| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাক্ষর কাব্য
সাক্ষর কাব্য.. জীবনের কবিতা.. খুবই সাধারণ মানুষ... একটু একটু লেখালেখি করি.. দু'চার লাইন কবিতা.. একটা দুটো গল্প (যদিও সেগুলো অখাদ্য বলেই বন্ধুসমাজে প্রচলিত) স্বার্থের দুনিয়ার আমি নিঃস্বার্থ, তা নয়, তবে অপ্রয়োজনীয় মিথ্যা এড়িয়ে চলি.. সবার মত সুখ দুঃখের মিশ্রিত জীবন আমারো.. অহংকার করে উল্লেখ করবো এমন কিছুই নেই আমার.. আমি আমার মাকে খুব ভালোবাসি.. মা_ই আমার একমাত্র অহংকার...!
বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে গল্প করছে। “গরমে কেন চুল ছেড়ে বের হয়েছে ” শীর্ষক আলোচনা শুনতে এত বিরক্ত লাগছিল , তা বলার মত না।।
আমার কিচ্ছু ভাল লাগছিল না। মা কে বিদায় দিতে গেছিলাম গাবতলি। অনেক দিন ঢাকা ছিল আমার কাছে। গাবতলি যাওয়ার পথে মা কাঁদছিল , আমি মাকে জড়িয়ে ধরে শান্তনা দিচ্ছিলাম,”আমি চলে আসব তাড়াতাড়ি। তুমি সাবধানে যাও।“
আমি বুঝতে পারছিলাম মা কাঁদছে। চোঁখের দিকে তাকাতে সাহস হল না। যদি আমিও কেদে ফেলি! খুব খারাপ হবে সেটা । গাড়িতে মাকে উঠিয়ে দিয়ে এক বোতল পানি কিনে দিলাম।
বিদায় দিয়ে ফেরার পথে কান্না পাচ্ছিলো আরও ।
বাসায় ফিরছি, এর মধ্যে মেয়ে দুইটা সামনের সিটে বসে এই আলোচনা করছে! ওদের আর কি দোষ, মায়ের হাতে ভাত খেয়ে বেরিয়েছে বোধহয়।। আমার কষ্ট ওদের বোঝার কথা নয়,!!
বাস থেকে নেমে হাটা শুরু করলাম। এদিক ওদিক তাকিয়ে চোঁখ মুছে নিলাম।
আবার হাটি জীবনের পথে। মা, তুমি শুধু তোমার পাগলটার জন্য দোয়া কোরো। মা……......।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৩
শিপন মোল্লা বলেছেন: প্রথম ভাল লাগা রেখে গেলাম। আর তুমি কেন ব্লগে নিয়মিত না ? ব্লগে আসো লিখো অন্যের পোস্ট পড় তবেই না তুমি একজন ব্লগার হিসাবে পরিচিতি পাবে সকলের মাঝে। তুমি অন্যের ব্লগ না পরলে তো তোমার ব্লগে কেউ এসে তোমার পোস্ট পড়বে না। তুমি প্রতিদিন নতুন নতুন ২০ জনের লিখা পরার চেষ্টা করবে। জাদের ব্লগ তুমি পড়বে তারা অতান্ত তোমার ব্লগে একবার করে আসলেও আসবে। মনে রেখো।
শুভ কামনা।