নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুল স্বপন

সাজেদুল স্বপন › বিস্তারিত পোস্টঃ

মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরল দর্শক

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৮

ঘটনার আকস্মিকতায় হতচকিত সবাই। ওই দর্শক ছুটে গেলেন মিড অনে দাঁড়নো মাশরাফি বিন মুর্তজার দিকে। শুরুতে খানিকটা ভড়কে গিয়েছিলেন মাশরাফি। দু হাত উঁচিয়ে চেষ্টা করেছেন ওই দর্শককে থামাতে। কিন্তু দর্শক গিয়ে জড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ককে। মাশরাফিও তখন জড়িয়ে ধরেন তাকে।ততক্ষণে মাঠে ছুটে গেছেন বিসিবির নিরাপত্তারক্ষীরা। ওই দর্শককে টেনে নিয়ে যেতে চান তারা। কিন্তু মাশরাফি তাৎক্ষনিকই দারুণভাবে সামলান পরিস্থিতি। খানিকটা সময় আগলে রাখেন ওই দর্শককে। মাশরাফিই তাকে নিয়ে যাচ্ছিলেন মাঠের বাইরে। পরে নিরাপত্তারক্ষীরা নিয়ে যান ওই দর্শককে। মাশরাফি তখন বারবার কিছু বলছিলেন নিরাপত্তারক্ষীদের। হয়ত সতর্কভাবে সামলাতে বলছিলেন পরিস্থিতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.