নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস করি মুক্ত চিন্তায় , দেশ বা জাতি হিসেবে নয় নিজেকে মানুষ হিসেবে ভাবতে ও পরিচয় দিতেই পছন্দ করি :)

কিছু অর্জনের জন্য গর্জন করিনা,মন চায় তাই গর্জন করি!

মেহেদী ফারূক সজীব

আমি আর একাকীত্ব যেন সহদোর ,অবসাধের হবে অবসান আসবে নতুন ভোর !

মেহেদী ফারূক সজীব › বিস্তারিত পোস্টঃ

বিষয় ভিত্তিক অনুকাব্য

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

♥♥প্রথমেই হুমায়ূন স্যারের স্বরণে♥♥



স্যার গিয়েছেন অনেক দূর

না ফেরার দেশে,

শ্রদ্ধাভরে স্বরন করি

স্যারকে ভালবেসে।



☻☻☻দেশের বর্তমান আলোচিত বিষয় নিয়ে☻☻



কানপেতে শোন ঐ শোনাযায়

রাজাকারের অট্টহাসি,

খুন করে সে মাফ পেয়েছে

হয়েছে জেল হয়নি ফাঁসি।



♣♣এবারে কোঠা সমাচার♣♣



যোগ্যতাতে পাব না তাই

কোঠার আশায় দিন গুনি,

তোকে পাওয়ার প্রতিযোগিতায়

কে জিতল বল শুনি ।



♥♥পবিত্র রমজান নিয়ে♥♥



সারাদিন রোযা রেখে

অনেকেই ক্লান্ত,

আল্লাহ্‌কে পাওয়ার আশায়

কেউ হবনা ক্ষান্ত ।



☻☻রোযায় বাজার দর নিয়ে☻☻



বাজার দর উঠছে উপর

জয় করবে সে হিমালয়,

পকেটে আমার দুর্ভিক্ষ

মনে লাগে ভীষণ ভয়।



◘◘ অন্যান্য ◘◘



তার উপমা পাইনা খুঁজে

উপমা দেই কিসে,

সামনে ক্ষ্যাপাই পেত্নী বলে

হুর পরী ডাকি পিছে।



স্বপ্ন দেখতে কে শেখাল

কে যোগাল প্রেরণা,

কে জাগাল মনে প্রেম

কে মিটাল বাসনা।



একবুক আশা নিয়ে

কে এসেছে বলতে ,

ভালবাসি তোমায় আমি

একসাথে পথ চলতে।



প্রেম প্রেম খেলা খেলে

আমি বড়ই ক্লান্ত,

নষ্ট করবে কত জীবন

হও এবার ক্ষান্ত।



ফেরাতে কি পারব আমি

আমার পথে তোমায়,

তোমায় না পেয়ে মন

চলেগেছে কোমায়।



যত্নে রাখা ভালবাসায়

আর পরেছে ধুল,

বিশ্বাস হল চুরমার

ভেঙ্গেছে আজ ভুল।



○○○একটি সাবধান বানী○○○



প্রেমে পরলে ঘুরবে মাথা

দেখবে চোখে সরষে ফুল,

সব হারিয়ে নিঃস্ব হলে

ভাঙ্গবে তখন তোমার ভুল। :P :P :P

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: হুমায়ূন আহমেদের মৃত্যুর পর একটি গদ্য রচনা করেছিলাম। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গদ্যটি স্মরণ করছি
সাহিত্যিকের মৃতু এবং আমাদের গদগদে আবেগ
Click This Link

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

মেহেদী ফারূক সজীব বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ খেয়া ঘাট

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৬

মেহেদী ফারূক সজীব বলেছেন: আপনার গদ্যখান পড়তাছি পরাজিত মধ্যবিত্তের একজ।
ধইন্যা :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.