নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর আর মানুষ - বিপরীত কিছু নয় কখনো ।

চল চল

দেহ নিয়ে দাঁড়িয়ে থাকি। ঈশ্বর আমার হতে থাকেন ।

চল চল › বিস্তারিত পোস্টঃ

মন্দির পোড়ানো ? স্বার্থ কার ?

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৩

এত ঘন ঘন মন্দির পোড়াচ্ছে কারা ? সংবাদপত্রের ভাষ্যে ওরা দুর্বৃত্ত ।কিন্তু দুর্বৃত্তের পিছে আরও একটা চিহ্নিত পরিচয় আছে থাকে , সে পরিচয়টা কেন উদ্ধার করা হচ্ছে না ? বাংলাদেশের হাজার হাজার গোয়েন্দা কী করছে ? কীসের পেছনে আমাদের গোয়েন্দাসংস্থাগুলো সময় ব্যয় করছে ? এর সুষ্ঠু কোনো জবাব আছে ?

যে হারে মন্দির পোড়ানোর ঘটনা ঘটছে , তাতে একে বিচ্ছিন্ন ঘটনা মনে করার কোন কারণ নেই । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এর পিছনে বড় একটি শক্তিশালী গ্রুপ কাজ করছে । প্রথমত বুদ্ধিজীবীরা এটা নিয়ে টু শব্দটি করছেন না । কেন ? সরকার সচেতন হয়ে যদি মন্দির পোড়ানো বন্ধ করে দেয় , তাইলে তো লক্ষে পোছানো হবে না । তাই তাদের চুপ করিয়ে রাখা হয়েছে ? দ্বিতীয়ত পুলিশের নিস্ক্রিয়তা । এরকম ক্ষেত্রে নিস্ক্রিয়তা দাঙ্গাকে উস্কিয়ে দেয় । তৃতীয়ত বর্তমানে পুলিশের নিস্ক্রিয়তা বা সক্রিয়তা , সবটাই হয় সরকারের আদেশে বা চাপে । তাহলে বর্তমানকার নিস্ক্রিয়তা কার ইশারায় ? চতুর্থত , গোয়েন্দাবিভাগের কোন চোখ কেন নেই এদিকে , এমন স্পর্শকাতর বিষয়ে , যার ফলে দেশ হুমকির মুখে পড়তে পারে ? বর্তমান অসাম্প্রদায়িক শাসকশ্রেণীকে এই ব্যাপারে মাথা ঘামাতে দেখছি না । দেখছি না কোন আদেশ নির্দেশ । তাহলে কী করছেন তারা ? নয়লে এরা পার পাচ্ছে কী করে ? কেন বা দুর্বৃত্ত নাম দিয়ে আড়ালে রাখা হচ্ছে তাদের পরিচয় ? ক্ষমতাসীনরা হিন্দুসমাজের সহমর্মী হিসেবে নাম থাকলেও কার্যত তারাও কিছু করছে না । কেন করছে না এটা মারাত্মক সন্দেহজনক পয়েন্ট । সেই সাথে আরও স্মরণ করতে পারি বেশ কিছু আওয়ামীলীগ কর্মী ধরা পড়ার কথা । এছাড়া সংবাদপত্রও অনেক সময় তাদের পরিচয় উন্মোচিত করে । কিন্তু আলোচ্য ক্ষেত্রে সংবাদভিন্ন অন্য কিছু করছে । সাংবাদিকরাও কেন বিষয়টা এড়িয়ে যাচ্ছেন ? তবে কি জাতীয় একটি ষড়যন্ত্র হতে যাচ্ছে রাষ্ট্রসরকারের সহযোগিতায় ?এক কেন্দ্র করে বিরাট একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি । সরকারের নিকট জোর আবেদন জানাই আমরা , দ্রুত ব্যবস্থা নিন এ ব্যাপারে । অন্যথায় ঘটনা বহুদুর গড়াবাবার আশঙ্কা আছে । অতএব সময় থাকতে সতর্ক হোন ।

হে আল্লাহ আমাদের মুক্তি দাও এই ষড়যন্ত্র থেকে । আমীন , ইয়া আরহামার রহীমীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.