| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাকালে নাচ, গান, বাদ্য, অভিনয় -- এ চার কলায় যিনি সিদ্ধ বা পারদর্শী ছিলেন, তাকে নট বলা হত (মধুর নটিনী নটরঙ্গ -বিদ্যাপতি)।
এ নট শব্দের গঠন হচ্ছে নট (নৃত্য করা) + অ (কর্তৃবাচ্যে)। আধুনিককালে নট বলতে নর্তক বোঝায়। অভিধানে বর্ণিত নট শব্দের আরও অর্থে অভিনেতা, বর্ণসঙ্কর জাতিও রয়েছে। নটের স্ত্রীলিঙ্গ নটিনী। নটবর মানে শ্রেষ্ঠ নতর্ক। শ্রীকৃষ্ণ অর্থেও নটবর শব্দটি চালু রয়েছে।
সংস্কৃত 'নট্র' থেকেও বাংলায় নট শব্দটি এসেছে। এ নট সংগীতের রাগ বিশেষ। আবার এ রাগ নয় প্রকার হবার কারণে তা নবনট নামেও পরিচিত। এ নয় প্রকার রাগ হচ্ছে বৃহন্নট বা নটনারায়ণ, কেদারনট, কল্যাণনট, কামোদনট, মল্লারনট বা নটমল্লার, ছায়ানট, কদম্বনট, হাম্বীরনট বা নটহাম্বীরা ও আহীরনট।
আবার সংস্কৃত 'নষ্ট' থেকে প্রাকৃতে নট্র এবং প্রাকৃত নট্র থেকেও বাংলায় নট শব্দটি এসেছে। এ নট অর্থ নষ্ট, বিকৃত (শুন ওহে গুণনিধি নট হোক ছানা দধি - কবিকঙ্কন চণ্ডী)। আধুনিক কালে এ নট শব্দের প্রয়োগ চোখে পড়ে না। তবে মধ্যযুগে এ শব্দের প্রয়োগ ছিল।
কবিকঙ্কন চণ্ডী নষ্ট অর্থে নট শব্দটি ব্যবহার করেছেন (সব কর্ম্ম হবে নট তুমি ত সুবুদ্ধি বট তবে বল কি হবে আমার)। তিনি ধবংস বা অদৃশ্য অর্থেও নট শব্দটি ব্যবহার করেছেন (লঙ্গিয়া তোমার ঘট ছয় ডিঙা হবে নট বন্দী হবে রাজবন্দী শালে)।
তবে নট শব্দটি এখন লম্পট অর্থে ব্যবহৃত হয়। শব্দটি দিয়ে বোঝায় 'যে বহু নারীর সাথে প্রণয় করে'। নটবর শব্দেরও এই অর্থ রয়েছে।
আবার নটঘট শব্দের মূল অর্থ 'নষ্ট ঘটনা'। কিন্তু অবৈধ প্রণয় অর্থেই শব্দটি ব্যবহৃত হচ্ছে (ওদের দুজনের নটঘটের কাহিনী এখন সবার মুখে মুখে)।
নট আবার হিন্দু সম্প্রপ্রদায় বিশেষ। এ নট শব্দের গঠন হচ্ছে (নট্ + অ।
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১০
সাইমুম বলেছেন: মেয়েদের গালি দেয়া হয়। কিন্তু 'নট' বলে পুরুষদের গালি দেয়া হয় না।
২|
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
শিপু ভাই বলেছেন: একটা ক্ষুদ্র গল্প পোস্ট কর্ছি।
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৭
সাইমুম বলেছেন: মন্তব্য করেছি।
৩|
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৩১
ময়নামতি বলেছেন: নটিনী নৃত্য করে নটের হেলিয়া দুলিয়া কি করে
মনে হয় নটিনীর সহিত নটনৃত্য করে
যাহা আমাদের রুচি সমৃদ্ধ করে,
খিছুরী নৃত্যের কুদাকুদীকরে
উভয় লিঙ্গ নাচন করে
আমি সেকেলে
উনারা একেলে.
কয়দিন পর চুটিয়ে প্রেম করে
তার যে যার ঘরে ,
আমায় পারিলে ক্ষমা করিবেন
আমি এই রকমই.......
তবে আপনার সাথে শব্দ ঝগড়ায় আছি.......
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৮
সাইমুম বলেছেন: ঝগড়া খুবই ভালো জিনিস। ঝগড়ার অনুমতি দিলাম।
৪|
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২১
হুপফূলফরইভার বলেছেন: নট নটিনীর শাব্দিক নৃত্য দেখিয়া লেখক কি গতকাল খুউব বেশী ব্যাস্ত ছিলেন নাকি?
ডাকাডাকি করলাম অনেক আওয়াজ বোধয় ঢেউয়ের তালে হারিয়ে গেছে~
২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৪
সাইমুম বলেছেন: হাঁ, ভাইয়া ব্যস্ত ছিলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
শিপু ভাই বলেছেন:
'যে বহু নারীর সাথে প্রণয় করে'। নটবর
তেমনি খারাপ মেয়েদের নটি বলেও গালি দেয়া হয়।