নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা স্বপ্নের পিছু ধাওয়া করে জীবন তাদের কোন না কনভাবে সহায়তা করবে...

সািকবতানভীর

মনে রেখ। সবসময় মনে রেখ, ভালবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় না । কেউ যদি লক্ষ্য ছেড়ে দেয়, বুঝতে হবে সে ভালবাসা সত্যি নয়...। সে ভালবাসা, যা জগতের ভাষায় কথা বলে।

সািকবতানভীর › বিস্তারিত পোস্টঃ

আসেন অন্তত রমজান মাসে আমরা একটু ভালো লাইনে চলার চেষ্টা করি (হালকা ফান পোস্ট )

২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৩৯

রমযান মাসে করণীয়ঃ (অনলাইন/ অফলাইন )



১। ফেসবুকের লুল বালিকাদের আনফলো (আনফ্রেন্ড না) করেন। তাদের দুই ঘন্টা পর পর চেঞ্জ করা প্রোফাইল ফডুখানি আপনার রোযা হালকা করার জন্য যথেষ্ট!



২। যাবতীয় ১৮ পেজ গুলো আনলাইক করেন।

নাহলে হয়তো অদূর ভবিষ্যৎএ দেখা যাবে কোনো পেজ ক্যাটরিনা কাইফের ফটো আপলোড করে ক্যাপশন দিবে, "ক্যাটরিনা কাইফ রোযা রেখে চিকনা চামেলী হয়ে যাচ্ছেন! কতটি লাইক ক্যাটরিনার জন্য…!"



৩। প্রেমিক/প্রেমিকার সাথে দেখা করার কথা ভূলেও ভাববেন না। মানুষ দুর্ঘটনাশীল জীব!! কখন কি হয়ে যায় বলা যায় না!



৪। বাইরে বের হওয়ার সময় সাথে ছোট ভাই, বোন, ভাইগ্না, ভাইস্তা, আন্ডা, বাচ্চা নিয়ে বের হবেন! নাহলে পাশের বাসার সামনে দাড়িয়ে শিস

মারতে ইচ্ছা করবে। চিক্কুর মেরে গান গাইতেও ইচ্ছা হইতে পারে… রোযা রেখে শিস মারা বা গান গাওয়া খুবই খ্রাপ..



৫। খিদা লাগসে বইলা ছাদে যাইয়া বাতাস খাওনের দরকার নাই। ঘরে বইসা হাদীস কোরআনের বই পড়েন, কামে দিবো। রোযার দিনে বেগানা কিছু দেখলে চোক্ষের দৃষ্টি নষ্ট হয়…!



৬। বোনেরা আমার, শপিংয়ে যাবেন রাতে! রোযাদার ব্যাক্তিবর্গের উপকার সাধিতহবে। দিনে যদি যাইতেই হয়, নিজেরে ঢাইক্কা ঢুইক্কা… আইমিন..

পর্দা কইরা যায়েন। আর হ্যা, পারফিউম একটু কম ব্যাবহার করবেন, পিলিচ।



৭। আফারা, গোসল করিয়া ছাদে আসিয়া ভিজা কাপড় শুকাইতে দিয়া বাকা হইয়া খানিকক্ষণ

দাড়িয়ে থাকবেন না। আপনার অপেক্ষায় যে ছেলেটা রোজ বসে থাকে, সে আজ রোযা রেখেছে!



৮। ভাইয়েরা, মামুর দোকানের আশেপাশে দেখলে ঠ্যাঙ্গের নলি ভাইঙ্গা হাতে ধরায়া দিমু…! রোযা রাখসি কইয়া চামে বিড়ি খাইতে আইসত…

নামাজের কথা বইলা মসজিদে যাইয়া ফেসবুকাবি/ব্লগিং না! বাসায় মুপাইল রাইখা আসবি..!



৯। গাড়ল ফ্রেন্ড মিসকল মারলে কল দিবেন না। কল দিলেও কথা হবে বেশি হলে দুই মিনিট, কোনো পাপ্পি ছাড়া…! চ্যাট বক্সে কোনো মেয়েকে অনলাইনে দেখলে নক করবেন না। কোনো মেয়ে নক করলেও উত্তর দিবেন না! মনে রাখবেন, এইটাও সংযম!

বালিকাদের জন্যও একই কথা প্রযোজ্য..



১০। সব তো ফালতু আর আজাইরা বুদ্ধি দিলাম। এখন একটা ভাল বুদ্ধি দেই…

রমযান মাস পবিত্র মাস। অন্তত এই মাসে কোরআনটা একটু পড়ার বা বোঝার চেষ্টা করুণ।

পড়তে না পারলে আরবী শিখে নিন। আরবী কঠিন কোনো বিষয় না। শিক্ষিত কোনো মানুষের জন্য পড়ার মত আরবী শিখতে কয়েকদিন লাগে মাত্র।

কোরআন পড়ার সময় অর্থটাও পড়বেন…

ভাল লাগবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫৮

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: +++

২| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৩৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মাহে রমজানের ক্ষুধা-বিলাস নিয়ে আমার একটি পোস্ট রয়েছে। পড়ার আহবান জানাই। আশা করি অশেষ নেকী হাসেল হবে।
হ্যাপি মাহে রমজান; ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.