| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিন উল আলম ইভান
অন্ধকারের আলো দূর করাই হোক আমাদের দায়িত্ ফেবুতে আমি -https://www.facebook.com/sakinul.alamevan আমার একান্ত ভুবন -http://sakinsust.blogspot.com
এই ঈদে অনেক আট ঘাট করে আয়োজন করে ঈদ করার প্রস্তুতি নিয়েছিলাম ।এত্ত এত্ত এনিম, গত একবছর না পড়া সব গল্পের বই আর এক গাদা মুভি। গিগা গিগা এনিম, কিন্তু সারাদিন পিসির সামনে বসে বসে যে ঈদ করা যায় না তা গত পরশু রাতেই টের পেলাম। একদিকে সারাদিন বসে থেকে কোমর মনে হয় ক্ষয় হয়ে গেল অর্ধেক, ওদিক আম্মু সকাল থেকে চিল্লাচিল্লি করছিল যে আমার নাকি কাছে আসা যায় না :-< :-< s
আমিও একটা ছুতো খুজছিলাম যে বাইরে বের হবার। এমনিতেই এর আগে সিলেটে ত্রিনিত্রি আপুর আসার সংবাদ পেয়ে অপেক্ষায় ছিলাম কখন আপুর ডাক আসবে আর আমার বাসা থেকে বের হতে পারবো। তবে একটা জিনিস এই জীবনে প্রথম জানলাম যে আপুরাও এতো পাংচুয়াল হতে পারে। ঠিক কাটায় ৪ টায় আপুর ফোন যে আমি বাসা থেকে বের হইসি তুমিও বের হও , আমি তো আম্মুরে বলে বের হইসি আম্মু আড্ডা মারতে
যাই। আম্মু কি ভাবসে কে জানে! যদিও এখন সিলেটে তেমন কেউ নাই যে আড্ডা দিবো ।যাই হোক আপুকে বলসি যে উপশহর পয়েন্টে সপ্ন তে আমি আছি তুমি আসো কিন্তু উপশহরের ২ মাথায় যে ২ টা সপ্ন এর আউটলেট তা কে জানতো (মেজাজ বিলা হইবার ইমো সেই সাথে ইজ্জত খানিকটা পাংচার হইবার ইমো ও দেয়া যায় ) তারপর আপুরে আবার পুরো উপশহর ঘুরিয়ে আনলাম শিবগঞ্জ পয়েন্টে।![]()
![]()
তবে একটা প্রবাদ অতি পরীক্ষিত না হলেও সত্য
“ব্লগারে ব্লগার চেনে”আমার ও চিনতে কোনো সমস্যা হয় নি ,পরে শুনি আপুর ও না।
এরপর বাসা খুঁজা নিয়েও কিঞ্চিত ঝামেলা হয়েছিল, যদিও তা সামান্য । এরপরের কয় ঘণ্টা কিভাবে পার হয়ে গিয়েছে তা আর বলতে পারি না । আমি হলাম সবার পিচ্চি, ত্রিনিত্রি আপু আমার অনেক সিনিয়র আর সুরঞ্জনা আপু আরো সিনিয়র বলা যায় পুরো ২ জেনারেশন এর মিলনমেলা এর মাঝেও অনেক ব্যাপার নিয়ে আড্ডা। সমসাময়িক পরিস্থিতি ঈদের সেকাল একাল এর মাঝে আরেকটা ব্যাপার নিয়ে আমি একটু সংশয়ে ব্যাপার টা হল ত্রিনিত্রি আপু সুরঞ্জনা আপু কে নানু ডাকে আমিও নানু ডাকি। কিন্তু বাসায় এসে আম্মুর কাছে আপুর বিখ্যাত পেপের হালুয়ার কারিশমার কথা বর্ণনা করছি তখন একবার আপু একবার নানু ,পুরাই কনফিউজড অবস্থা![]()
![]()
![]()
তবে এখানে আগে ব্লগ তাই না![]()
![]()
এরপর আসলো খানা – পিনার পর্ব ………
এবার যারা মিস করেছেন তাদের একটু লোল ফেলার সুযোগ করে দিলাম আর কি ![]()
![]()
প্রথমে এক নজরে আপুর আইটেম গুলা যাতে আপনারা চুপি চুপি হাত দিয়ে টেস্ট করতে না পারেন![]()
এরপর আপুর স্পেশাল শাহী সেমাই
আপুর হাতের তৈরি চটপটি সব গুলাই স্পেশাল কারন একটার না খেয়ে থাকতে পারি নি এতো মজা ছিল
পুডিং
স্পেশাল পরটা(ত্রিনিত্রি আপুর সাথে কম্পিটিশন করে আমি ২ টা খাইসি কিন্তু আপু একটাই খাইসে হা হা ![]()
)
আমার সবচেয়ে প্রিয় পেপের হালুয়া আম্মুকে বলসি না বানাইতে পারলে এরপর থেকে ঈদ আপুর বাসায় করবো !হুম
কোরমা
পায়েশ
আপুর বই এর বিশাল সংগ্রহ দুর্লভ বই অনেক আছে
বিখ্যাত পানের বাটা
সেই বিখ্যাত পিসি যেখানে বসে আপু তার সব বিখ্যাত পোষ্ট লিখেন
কিছু অতি দুর্লভ বই যা দেখার সৌভাগ্য হয়েছে আমার
আরো কিছু দুর্লভ বই এর ছবি
এভাবে আড্ডা চলতে থাকলো। কতক্ষণ চলতো বলা যায় না, কিন্তু আমার আর ত্রিনিত্রি আপুর মাতৃমহোদয়া উভয়ের ই ফোনের একের পর একের এক ক্রমাগত তাড়া দেয়ায় আড্ডার মুলতবী করতে হল বাধ্য হয়েই ![]()
কিন্তু আড্ডা শেষ হলে কি হবে, সেই রেশ এখনো মনে হয় লেগে আছে। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা গড়িয়ে রাত ছুঁই ছুঁই করছিলো, টেরই পাইনি। ভার্চুয়াল জগত আর বাস্তব জগত মিলে মিশে একাকার করেই কাল আরেকটি চমৎকার ব্লগীয় আড্ডার সমাপ্তি ঘটলো।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০২
সাকিন উল আলম ইভান বলেছেন: আড্ডা ভালো হয়েছে জম্পেশ আড্ডা দিয়েছি , মনে হচ্ছিল যে সারাদিন সারারাত আড্ডা দিলেও শেষ হবে না । আপনি মিস করসেন শশী ভাই ।
