নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৪৫ (সঙ্গীন)

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০২

বাংলা অভিধানগুলোতে সঙ্গিন, সঙ্গীন, সঙীন, সঙিন বানানগুলো মেনে নেওয়া হয়েছে।



ফারসি 'সঙ্গীন' শব্দ থেকে আগত বিশেষ্য হিসেবে বাংলা সঙিন শব্দের অর্থ 'বন্দুকের মুখের ছোরা বা কিরিচ' (হাতে নিয়ে সঙ্গীন আলো সেনারা হানা দেয় প্রতিদিন - মোঃ মাহফুজউল্লাহ)।



এটা ইংরেজি bayonet শব্দের সমতুল।



অন্যদিকে বিশেষণে সঙিন মানে শক্ত, কঠিন, জটিল (ব্যাপারটা কেমন যেন সঙ্গিন হয়ে উঠেছে - মোঃ ওয়ালিউল্লাহ), ভয়ানক, গুরুতর (হঠাৎ বেকার হয়ে তার অবস্থা সঙ্গিন হয়ে উঠেছে)।



আবার ইংরেজি sanguine থেকে আসা বাংলা সঙিন শব্দটির অর্থ সাংঘাতিক, দারুণ, ঘোরতর, সংকট।



ইংরেজির প্রাচীন প্রয়োগ হিসেবে sanguinary শব্দের অর্থ ছিল রক্তাক্ত, রক্তপাতবহুল, রক্তক্ষয়ী (a sanguinary battle)। বর্তমানে sanguine অর্থ আশাবাদী। তবে রক্তিম অর্থেও শব্দটির প্রয়োগ রয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১১

ময়নামতি বলেছেন: এক বরষা ভেজা রাতে প্রথম দেখা দুজনে
আরেক বরষারও রাতে কে রইবে কোথায় কে জানে।
দুটি মন যখন কাছে এলো
ভাবনা হয়ে যায় এলেমেলো।
রাগে অনুরাগে ভরা, দুটি মনের চেনা জানা
দ্বিধার সাগর পেরিয়ে পাবে কি মনের ঠিকানা।

সঙ্গীনি আবদুর জব্বার

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৩

সাইমুম বলেছেন: গানটা দারুণ।

২| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৮

শিপু ভাই বলেছেন: ভাই কি বিদেশ থাকেন??
ফেসবুকে আপ্নের ছবি দেইখা মনে হইল।

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩১

সাইমুম বলেছেন: না। ঢাকার খিলগাঁওয়ে থাকি। দৈনিক আমার দেশ -এর রিপোর্টার।
ফেইস বুকে যে ছবিটি দেখছেন, ওটা মিসরের আলেকজান্দ্রিয়ায় তোলা। তবে ফেইস বুকে আমি লিখি না।
'লম্বর' তো জেনেছেন। সমস্যা নাই।

৩| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৯

শিপু ভাই বলেছেন: এই "সঙ্গিন" থেকে কি "সঙ্গি" শব্দটা এসেছে?

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩২

সাইমুম বলেছেন: না।

৪| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫১

শিপু ভাই বলেছেন: আরে!!!!
আমিওতো খিলগাঁও থাকি।
চৌরাস্তায় অফিস।


দেখা হবে নিশ্চই।

২১ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০১

সাইমুম বলেছেন: আমি সি ব্লকে থাকি, চৌরাস্তার কাছাকাছি। ফেইসবুকে আপনার গ্রুপে পরিচিত কয়েকজনের ঝবি দেখলাম।

৫| ২২ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৭

জুন বলেছেন: অনেক জ্ঞান বাড়ছে আপনার পোস্টমর্টেমে সাইমুম...বই বের হলে জানাতে ভুলবেন না।

২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৫

সাইমুম বলেছেন: ধন্যবাদ।বাস্তবতা হচ্ছে আপনাদের জানা জিনিসই আমি এক জায়গায় জোগাড় করে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.