| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের ঘটনায় রাষ্ট্ল শোক ঘোষণা করেছে।রাষ্ট্লের এতগুলো মানুষ মারা গেল, শোক প্রকাশ তো করতে হয়।দেশ পরিবারের সন্তান বলে কথা।শোকঘোষণাটা যৌক্তিক। যথারীতি অন্যের দুঃখে সহমর্মী হওয়া ভাল একটি গুণ।কিন্তু এই ভাল গুণ নিয়ে যদি কেউ নোংরামি করে?শুধু লোকদেখানোর জন্য রাষ্ট্রকে শোকাহত ঘোষণা করে?শুধু আনুষ্ঠানিকতা পালনের জন্য শোক ঘোষণা করা হয়?শুধু অনুষ্ঠানসর্বস্ব শোক নয়, চাই আন্তরিক শোক । চাই না রাজনৈতিক শোক।চাই মানবিক বোধ।মানবতার শোক ।
সাভার নিয়ে রাজনীতি শুরু হয়েছে।যেমনটা স্বভাব বাংলাদেশের রাজনীতির। দেশপ্রেমিক প্রমাণের জন্যসাভার এখন যুত্সই মঞ্চ। অভিনেতারা সব ওখানে। শোকের ঘটনায় মাছশিকারের প্রচেষ্ঠা দেখে ঘৃণা লাগে।প্রচণ্ড ঘৃণা বোধ করি এসব অভিনেতার জন্য ।দূর্ঘটনা কবলিতদের জন্য রাজনীতিবিদরা অতি মানবীয় বাণী প্রদান শুরু করেছেন।কই যাই,কী যে করি।
কিছু কিছু সংবাদপত্র বোমাবিস্ফোরণের আওয়াজের কথা বলছে।জঙ্গিদের হামলা বলে ম্যাসেজ দেবার সূক্ষ্ন চাল।সতর্কতা প্রয়োজন।
যে যার মতবাদ মত ভণ্ডামি করছে।এবং তাকে চালিয়ে দিচ্ছে দেশপ্রেম হিসেবে । রাজনীতিকরা প্রতিপক্ষকে দোষবার চেষ্ঠা করছেন। আর সংবাদপত্রীয় গতিশীলদের ওমন নিউজ দেখে কী মন্তব্য করবো বুঝে পাই না।
ওদের এমন বিপজ্জনক অবস্থান দেখে শিউরে উঠি।আর এদের ভণ্ডামি চিনেনিজেকে প্রোপাগান্ডার শিকার হওয়া থেকে বাঁচাতে পেরে নিজেকে খানিকটা হলেওনিরাপদ বোধ করি। কিন্তু ওদের জন্য শোকটা দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে।এমনিতে দূর্ঘটনা কবলিত। তারওপর আবার খেলার ফুটবল।
©somewhere in net ltd.