়ে মাতামাতি নয়, শব্দের মূল ও বিবর্তন জানতে পড়াশোনা করছি মাত্র।

৩| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৭

ময়নামতি বলেছেন: ভাইজান সালাম , যারা বরখাস্ত হবেন তারাইতো জেগে উঠবেন। এটাই তো নিয়তি।

কারন ভাষা দিয়ে শিক্ষা না দিলে দিবে কি দিয়ে । কেমন আছেন গরমের মধ্যে শীত তাই জ্বর, পরিবর্তন আর কি.......

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৭

সাইমুম বলেছেন: আপনার কমেন্ট বরাবরের মতই উপভোগ্য। ধন্যবাদ।

৪| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো।
@অারিোন-ফারসি বা অারবীতে শেষ বর্ণ একক ভাবে উচ্চারিত হয় না। বাক্যে ব্যবহৃত হলে পরবর্তী শব্দের প্রথম বর্ণ অনুসারে উচ্চারণ বদল হয়।

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৯

সাইমুম বলেছেন: বিষয়টি অনেকেই জানেন। ব্যাপারটা চেপে যান প্লিজ। ধন্যবাদ।

৫| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৪

অগ্নিবীনা বলেছেন: ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৫

সাইমুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫৫

তিতুমির বলেছেন: +

২১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৪

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.