আপনে না সিলেটে আসেন খাবার এর জন্য ![]()
![]()
আমার এই পোষ্ট সামুই ৪ বার খাইসে (বাগ)
আর আপনে এখন পোষ্ট খাইয়েন না কিন্তু খানা দানা খাইতে পারেন মনিটর এর ক্ষতি হলে ছাক্কু দায়ী নন।
২|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৩
ঘুমন্ত আমি বলেছেন: @শশী হিমু ভাইয়ের সাথে আমি পুরো একমত
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার ও জবান এক কথা আপনি আমার পোষ্ট না খেয়ে পুরো ব্লগ টাই খেয়ে ফেলেন তবে পেপের হালুয়া টা ছাড়া এটা শুধুই আমার <৩<৩
ঈদ মোবারক
৩|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৩
ঘুমন্ত আমি বলেছেন: @শশী হিমু ভাইয়ের সাথে আমি পুরো একমত
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১২
সাকিন উল আলম ইভান বলেছেন: বেশি করে লোল ফালান
৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১২
চশমখোর বলেছেন: ঈদ তো দেখা যায় ভালোই কাটছে। খাবার দাবার দেখে লোল ফালাইয়া গেলাম।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা খাবার দাবার এর কথা মনে হল আমার এখন ই খিদা লেগে গেল আর আপনি তো না খেয়ে লোল ফালাচ্ছেন এবার বুঝেন ।
কেমন আছেন চশম ভাই ?
ঈদ মোবারক ।
৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৫
চশমখোর বলেছেন: এইতো ভালো আছি। আপনার খবর কি? দিনকাল কেমন চলে?
ঈদ মোবারক। ![]()
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২০
সাকিন উল আলম ইভান বলেছেন: আমি ভালোই আছি তবে একটা ঝামেলা হইসে আর কি ,আমার আম্মু নাকি ব্লগে লিখবেন
লুল ছাক্কুর দিন শেষ ![]()
আপ্নারেও ঈদ মোবারক
৬|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২২
মাইশাআক্তার বলেছেন: একদিন আমিও এই আড্ডায় যোগ দিব ( ইনশাল্লাহ )। তখন তুই কম খাবি সাক্কু।
নজর দিয়া গেলাম আজ রাতে তোর পেট ব্যাথা করবো।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৯
সাকিন উল আলম ইভান বলেছেন: তুই আগে দেশে আয় তোরে আমি যা খাইতে চাইবি খাওয়ামু ,ইনশাল্লাহ ।
তখন যত আড্ডায় পারিস যেতে পারবি ।আর নজর দিস না আমি আবার কম খাইতে পারি না হে হে
দোস্ত বাসায় ফাজিল ট্যাব্লেট নাই
৭|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৭
শশী হিমু বলেছেন: পোস্ট খাওয়া ওই সামুর কাম।
আমি খাওন দাওন দেইখা খালি লোল ফালাইলাম!
আপ্নের ব্লগ টা হুইল পাউডার দিয়া একটু ধুইয়া নিয়েন!
লুল ছাক্কুর দিন শেষ!!
আন্টি কে সামতেু কবে দেখতে পাবো?
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৫
সাকিন উল আলম ইভান বলেছেন: মেজাজ টা পুরা বিলা হইয়া গেসে , ৪ ৪ বার পোষ্ট খাইয়া ফেলসে
![]()
এরপর শেষে কি করলাম পোষ্ট পাবলিশ করে এডি ট পশোহট এ গিয়ে পেস্ট করলাম
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪০
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা আমার ব্লগ লুল এবং ;লোল ওয়াল এক্টিভ করা লাভ নাই
![]()
হ ভাই আম্মু আসলে কি হবে আমি বাসার সব খুন্তি ঝাড়ু লুকাইতে হবে কারন আমার যা প্রতিভা
৮|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৮
রাইসুল জুহালা বলেছেন: আহা! সিলেটে আড্ডা, আমিও যদি থাকতে পারতাম!!! তুমি তো শিবগঞ্জের দিকে থাকো বলেছিলে, বাকি দুইজন কোথায় থাকেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা ভাইয়া আপনি মিস করছেন অনেক কিছু ,চরম একটা আড্ডা দিলাম ![]()
হা আপনি থাকলে আরো কিছুটা ভালো হত ,
আমি টিলাগড় এ থাকি আর সুরঞ্জনা আপু উপশহর এর দিকে ত্রিনিত্রি আপু মেডিক্যাল এর দিকে থাকে
৯|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৮
অণুজীব বলেছেন: খাবার দাবার দেখে লোল ফালাইয়া গেলাম।
![]()
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৬
সাকিন উল আলম ইভান বলেছেন: লোল প্রুফ আমার ব্লগ ![]()
![]()
পোষ্ট খাইতে পারেন তবে মনিটর এর ক্ষতি হলে ছাক্কু দায়ী নন
![]()
ঈদ মোবারক ।কেমন কাটালেন ??
