| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী ফারূক সজীব
আমি আর একাকীত্ব যেন সহদোর ,অবসাধের হবে অবসান আসবে নতুন ভোর !
তোমার নাকি বিয়ে?
আর কিছুদিন পর,
কে তোমায় করছে বিয়ে?
কে তোমার বর?
এপাড়ার ক্ষ্যাপা নাকি?
ও পাড়ার ট্যাড়া,
নাকি তোমার পাড়ার নিম বুড়োটা
যে দেখলেই করে জেরা।
শুনেছি ছেলের অনেক টাকা
মস্তবড় বাড়ি ,
বাড়ি ভর্তি চাকর-বাকর
আছে অনেক গাড়ি।
তুমি নাকি অনেক খুশি
এমন বর পেয়ে,
কষ্ট হয়নি একটুকুও ?
আমার পানে চেয়ে।
কি উত্তর দিবে তুমি এতোদিন পর
তুমিতো সুখেই আছো,
ভেঙে আমার ঘর ।
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মেহেদী ফারূক সজীব বলেছেন: ধন্যবাদ
২|
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ইউসুফ আলী রিংকূ বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো +++
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৮
মেহেদী ফারূক সজীব বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার উৎসাহ ।
অনেক ধন্যবাদ
৩|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৭
অচিন তারা বলেছেন: ভাই বিয়ের দাওয়াত পেয়েছেন? পেলে আমাদেরকেও সাথে নিতে ভুলবেন না।
![]()
যাই হোক ভালো লেগেছে। ![]()
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
মেহেদী ফারূক সজীব বলেছেন: অবশ্যই সাথে যাবেন , তবে আমার বিয়েতে ।
অনেক ধন্যবাদ,ভাল থাকবেন।
৪|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: হায়রে কবি ! বিরহেও ছন্দ। পাখির কান্নাও নাকি গান। কবির বিরহেও ছন্দ।এমন ঘর কেউ ভাঙে। কবিতা প্লাসায়িত হলো ।++
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
মেহেদী ফারূক সজীব বলেছেন: পাখির কান্নাও নাকি গান
আসলেই,এমন ঘর কেউ কি ভাঙে ?
ধন্যবাদ
ভালো থাকবেন ।
৫|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
কালো যাদুকর বলেছেন: ভাল ছন্দ। অনেকদিন বাদে ছন্দ পড়লাম।++
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
মেহেদী ফারূক সজীব বলেছেন: ভাল ছন্দ। অনেকদিন বাদে ছন্দ পড়লাম
ছন্দের মজাই আলাদা
অনেক অনেক ধন্যবাদ রইল
ভাল থাকবেন
৬|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
সজিব তৌহিদ বলেছেন: সজীব ভাই, আপনার কবিতাটি অহেতুক ভালো লাগলো..
তোমার নাকি বিয়ে?
আর কিছুদিন পর,
কে তোমায় করছে বিয়ে?
কে তোমার বর?
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
মেহেদী ফারূক সজীব বলেছেন: অহেতুক ভালো লাগলো লাগার কারনে অহেতুক ধন্যবাদ
ভালো থাকবেন
৭|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো তো...
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮
মেহেদী ফারূক সজীব বলেছেন: ভালো তো ভাল না ?
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ছন্দে চমৎকৃত যদিও কবি্তায় বিরহ।