| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিউডের ব্যর্থ প্রেমিকের খাতায় সবার প্রথমে যার নামটি লেখা রয়েছে তিনি হলেন সালমান খান। প্রেমের খেলায় ব্যর্থ হলেও ক্যারিয়ারের দৌড়ে এখনও অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। আর এজন্যেই পঞ্চাশ ছুঁই ছুঁই সল্লু বাবার বগল দাবা হয়ে ঘুরে বেড়াতে এখনও উন্মুখ টিনেজাররা।
সালমান খানের ভক্তদের জন্যে আমাদের আজকের ফটো ফিচার, যা রহস্যে আবৃত সালমানকে তুলে ধরবে সবার সামনে।
১. মায়ের কোলে রোদ্র স্নানে ব্যস্ত বলিউডের জাঁদরেল পুলিশ অফিসার চুলবুল পান্ডে। ছোট্ট সালমান আজ অনেক বড়, কিন্তু রয়ে গেছে ছোটবেলার সেই স্মৃতি যা দেখে এখনও হেসে উঠতে পারেন সল্লু বাবা।
২.মডেলিং এর আলো ঝলমলে দুনিয়া ছেড়ে অভিনয় করতে আসা সঙ্গীতা বিজলানি, সালমান খানের প্রথম প্রেম। দুজনেই ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু লাইফ টাইম ব্যাচেলরের তকমা প্রত্যাশী সালমান কি আর বিয়ের পিঁড়িতে বসতে পারেন? ফলে যা হবার তাই হলো। কিছুদিনের মধ্যেই সর্ম্পকের্র তানপুরা ছিঁড়ে গেল।
৩. পাকিস্তানী বংশোদ্ভেূাত ভারতীয় অভিনেত্রী সোমি আলী সঙ্গে সালমান খানের ছিলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পরবর্তীতে যা প্রণয়ের রূপ ধারণ করে। তবে অতিরিক্ত মদ্যপান এবং পারস্পরিক দুর্ব্যবহারের কারণে সর্ম্পকে ভাঙন ধরে। সময়কাল ১৯৯৯। ভারতীয় মিডিয়াতে তখন সালমান আর সোমি আলীকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড়। র্দীঘদিন পর সালমান স্বীকার করেছিলেন, সোমি আলী তার জীবনে আসা দ্বিতীয় নারী, যাকে তিনি ভালোবেসেছিলেন।
৪. বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের সর্ম্পকটা ছিল তার ‘লাভ ক্যারিয়ার’ এর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ছবিতে ‘হাম দিল দে চু কে সনম’ ছবির শ্যুটিং শুরুর আগ মুহূর্তে দুজনের প্রেম বিনিময় চলছে। যদিও খুব বেশি দূর যাওয়া সম্ভব হয় নি সালমান খানের পক্ষে। তাই ২০০২ সালে বাধ্যতামূলক ‘ব্যাকআপ’।
৫. উগ্র মেজাজের জন্যে বলিউডবাসীদের মধ্যে সালমানের আলাদা খ্যাতি আছে। ২০০০ সালের ঘটনা। সেবার বলিউডের এই খান সাহেব নাইট ক্লাবে অতিরিক্ত মদ্যপান করে ভাঙচুর চালান। এক পযার্য়ে নিরাপত্তাকর্মীরা তাকে পাকড়াও করতে চাইলে সালমান দ্রুত গাড়ি নিয়ে কেটে পড়তে চান। কিন্তু কপাল পোড়া হলে যা হয়। দ্রুতগতি সম্পন্ন সেই গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত এবং চার জন গুরুতর আহত হন। মুম্বাই পুলিশ সে রাতেই সালমানকে আটক করে মামলা দায়ের করে।
©somewhere in net ltd.