১০|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩০
সুরঞ্জনা বলেছেন: হায় হায়!!! এই পোলা করছে কি? আমার মান-সুলেমান প্লাস্টিক বানাইয়া দিলো। খাওন দাওনের লগে আমার পঁচা পিসি আর পানের বাটার ছবি???
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হি হি হি আপু বিখ্যাত মানুষদের জিনিস পত্র ব্লগে দেখিয়ে কি এখন মাহহানির মামলা খেলাম নাকি
![]()
১১|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৫৬
হানী বলেছেন: দাঁড়াও.......আমিও আসতোছি আপুর বাসায় ! একা একা খাবা আর ছবি দেখাবা ....তা মানুম না ! আগে সিলেটে আসি...............!
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩১
সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় সবাই সিলেট আসলে তো আমার খাবার ভাগ পাবো না ,ইয়ে মানে আপু তোমাকে আমি পার্সেল করে পাঠিয়ে দিবো নে হবে না ![]()
ছবি দিয়েছি সবাই যাতে লোল ফালাতে পারে । হি হি হি
কবে আসবা জানাইয়ো :#> :#>
১২|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯
জেরী বলেছেন: আম্মাাাাাাাাাাা এত্তো খানাপিনা![]()
..আমিও খাবো
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৩
সাকিন উল আলম ইভান বলেছেন: আপু সব খেতে পারবা তবে পেপের হালুয়া ছাড়া সেটা শুধু ই আমার জন্য ,এটা ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে
কান্না করে আর কি হবে সিলেটে চলে আসো
১৩|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৩
ত্রিনিত্রি বলেছেন: @সুরঞ্জনা আপু -- হি হি হি, আপনার মান সম্মানের ১২ টা বাজাতে আমরা রেডি!!!
@লেখক.। জটিল লিখেছো ! একদম ঠিক ব্লগারে ব্লগার চেনে হাহাহাহা।
আড্ডাটা আরো বেশী হলে ভালু হইত! আম্মুদের মাইনাস!
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৬
সাকিন উল আলম ইভান বলেছেন: আপু আফসোস আরো ছবি তুলা যাইতো তাই না ?? ![]()
১৪ টা বাজাইয়া দিতা আপুর ![]()
অনেক ধন্যবাদ তুমি দিবা না পোষ্ট ??
আর প্রবাদ টা কিন্তু ঠিক ই আসে ।
আম্মুদের কড়া সহকারে মাইনাস আমি তো এসাইমেন্ট সহ পেপের হালুয়া বানিয়ে দিতে হবে হুমহ
১৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৫
আরিশ ময়ুখ বলেছেন: শাহী সেমাইখানা মারাত্মক দেখা যাচ্ছে
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০
সাকিন উল আলম ইভান বলেছেন: হ্যা পুরা আমাদের কাছে আনকমন একটা আইটেম
ত্রিনিত্রি আপুর তো বেশ ফেবারিট হয়ে গিয়েছে এটা
১৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২
কথক পলাশ বলেছেন: এই পুশট রিফুর্টেড। ইহা খাদক সম্প্রদায়ের খাদ্যানুভূতিতে আঘাত করেছে।
তুমি, ত্রিনিত্রি আর সুরঞ্জনা আপু-সবাইকে মাইনাস।
(মাথার চুল ছেঁড়ার ইমো হবে)
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৯
সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় করসেন কি আপনে রিপোর্ট দিসেন খোদ জানা আপু আইসসাও হিংসার ইমো দিয়া গেলো ব্যান খাইতে মনে হয় আমার আর দেরি নাই কান্নার ইমো আপনাদের জন্যই আমি পোষ্ট দিলাম যাতে খাইতে পারেন ![]()
![]()
১৬|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৫
জাহিদুল হাসান বলেছেন: এই কি অবস্হা। একবার তো তাহলে সিলেট যাইতে হয়। ![]()
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৮
সাকিন উল আলম ইভান বলেছেন: এই হল অবস্থা আপনি আড্ডা মিস করসেন এইটা হল আসল কথা
কবে আসবেন ভাইয়া আইসসা পড়েন ভাইয়া
১৭|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৮
ফয়সাল তূর্য বলেছেন: খিদা লাইগা গেল!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার খালি দেখেই খিদা লাগলো আর আমার খেয়েও এখন ছবি দেখলেই খিদা লাগে
১৮|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: পোলাও কোরমা পায়েস বাপরে !!!!!!!!!!
সবই আছে তো!!!![]()
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম তাই নাকি আপু ,আর আমার স্পেশাল পেপের হালুয়া আর শাহী সেমাই চোখে পড়েনি তাহলে ??
হুম বানিয়ে ফেল আপু
১৯|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৩
সায়েম মুন বলেছেন: ঈশশশশশশ ---------------------এবার ঈদটা সিলেটে করতে পারতাম। এত্তসব খাবার। অথচ খাওয়ার লোকের অভাব।
কিছুক্ষণ আগে পুলাউ খাইছি। তারপরও সুরঞ্জনা আপুর খাবার আইটেম দেখে ক্ষিধা লেগে গেল। এরপর সিলেটে গেলে আপুর বাসা খুঁজে বের করতে হবে
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হুম সবাই মিস করেছেন এবার । মুন ভাইয়া কি খাদক গ্রুপের সদস্যা নাকি জানতাম না তো ![]()
পুলাউ খাইয়া আবার খিদা লাগসে খাইসে আপনি দেখি আমাদের লাইনের লোক.................
