| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাগসবানি
খুঁজে ফিরি নিজেকে বারবার অতীতের আয়নায় ....
দুরু দুরু বুকে লিখছি । কখন কি হয় বলা যায় না । চারদিকের পরিস্থিতি কেমন যেন ! কাউকে বিশ্বাস করা যায় না আবার সন্দেহটাও অমূলক । নিজেকে নিয়ে এক সন্দেহের টানপড়েন চলছে । বিবেকটা তাড়না করছে বারবার । কিন্তু এত যুক্তিবাদীদের প্রশ্নগুলোর উত্তরগুলাও ঠিকমত জানা নেই । এতকিছুতো চিন্তা করে রাস্তায় পদযাত্রা করিনি । রাজনীতি, দল, ধর্ম, মানবতা, সত্য, মিথ্যা সবকিছুর স্তুপকে পিছনে ফেলে ছুটে চলেছিলাম লেখাকে সম্বল করে। কিন্তু বন্ধুর মুখোশ পড়া সাপ দেখতে পাচ্ছি সামনে । আমার এখন কি করা উচিত ? একটা সময় ছিল যখন হুমায়ুন আজাদের মত গুটি সংখ্যক লেখক জীবননাশের আশংকায় থাকত । সময় পাল্টেছে । ব্লগ আর ফেসবুকের কল্যানে আর অকল্যানেই হোক আমি, তুমি এবং আপনি আর নিরাপদ নই । এই নিরাপত্তা কে দিবে ? আমার বাংলাদেশ !! আমার সরকার !! নাকি কেউ নাই ?
তবুও আমি লিখব । ক্ষতবিক্ষত হয়েও লিখব । সত্য আমাকে লিখতেই হবে । একটা না একটা সময় তো খেলা থামবে । তখন শুরু হবে আরেকটা খেলা । তথ্যবিকৃতের খেলা । ইতিহাসের নাম পাল্টানেো । তার আগেই আমাকে অনেক কিছু করে যেতে হবে ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে ...
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২২
বাগসবানি বলেছেন: আপনার পায়ে সমস্যা আছে । ডাক্তার দেখান ।
২|
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া ডাক্তার নিজেও সেইম সমস্যায় আছে ![]()
অনেক দিন পরে দেখা কেমন আছেন ?
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
বাগসবানি বলেছেন: কথা শুনে মনে হচ্ছে হারানো বন্ধু খুঁজে পাইছেন ।
ভাল আছি ।
৩|
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৭
আশিক মাসুম বলেছেন: মাজা করেন মিয়া?? আপনারা পারেন আসলে, খুব সহজে ভুলে যেতে । আমি সবাইকে বন্ধু ভাবি ।
স্মৃতি হাতরে দেখেন কিছু পান নাকি
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
বাগসবানি বলেছেন: প্রোপিক দেখে চিনতে পারি নাই
। তবে আড্ডা দিলেই বন্ধু হয়ে যাইতে হয় জানতাম না ।
৪|
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
একজন আরমান বলেছেন:
ব্লগ আর ফেসবুকের কল্যানে আর অকল্যানেই হোক আমি, তুমি এবং আপনি আর নিরাপদ নই । এই নিরাপত্তা কে দিবে ? আমার বাংলাদেশ !! আমার সরকার !! নাকি কেউ নাই ?
মনে হয় না কেউ আছে।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
বাগসবানি বলেছেন: ![]()
৫|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: একটা সময় ছিল যখন হুমায়ুন আজাদের মত গুটি সংখ্যক লেখক জীবননাশের আশংকায় থাকত । সময় পাল্টেছে । ব্লগ আর ফেসবুকের কল্যানে আর অকল্যানেই হোক আমি, তুমি এবং আপনি আর নিরাপদ নই ।
ভাবতেই ভালো লাগে দেশ এগিয়ে যাচ্ছে!! অধিক সংখ্যক মানুষ প্রায় একই কাতারে চলে এসেছে :দ
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১
বাগসবানি বলেছেন: মানুষ ইদানিং অধিক শোকে পাথর না হয়ে ব্যঙ্গ করা শুরু করেছে
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৭
আশিক মাসুম বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে ...
হ একলা চলতে গিয়াইতো বার বার খালি উশটা খাই