নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার বাতায়ন

সাজ্জাদ বস

সাজ্জাদ বস › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষায় উচ্চ শিক্ষা

২৮ শে মে, ২০১৪ রাত ১০:০১

বাংলা একাডেমী তে মাইকেল মধুসুদন দত্তের একটা কথা লেখা আছে, হুবুহু লিখতে পারব না তবে যা মনে আছে তাই লেখার চেষ্টা করছি “ নিজের মাতৃভাষায় যে পারদর্শী না সেই ব্যাক্তি যখন নিজেকে শিক্ষিত বলে তখন তার এই ভান কে আমার ঘৃনা হয়”

নিজের ভাষায় পারদর্শী বলতে আসলে কি বোঝায়? বাংলা ব্যকরণে পারদর্শী??? অর্থাৎ ব্যাকরণে অনেক গভীর জ্ঞ্যান? কিন্তু সবাই তো বাংলা ব্যাকরণে অনেক বেশি পারদর্শি হতে পারবে না। সাধারণভাবে বলা যায় সুন্দরভাবে ভাষা বলতে ও লেখতে পারা। কিন্তু আমার মনে হয় আরো একটু বেশি শিক্ষিত হওয়ার ক্ষেত্রে ভাষার মাপকাঠি আরো একটু উচ্চমানের হওয়া উচিৎ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি জ্ঞ্যানের কোন শাখায় উচ্চশিক্ষিত ব্যাক্তি সুন্দরভাবে বাংলা ভাষা বলতে বা লিখতে পারলেই তাকে নিজের ভাষায় পারদর্শি বলা যায় না। এক্ষেত্রে তার উচ্চশিক্ষার বিষয়ের জ্ঞ্যান বাংলাতে নিজে বোঝা এবং অপরকে বোঝানোর যোগ্যতা তার মাতৃভাষায় পারদর্শিতা হিসেবে বিবেচিত হতে পারে। লেখা এত কঠিন হচ্ছে কেন বুঝতেছি না। ব্লগে লেখতেছি এই জন্যই মনে হয় স্বাভাবিকভাবে লেখতে পারেতছি না। মনে হচ্ছে লেখা একটু ভাবগম্ভীর হওয়া প্রয়োজন।

এই বার আরো সহজে লেখার চেষ্টা করি উদাহরণসহ। আমি সমাজবিজ্ঞান বিষয়ে পড়তেছি। এখন আমার বাংলা ভাষায় পারদর্শিতা নির্ভর করবে আমার বিষয়ের জ্ঞ্যান অর্থাৎ সমাজবিজ্ঞান আমি বাংলায় বুঝতে এবং বুঝাতে পারছি কিনা তার উপর।

এবার আমার দুঃখের কথা একটু বলি। আমাদের সব ইংরেজি বই দেয়া হয় । আমি ইংরেজি কম বুঝি। বাংলায় “এমিল ডুর্খেইম” লিখে সার্চ দিলাম। শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু বিষয় পেলাম। অথচ আমার অনেক বেশি তথ্য দরকার বাংলায়। এই ক্ষেত্রে আমি বলব বাংলাদেশে যেসব সমাজবিজ্ঞানী আছেন তারা নিজের মাতৃভাষায় পারদর্শি না। তারা যদি পারদর্শি হতেন তাহলে বাংলায় পর্যাপ্ত সংখ্যক বই এবং আর্টিক্যাল পাওয়া যেত। আর একথা ও বলা যায় যেহেতু তারা নিজের ভাষায় পারদর্শি না সেহেতু তারা নিজেদের কতটুকু শিক্ষিত দাবী করতে পারেন এটা তাদের বিবেচনা করে দেখা দরকার।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.