আমার ও খিদা লাগসে
![]()
আমারে নিয়া যাইয়েন আমারে ফেইল্লা আবার যাইয়েন না
২০|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮
সাকিন উল আলম ইভান বলেছেন:
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৭
সাকিন উল আলম ইভান বলেছেন: সবার হিংসা দেখে মজা পাইসি ![]()
![]()
২১|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৮
মোঃমোজাম হক বলেছেন: প্রিয় ব্লগারদের সম্পর্কে জানার আগ্রহ,আর সকলের মতো আমারও আছে।এতোদুর গেলেনই যখন উনার বাগান,পুকুর,বাড়ী আর আপনাদের ছবিও থাকতে পারতো!তাহলে আরো মজা পাইতাম।
উনার পিসির নিকট ভিক্সের কৌটা দেখে ধারনা করা যায় তিনি প্রায়ই মাথা ব্যাথায় ভুগেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০৫
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা ঠিক বলেছেন সবার ই জানার আগ্রহ আছে তবে পানের বাটা দেয়াতে আপুর এই অবস্থা আর ছবি দিলে না কি হত ,তবে আরো ছবি তোলা উচিত ছিল তোলা হয়নি আড্ডার ফাকে ফাকে আফসোস :-< :-<
তবে আড্ডা টা জমজমাট ছিল ।
২২|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৯
িনদাল বলেছেন: কখনো ভাবি নাই ঢাকায় থাকার জন্য আফসোস করতে হবে
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা এবার আমি ঢাকায় না গিয়েই দেখি আরো ভালো হল ![]()
![]()
এরপর থেকে ঈদ কি সিলেটে করবেন ভাইয়া ?? :!> :!> :!>
২৩|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২২
জানা বলেছেন:
হেহ! ভাব দেইখা আর বাচিনা
...... পুলাপাইন ব্লগ ছাইরা এইবার ঈদের ইসপেশাল খাওয়ার টেবিলেও হানা দিছে
।
আর সুরঞ্জনা আপুও সেইরম....! সারা ব্লগবাড়ি জানে উনি রন্ধন শিল্পে ১০০ তে ১০০০। খামাখা এত্তগুলান মজার খাবার বানায়া খালি এই দুইটারে খাওয়ানোটা কি ঠিক হৈছে? এইটা কি রুলস এন্ড রেগুলেশনের বাইরে যায় নাই? (গাত্রদাহের ইমো ক্যামনে দেয়া যায়?)
কত্তিপক্ষের কাছে আকুল আবেদন, এই তিনজনরে একসাথে ভ্যানে উঠায়া পুরা ব্লগবাড়িতে ঘুরায়া আইনা একটা দৃষ্টান্তমূলক সাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক যাতে আর কেউ কোনদিন এইরকম......... হুমহ!
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৭
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা আপু ।
তুমিও চলে আসো সামনে একসাথে আড্ডা দেয়া যাবে ,আর তোমার গাত্র দাহের জন্যই তো এই পোষ্ট
তাই ইমো দিলেও যা না দিলেও তা ।
ভ্যানে আমি আর ত্রিনিত্রি আপুরে উঠাইলেই ভ্যান ওলা কাইত হইয়া যাইবো আশা রাখি মোটের উপরে ভোজন রসিক বইল্লা কথা.........(সুমো কুস্তিগীর এর ইমো )
২৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৪
ত্রিনিত্রি বলেছেন: ভ্যানে উইডা পুরা ব্লগ বাড়ি ঘুরতে মন চায়!
উঠার সময় সুরঞ্জনা আপুর পেঁপের হালুয়া আর শাহী টুকরা নিয়ে উঠবো! সবাইকে দেখায় খাইতে খাইতে ব্লগ বাড়ি ঘুরবো!
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা আমিও ঘুরবো
![]()
আমি পেপের হালুয়া আর তুমি শাহী টুকরা নিয়ে ,তবে পরোটা টা ও নিতে ইচ্ছে হচ্ছে কি করা যায় বল তো ?? :#> :#>
সবাই দেখবে আর আপুর মতো গাত্র দাহের ইমো দিবেন
২৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০
ত্রিনিত্রি বলেছেন: @ইভান --- মাথা খারাপ! এক তুমি সামুতে পোস্ট দিয়াই সবাই যেইভাবে হিংসার ইমো দিতাছে! আমিও যদি দেই, দুইজনকে ধরে সবাই মাইর লাগায় দিবে। হাহাহাহাহা।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা ইতিমধ্যেই ৪ জন ব্লগার নাকি সিলেটে চলেই আসবেন আপুর এই খানা পিনার জন্য আপুকে রেড সিগ্নাল দাও ,ব্লগার ওভারফ্লো হওনের ইমো
আমিও পোষ্ট এর উপরের দিকে আর দেখি না দেখলেই খিদা লাগে খালি
২৬|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৯
তেরো বলেছেন: এত্ত খানাপিনা...আমার খিদা পাইছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৩
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা খিদা পাবার জন্যই তো দিলাম আপু ![]()
![]()
তবে সাবধান তোমার মনিটর নষ্ট হলে আমি দায়ী না ![]()
২৭|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৫
চানাচুর বলেছেন: পেপের হালুয়া খেতে ইচ্ছা করছে ছবিটা দেখে:!>
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০১
সাকিন উল আলম ইভান বলেছেন: না না না এটা আমার পেপের হালুয়া ছাড়া বাকি গুলা খেতে পারবেন
২৮|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৬
