| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে সুনসান নীরবতা , কুয়াশার সাদা চাদরে মোড়া রাস্তার পাশের শিশিরময় গাছগুলো যেন জীবনের অস্তিত্ব । উত্তরের হিমশীতল বাতাস। প্রকৃতি নিশ্চুপ। ঝরে পড়া পাতার সমাহার। টিপ টিপ করে পরছে শিশির , বুড়িগঙ্গার কুলুকুলু নিটোল পানির আওয়াজ অনেক দূর থেকে শোনা যায় , এত এত গাছপালার ভিরেও নদীটাকে খুঁজে নিতে সমস্যা হয় না । ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন এক ভৌতিক নগরী । হঠাৎ হঠাৎ দুই একজন মানুষের দেখা মিলছে এখানে ওখানে । শাহবাগের মোড়, ফার্মগেট অথবা গুলিস্তান এক শ্মশান পুরী । কুয়াশার ফাঁকে ফাঁকে সবুজ গাছগুলো প্রানের অস্তিত্ব ঘোষণা করছে এখানে ।জনমানবশূন্য এই নগরীতে ট্রাফিকজ্যাম এক অকল্পনীয় দূরের ঘটনা , বহুদিন আগের ঘটনা এখানে মানুষ রাস্তায় ঘুমাত, গরমে হাঁসফাঁস করতে করতে একই বাসে ঝুলে ঝুলে নিজ নিজ গন্তব্যের পথে থাকত , হানাহানির নগরী নাকি ছিল এই নিশ্চুপ আশ্চর্য সুন্দর শহরটি । এখানে নাকি চুরি , ছিনতাই নিয়মিত ঘটনা ছিল , আন্দোলন দাবি দাওয়া নিয়ে মানুষজন ব্যস্ত থাকত ।
নাহ এখন যে অল্প কিছু মানুষ শহরে আছে তারা সুখেই আছে ,জীবনের দাবিদাওয়া নিয়ে তারা ব্যস্ত হয় না , খুব বেশি চিন্তা ভাবনার ও দরকার নেই । ছোট ছোট অনুভূতি গুলো নিয়েই তারা বেঁচে থাকে একে অপরের সাথে । আর ভাবে নাহ জীবনটা তো খারাপ নাহ । অন্তত এই সুন্দর নগরীতে ।
©somewhere in net ltd.