নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুচরা লেখক

সাক্ষর কাব্য.. জীবনের কবিতা..খুবই সাধারণ মানুষ... একটু একটু লেখালেখি করি.. দু

সাক্ষর কাব্য

সাক্ষর কাব্য.. জীবনের কবিতা.. খুবই সাধারণ মানুষ... একটু একটু লেখালেখি করি.. দু'চার লাইন কবিতা.. একটা দুটো গল্প (যদিও সেগুলো অখাদ্য বলেই বন্ধুসমাজে প্রচলিত) স্বার্থের দুনিয়ার আমি নিঃস্বার্থ, তা নয়, তবে অপ্রয়োজনীয় মিথ্যা এড়িয়ে চলি.. সবার মত সুখ দুঃখের মিশ্রিত জীবন আমারো.. অহংকার করে উল্লেখ করবো এমন কিছুই নেই আমার.. আমি আমার মাকে খুব ভালোবাসি.. মা_ই আমার একমাত্র অহংকার...!

সাক্ষর কাব্য › বিস্তারিত পোস্টঃ

বর্ষাভেজা

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

আজকে আবার আকাশ ভেঙে

নামবে নাকি ঢল ?

নামছে, নামুক ঐ আকাশের

চোখের যত জল !



কাঁদছে , কাঁদুক আকাশ ভরা

অপ্সরীরা আজ,

লাগছে ভালোই দেখতে ওদের

কান্নামাখা লাজ !



আজ আকাশে শ্রাবণধারা

ঝরছে অবিরল !

বর্ষাভেজা দুজন কোথাও

হারিয়ে যাই চল!

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

সাক্ষর কাব্য বলেছেন: রোমান্টিক হয়ে গেলো ?

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

শিপন মোল্লা বলেছেন: আজ আকাশে শ্রাবণধারা
ঝরছে অবিরল !
বর্ষাভেজা দুজন কোথাও
হারিয়ে যাই চল!


বাহ খুব চমৎকার তোমার অনুভূতি কি দারুন কবিতায় প্রকাশ করে দিলে। আসলে সাক্ষর তোমার লিখার হাত ভাই। আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় লিখক হবে। অনেক নাম হবে তোমার।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

সাক্ষর কাব্য বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

স্বপনবাজ বলেছেন: বাহ !

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

সাক্ষর কাব্য বলেছেন: স্বপনবাজ ভাই এতোই পুচা হয়ছে আর কিছুই বললেন না । ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩১

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো। :)

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

সাক্ষর কাব্য বলেছেন: আরমান ভাই আপনার ভাল লাগছে এতে ভিশন সাহসি হচ্ছি নতুন করে কিছু লিখতে। ধনবাদ ভাই

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর কবিতা।


শুভ কামনা রইলো।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

সাক্ষর কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি এভাবে সাহস জুগাবেন

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লাগলো ভাই।

২য় +

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

সাক্ষর কাব্য বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার লিখাও আমি পড়ি দারুন লিখেন আপনি কিন্ত আমি এখনো মন্তব্য করতে পারিনা ভাই। ভাল থাকবেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬

সাক্ষর কাব্য বলেছেন: আবুশিথি , স্বপনবাজ , শোভন, আরমান, প্রিন্স, সবাই আমার সিনিয়র, যথাযথ সম্মান সবারই প্রাপ্য, দিলাম |

আমার মত এত জুনিয়র কারো লেখা যে পড়ছেন , এতেই আমি খুশি ! অল্প খুশি নই , অনেক খুশি ..

দোয়া করবেন , যেনো আপনাদের ছায়ায় , আপনাদের মত করে বেড়ে উঠি ..

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১

শিপন মোল্লা বলেছেন: আমার বিশ্বাস একদিন তুমি অনেক বড় ব্লগার হবে। আমাকে ছাড়িয়ে যাবে অনেক দুর। শুভ কামনা।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

সাক্ষর কাব্য বলেছেন: ধন্যবাদ আবুশিথি।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

আমিনুর রহমান বলেছেন: +++

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

সাক্ষর কাব্য বলেছেন: আমিনুর ভাই এই প্লাস দেয় কিভাবে ?

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

সাক্ষর কাব্য বলেছেন: আবুশিথি ভাই , আপনাদের অতিক্রম করতে পারবো না , আপনাদের সুনজরে থাকতে চাই

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

সাক্ষর কাব্য বলেছেন: আমি অনেক খুশি অনেকেই আমার ব্লগে এসে আমার পোস্ট পরেগেছে , ইয়া হু সবাইকে অনেক ধন্যবাদ ।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আস্তবাবা বলেছেন: +++++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

সাক্ষর কাব্য বলেছেন: আস্তবাবা ভাই এই প্লাসের মানে কি একটু বলবেন কি ? আমি এর কিছুই বুঝিনা।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

সাক্ষর কাব্য বলেছেন: ধন্যবাদ @ আস্তবাবা

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

শ্রাবণ জল বলেছেন: প্লাস মানে হচ্ছে পোস্টে/ লেখায় ভাল লাগা জানাচ্ছেন ওরা। বুঝেছেন??

আমি ভাইয়া না। আমি আপু।

শিখিয়ে পড়িয়ে কি নিব, আপনি এমনিতেই সুন্দর ছন্দ-কবিতা লিখেন। আর আমি নিজেই খুব একটা ভাল লিখিনা।

ব্লগে সুন্দর সময় কাটুক আপনার।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

সাক্ষর কাব্য বলেছেন: আমাকে তুমি বললেই খুশি হবো , + এর ব্যাপারটা বুঝলাম .. ধন্যবাদ | @ শ্রাবণ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.