গ্যাঁড়াকল বলেছেন: ইভান!! এইডা একটা কাম করলা? তুমি একলা একলাই খাইলা? আপুর বাসা উপশহরে আর আমি থাকি শিবগন্জে। হাইটা গেলে ৫/১০ মিনিট লাগতো।
না, তোমারে মাইনাস দাগাইলাম আর কথা বলা বন্ধ করলাম। মনে বড় দুস্ক পাইছি। ভাই হইয়া এইডা করতে পারলা তুমি। আমার চোক্ষে পানি আইয়া পড়ছে। ![]()
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৪
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আমি যখন ফেবুতে চিল্লাইলাম যে কেডা যাইবো তখন তো কইলেন না ,তখন কি ভাবসিলেন আপনার পকেট থাইক্কা টাকা খসামু নাকি আমরা ![]()
![]()
হে হে নিজের ফাদে নিজেই পড়সেন এখন আপ্সুস করেন
![]()
মাইনাস দেওন যায় না ,কাল্পনিক মাইনাস প্লাস এ কাটাকাটি ![]()
পানি আনন ভালা না ![]()
২৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৮
রিয়েল ডেমোন বলেছেন: ত্রিনিত্রি আপু আর সাকিনের উপ্রে হিংসা হইতেছে।
ভ্যানের আইডিয়া খারাপ না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৮
সাকিন উল আলম ইভান বলেছেন: হি হি হি আপনে হিংসা করতেই থাকেন দেশে আইবেন কবে এরপর একটা আড্ডা দিমু
জানা পুর ভ্যান ওলার তাহলে সুমো কুস্তিগির হইতে হইব তো ![]()
![]()
৩০|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৪
জলমেঘ বলেছেন: ঈদের তিনদিনেও যে পরিমান খানা খাওয়া হলনা, এই এক পোস্টেই সব দেখা হয়ে গেলো। আফসোস
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২২
সাকিন উল আলম ইভান বলেছেন: বুঝতে হবে আপু ,সব হল সুরঞ্জনা আপুর শাহী ডিশ
৩১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৩
মুনসী১৬১২ বলেছেন: এ পোস্ট দিয়ে ক্ষুধিত ব্লগারদের মানসিক টর্চার করার জন্য ৩ জনকেই ভ্যানে উঠানো হোক
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৬
সাকিন উল আলম ইভান বলেছেন: মানসিক টর্চার কোথায় দেখলেন ভাইয়া এটা তো এই সামান্য সবাইকে লোল ফালানোর সুযোগ করে দিলাম আর কি ![]()
৩২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫১
নাআমি বলেছেন: আপুর স্পেশাল শাহী সেমাই আমার খাওয়াই লাগবে
আর বিখ্যাত পানের বাটা টা আমার চাই চাই........আমার বাগানে পান গাছে অনেক পান, এরকম একটা পানের বাটা আমার দরকার
আর ত্রিনিত্রি কে এতদিন ছেলে ভাবতাম ! অনেক ভাল লাগল সবার সম্বন্ধে জেনে.....চমৎকার পোস্ট ইভান, পড়তে পড়তে মনে হোল আমিও তোমাদের সাথে আছি ! খুব ভাল লাগল !
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫
সাকিন উল আলম ইভান বলেছেন: আপু তাড়াতাড়ি সিলেটে এ চলে আসো নাহলে এই মজার জিনিস টা মিস করবে ,ত্রিনিত্রি আপু আর আমি মিলে পুরো সেই বাটি টা প্রায় সাবাড় করে ফেলেছিলাম ![]()
![]()
পানের বাটা দেয়াতে বলে আপু মান সুলেমান সব প্লাস্টিক হয়ে গিয়েছে ,এখন আপুকে দেখাতে হবে ![]()
হা হা হা ত্রিনিত্রি আপুকে ছেলে ভাবছিলে হি হি অবশ্য অনেকেই ভাবে দেখলাম গতকাল চতুর এও একই কাহিনী দেখলাম
৩৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১৪
হার্ট লকার বলেছেন: ঢাকা আয়... তর লগে আডডাইতে মন্চায়
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮
সাকিন উল আলম ইভান বলেছেন: দোস্ত এখন আর আসার দরকার নাই তবে তোদের মত কিছু দোস্ত এর জন্য কোরবানি ঈদ এ কুমিল্লা আসলে ঢাকাও আসতে পারি তখন সারাদিন টি এস সি তে আড্ডা হবে নো তাড়াহুড়া কিন্তু ![]()
![]()
![]()
আর ভাবিরে সালাম দিস![]()
![]()
![]()
৩৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৩
দূর্যোধন বলেছেন: পুডিং আর চটপটি ...... !!
আপাততঃ লুল এইখানেই পর্লো,আটকায়া রাখতে পার্লাম না! ![]()
তবে অনতিবিলম্বে এই পুস্ট ড্রাফটে নেওয়ার দাবী জানায়া গ্যালাম।মেজাজ খুবই খ্রাপ হৈছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০০
সাকিন উল আলম ইভান বলেছেন: পোষ্ট ড্রাফটে যাইবো না আপনাগো লোল ফেলা অব্যাহত থাকুক
৩৫|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪৯
সুরঞ্জনা বলেছেন: জানা বলেছেন:
আর সুরঞ্জনা আপুও সেইরম....! সারা ব্লগবাড়ি জানে উনি রন্ধন শিল্পে ১০০ তে ১০০০। খামাখা এত্তগুলান মজার খাবার বানায়া খালি এই দুইটারে খাওয়ানোটা কি ঠিক হৈছে? এইটা কি রুলস এন্ড রেগুলেশনের বাইরে যায় নাই? (গাত্রদাহের ইমো ক্যামনে দেয়া যায়?)
কত্তিপক্ষের কাছে আকুল আবেদন, এই তিনজনরে একসাথে ভ্যানে উঠায়া পুরা ব্লগবাড়িতে ঘুরায়া আইনা একটা দৃষ্টান্তমূলক সাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক যাতে আর কেউ কোনদিন এইরকম......... হুমহ!
আমার কী দুষ? আমি তো রানছিলাম সবার লাইগ্যাই। কেউ না আইলে হেইডা কি আমার দুষ?
আর এই বদ বিচ্ছু পুলাপাইন যে আমার মান সুলেমান লইয়া টানাটানি করবো হেগো সুরত দেইখা কেউ বিশ্বাষ যাইবোনা।
আর ভ্যানে তো এক লগে তিনজন উঠা যাইবোনা।
আমি উঠলেই ভ্যান ফটাস!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৩
সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে হে জানা পুর মাধ্যমে ব্লগ কতৃপক্ষের নিকট আকুল আবেদন তারা যেনো অতিসত্তর এক জন সুমো ভ্যান ওলার আনানোর আবেদন করেন
৩৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: কত আনন্দ করছেরে
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৯
সাকিন উল আলম ইভান বলেছেন: হে হে হে তা আর কি কওন লাগে
৩৭|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১১
চতুষ্কোণ বলেছেন: ওরে আল্লারে! এ কি হেরিলাম
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা ভাইয়া অনেক কিছুই মিস করলেন , তাড়াতাড়ি সিলেট এ চলে আসেন ![]()
৩৮|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০
নাদিয়া জামান বলেছেন: ইস খুব লোভ হচ্ছে ...... এইসব ঠিক না, মজা করবেন আবার আমাদের মধ্যে আফসোস ও জাগাবেন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩০
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা তাই নাকি আপু ???
দেশে আসলে নাহয় সিলেটে বেড়িয়ে যাবেন আপুর বাসায় ও ঘুরে গেলেন আর এরকম ডিশ ও খেতে পারলেন ।
৩৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
রুদ্রপ্রতাপ বলেছেন:
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪২
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আর কাইন্দেন না
৪০|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮
ত্রিনিত্রি বলেছেন: চতুষ্কোণ বলেছেন: ওরে আল্লারে! এ কি হেরিলাম
হাসতে হাসতে শেষ!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৪
সাকিন উল আলম ইভান বলেছেন: এখানে ভাইয়া কিছু পেলেন নাকি হারালেন এইটা নিয়ে গোবেষনা করতে করতে গিয়ে মনে হয় নিজেকেই হারিয়ে ফেলেছেন ??? !!!!!!
যাই হোক ভাইয়া কে অনেক মিস করি ,অনেক দিন ভাইয়া কোনো পোষ্ট দেন না ![]()
আপু তুমি এতো হাসো কেন ??
৪১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৭
বাল্যবন্ধু বলেছেন: কি মিসটাই না করলাম। এখনতো খিদা লাগছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৬
সাকিন উল আলম ইভান বলেছেন: আসলেই ভাই দারুন একটা মিস করে ফেলেছেন ![]()
আমার ও তো খিদা লাগসে ![]()
![]()
![]()
৪২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৩
রাষ্ট্রপ্রধান বলেছেন:
:-&
অবৈধ্য আড্ডা , বিনা অনুমতিতে এইরুপ আড্ডা অবৈধ্য
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৯
সাকিন উল আলম ইভান বলেছেন: আপনে যে ব্যাফক হিংসা নিয়ে কমেন্টাইসেন হেইডা বুঝতে পারসি
অনেক দিন পর আসেন কিরাম ??? স্যালুট লন , ঠক ! ঠক !!
৪৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৪
নিপাট গর্দভ বলেছেন: ব্লগারদের চূড়ান্ত দুঃখ দেন কেন এইভাবে? হুদা ছবি দেইক্ষা কি পেত ভরবো ভাই?
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই কি নিক নিলেন ??? !!!!
হা হা হা মজা পাইলাম ![]()
![]()
ভাই দুঃখ দিলাম কই একটু লোল ফালানোর জন্যই না ![]()
কাইন্দেন না
৪৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১১
শিমন বলেছেন: ধুৎ!! দেশের বাইরে একমাস ধরে বসে আছি, ঈদের দিনের সেমাই মিস্টি মিস করলাম আর তার উপ্রে সাকিন এর এই সংযম ভঙ্গকারী পোস্ট!!
কড়াকড়া মাইনাস দিতে মুঞ্চায়
আম্মু আমি দেশে যাবো!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৬
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই আপনে এখন ও রোজা নাকি যে সংযম ভংগ হবে
![]()
মাইনাস কই দিলেন আসে নাই তো :#> :#>
দেশে আইসসা পড়েন তাত্তাড়ি
৪৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২
মাহী ফ্লোরা বলেছেন: ঈদ তাহলে ভাল কেটেছে।![]()
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৪
সাকিন উল আলম ইভান বলেছেন: তা আর বলতে আপু তোমার কেমন কাটলো ???
৪৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৮
ছোটমির্জা বলেছেন:
পুডিং খাইতে মুন্চায়।
ঈদ কেমুন গেল ইভান?
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৬
সাকিন উল আলম ইভান বলেছেন: খাইয়া ফেলেন ভাই ,সব তো আপনাগো লাইজ্ঞাই ![]()
![]()
সব গুলাই একটু একটু করে টেস্ট করে দেখতে পারেন ![]()
![]()
আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই কেটেছে ।
আপনার কেমন কাটলো ??
৪৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৯
মাহমুদা সোনিয়া বলেছেন: মজার মজার খাবার গুলা শুধু চেয়ে চেয়ে দেখলাম!!
সবাইকে চিটাগং আসার দাওয়াত দিলাম আমি।
শুভ ব্লগিং।
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৯
সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় আপু এভাবে শুধু দেখেই গেলা ,কিছু খেয়েও নিও ![]()
![]()
চিটাগাং কোথায় আপু ,স্পেসিফিকালি জায়গা বল ??
![]()
এসে পড়তেও পারি ![]()
৪৮|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৫৪
জিসান শা ইকরাম বলেছেন:
আরে এই পোষ্ট দিলা কবে তুমি ?
সুন্দর সমট কাটিয়েছ, বুঝা যায়
খাবার দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৮
সাকিন উল আলম ইভান বলেছেন: চাচ্চু তুমি এতো দিনে খেয়াল করলা
![]()
সেই কবেই দিলাম পোষ্ট টা ...........
চরম একটা আড্ডা দিলাম , তোমার সাথেও এরকম একটা আড্ডা দিবার মঞ্ছায়
খাবার এর জন্য আপুকে বল আপু রেসিপি পাঠাইয়া দিবে এরপর চাচী কে বললেই তো বানিয়ে দিতে পারবেন
৪৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
কাউসার রুশো বলেছেন: ভালোই আড্ডা দিছেন দেখা যায়....খাওয়াগুলান মিস করতাছি ![]()
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৭
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা ভাইয়া আসলেই মিস করেছেন
৫০|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
নীল-দর্পণ বলেছেন: মাইনাস মাইনাস মাইনাস মাইনাস
এত্ত কিসু খাইলা সব শেষে পান খাওনাই?
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪
সাকিন উল আলম ইভান বলেছেন: আমি পান খাইনা আপু ![]()
![]()
৫১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৮
জয় রাজ খান বলেছেন: ইহা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আড্ডা!! + দুর্লভ কিছু ছবির পোষ্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৫
সাকিন উল আলম ইভান বলেছেন: মাম্মা তুই কি হিংসাইয়া কমেন্টাইলি তোরে মাইনাস
৫২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২০
দেশী পোলা বলেছেন: /
/![]()
এত খাওয়া দাওয়া! পেট খারাপের বদদোয়া দেয়া হইলো
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: দেশী পোলা ভাই এর অভিশাপ না ফলার জন্য খোদার নিকট দোয়া করনের ইমো হইভেক
৫৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০৯
পটল বলেছেন:
মাইনাস হারিয়ে জাতি গভীরভাবে শোকাহত
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৫
সাকিন উল আলম ইভান বলেছেন: .১০০০ বছরের জাতীয় শোক ঘোষনা করছি আমি
৫৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৪
সাকিন উল আলম ইভান বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৫
সাকিন উল আলম ইভান বলেছেন:
৫৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:২৯
বেঈমান আমি বলেছেন: কঠিন আড্ডা চলছে দেখি।মিস কৈরা
ফালাইলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৫
সাকিন উল আলম ইভান বলেছেন: আড্ডা শেষ হইসে প্রায় আজকে এক সপ্তাহ ,আপনে এতো দিনে তাও টের পাইলেন ,আসলেই লাক খারাপ![]()
![]()
![]()
৫৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৫২
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ইহা একটি লোভনীয় পোস্ট।
পরাটার পেটের সাইজ দেখে ডর পাইছি।
আর
কম্পির পাশে চিরুনী দেখে মজা পেয়ে হাসতে আছি।
পরিশেষে এমুন আড্ডা মিসের জন্য শোক প্রকাশ করিছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৫
সাকিন উল আলম ইভান বলেছেন: ইহা একটি লোভনীয় পোস্ট।
পরাটার পেটের সাইজ দেখে ডর পাইছি।
আমিও ভয় পাইসিলাম
আর
কম্পির পাশে চিরুনী দেখে মজা পেয়ে হাসতে আছি।
আর এই টা মনে করাইয়েন না এমনিতেই আপুর বলে মান সুলেমান সব এর তেরো টা বাজাইয়া দিসি
![]()
আমি এরকম আরো আড্ডা দেবার জন্য শোক প্রকাশ করছি
৫৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৪
রেজোওয়ানা বলেছেন: পানের বাটা পছন্দ হইছে!! আর পরোটা, দেখতেই কেমন মুচমুচে, খেতে না জানি কত মজা।
খুব মজা করেছো সেদিন দেখছি, অন্যের আনন্দ দেখার মধ্যেও একটা আনন্দ আছে
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩১
সাকিন উল আলম ইভান বলেছেন:
৫৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩০
রুমানা ইসলাম হিমি বলেছেন: ভাইয়া,পেঁপের হালুয়া টা একটু টেস্ট করে দেখতে দিও প্লিজ. . . .! আর এত্ত আইটেম দেখে তো ক্ষুধা লেগে গেলো।পানের বাটা খুব পছন্দ. . . । আড্ডা দিতে মন চায়।াইয়া,পেঁপের হালুয়া টা একটু টেস্ট করে দেখতে দিও প্লিজ। । । ।! আর এত্ত আইটেম দেখে তো ক্ষুধা লেগে গেলো।পানের বাটা খুব পছন্দ। । । । আড্ডা দিতে মন চায়।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭
সাকিন উল আলম ইভান বলেছেন: আপু হা এখন টেস্ট করে দেখতে পারো ,আম্মু বানাতে পেরেছে
খুদা তো আমাদের ও সেদিন লেগে গিয়েছিল তারপর ও দেখো কত ধৈর্য ধরে তোমাদের দেখানোর জন্য অপেক্ষা করে পেটে খিদার আগুন নিভিয়ে ছবি তুলেছি তার পর ই না খাবার জন্য ঝাপিয়ে পড়েছি ।
আড্ডা দিবে ??? চলে আসো ,সেই আড্ডা বাজ আমরা তুমি চান্স পাবা নাকি দেখো
৫৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩২
রুমানা ইসলাম হিমি বলেছেন: মন্তব্যটা এইরকম হয়ে গেলো কেমনে? :O
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫২
সাকিন উল আলম ইভান বলেছেন: সমস্যা না আপু আমি ঠিক ঠিক বুঝতে পেরেছি , তাই বলেই তো উত্তর দিয়েছি তাই না ??
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন: নো কনফিউশন
৬০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৩
নাদিয়া জামান বলেছেন: না হবে না .... আপুর বাসায় খাবো না। ছবি দিয়ে অপরাধ করেছেন আপনি তাই আপনাকে খাওয়াতে হবে ... ফাঁকিবাজি চলবে না
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হায় এ কি শুনি আমি এ খাবার কিভাবে বানানো ,আম্মু শুধু পেপের হালুয়া বানাতে পারবে ,কোরমা তো সবাই খায় ,কিন্তু শাহী পরটা ,শাহী সেমাই এই প্রাইম আইটেম তো সব সুরঞ্জনা আপুর হাত এখানে কিচ্ছু করার নাই ![]()
![]()
আচ্ছা সিলেটে আসেন আগে আপু । এসে জানালেই এরপর আমি আপুর সাথে যোগাযোগ করবো ![]()
ফাকিবাজি না করে উপায় নাই
উপায় নাই গোলাম হোসেন
৬১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৮
আরজু পনি বলেছেন:
এইভাবে যদি খাবার দেখানো হয় তবে
খা্ওয়ার ব্যাপারে আর হিসেবি থাকবো কি করে!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১২
সাকিন উল আলম ইভান বলেছেন: খেয়ে ফেলবেন নাকি আপু ,যেভাবে হাত মুঠো করে এগিয়ে আসছেন ,ঘুষি খাবার ভয়ে থামের পিছনে লুকানোর ইমো
৬২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৪
নীরব 009 বলেছেন:
বাহ!!!
বেশ ভাল কেটেছে তোমাদের ঈদ। ভাল লাগলো তুমি শেষ পর্যন্ত আপুর দেখা পাইস বলে।
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৫
সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ভালো কাটসে ভাইয়া ,আপনে অনেক কিছুই মিস করেছেন ।আপনার জন্য অনেক খারাপ লাগসে
১০ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩০
সাকিন উল আলম ইভান বলেছেন: আর আপনে এ এই মজার মজার খাবার গুলো তো মিস করসেন ই ![]()
৬৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৩
শুভ্রতা বলেছেন: আমি যে কবে আড্ডা দেব ?
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৬
সাকিন উল আলম ইভান বলেছেন: চাচ্চু আড্ডা দিতে মঞ্ছায় :'(:'(
৬৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৪
মাহবু১৫৪ বলেছেন: জানা বলেছেন:
হেহ! ভাব দেইখা আর বাচিনা
(...... পুলাপাইন ব্লগ ছাইরা এইবার ঈদের ইসপেশাল খাওয়ার টেবিলেও হানা দিছে
।
আর সুরঞ্জনা আপুও সেইরম....! সারা ব্লগবাড়ি জানে উনি রন্ধন শিল্পে ১০০ তে ১০০০। খামাখা এত্তগুলান মজার খাবার বানায়া খালি এই দুইটারে খাওয়ানোটা কি ঠিক হৈছে? এইটা কি রুলস এন্ড রেগুলেশনের বাইরে যায় নাই? (গাত্রদাহের ইমো ক্যামনে দেয়া যায়?)
কত্তিপক্ষের কাছে আকুল আবেদন, এই তিনজনরে একসাথে ভ্যানে উঠায়া পুরা ব্লগবাড়িতে ঘুরায়া আইনা একটা দৃষ্টান্তমূলক সাজার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক যাতে আর কেউ কোনদিন এইরকম......... হুমহ!
হা হা হা হা । একমত।
ইভান, ভালই কেটেছে তাহলে তোমাদের ঈদ। ইনশাল্লাহ দেশে আসার পর সবাই মিলে এরকম একটা আয়োজন করার ইচ্ছা আছে।
এখন শুধু অপেক্ষা।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৯
সাকিন উল আলম ইভান বলেছেন: জানা আপুর কমেন্ট দেখলেই আমার খালি সুমো ভ্যান ড্রাইভার এর কথা মনে হয় কেন????? ![]()
![]()
![]()
আপনে বাইরে নাকি ভাইয়া ,তাড়াতাড়ি আসেন এই কোরবানি ঈদের বন্ধেই একটা জম্পেশ আড্ডা দিতে পারার চেষ্টা থাকবে
৬৫|
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৩৭
নীরব 009 বলেছেন:
আপুরে মাইনুস দিলাম। অইতাও মজার খাবার। তুম্রা খাউ আমি যাই ঘুমাই
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩২
সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার ঈদ এখানেই মাটি ..........
আমরা সেদিন অনেক মজা করসিলাম ।আপনার কথাও মনে পড়সে কিন্তু সেদিন এর উনদাল এর কাহিনীর পর আপনি আমার শত্রু বুঝসেন
৬৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৯
টুকিঝা বলেছেন: চটপটি দেখে জিভ লাপ্লাপায়ে...
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১০
সাকিন উল আলম ইভান বলেছেন: আমিও চটপটি খাবো
৬৭|
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯
তন্ময় ফেরদৌস বলেছেন: হায়হায়, এই পোস্ট আগে দেখি নাই কেন ?
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪২
সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হয় তন্ময় ভাই বিশাল জিনিস মিস করসেন এখন দেখেন কিছু খাইতে পান নাকি ![]()
![]()
![]()
৬৮|
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৯
শিপু ভাই বলেছেন: সিলেট গেলে অবশ্যই সুরঞ্জনানুর বাসায় যাইতে হবে!!
![]()
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
শশী হিমু বলেছেন: হুম। ভালৈ আড্ডা হইছে দেখা যাইতাছে!!!
খাওন দাওন দেইখা লোল ফালাইলাম!
কিন্তু ছাক্কু ভাই লোলটা যে আপনার ব্লগেই পইড়া গেলো?