নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুলবুল পান্ডের ব্লগে আপনাকে স্বাগতম।

প্রথম প্রেম সঙ্গীতা বিজলানি

সাল্লু খান

সাল্লু খান › বিস্তারিত পোস্টঃ

ক্যাটরিনার বিয়েতে যাবেন সালমান

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

বলিউডের তুমুল জনপ্রিয় দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেমের অধ্যায় শেষ হয়ে গেছে অনেক আগেই। সম্প্রতি খান সাহেব জানিয়েছেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে তাঁর কোনো আপত্তি নেই।



ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাবেন কি না, জানতে চাইলে জবাবে সালমান বলেন, ‘ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হলে অবশ্যই আমি যাব।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাই মিরর।



সালমান-ক্যাটরিনার প্রেমের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। চলতি মাসের শুরুর দিকে খবর চাউর হয়, সালমান-ক্যাটরিনার সম্পর্কের অবনতি হয়েছে। ক্যাটরিনার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছেন সালমান।



সপ্তাহ দুয়েক আগে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা কেমন, জানতে চাইলে সালমানের ভাষ্য ছিল, ‘একটা সময়ে সে (ক্যাটরিনা) আমার ভালো বন্ধু ছিল। কিন্তু বর্তমানে সে অন্য কারও বন্ধু। জীবনে চলার পথে নতুন বন্ধু জুটবে, এটাই স্বাভাবিক।’



সালমান আরও বলেন, ‘ক্যাটরিনা আমাকে ছেড়ে অন্য কাউকে বন্ধু নির্বাচন করায় তাঁর প্রতি আমার শ্রদ্ধা কমে যায়নি। হ্যাঁ, আমি তাঁর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ ‘‘সালমানের সঙ্গে এখনো তোমার যোগাযোগ আছে?’’—ক্যাটরিনাকে কেউ এমন প্রশ্ন করার সুযোগ পাক, তা আমি চাই না। অতীতকে কখনোই জোর করে বর্তমানের সঙ্গে মেলানোর চেষ্টা করা উচিত নয়।’







ক্যাটরিনার সঙ্গে অদৃশ্য দেয়াল তৈরি করলেও ধারেকাছে সালমানের উপস্থিতির কথা জানতে পারলে ঠিকই তাঁর কাছে ছুটে যান ক্যাটরিনা। দুদিন আগেও তার প্রমাণ মিলেছে। গত বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন ক্যাটরিনা। একই জায়গায় ‘জয় হো’ ছবির প্রচারণার কাজে গিয়েছিলেন সালমান। সন্ধ্যা সাতটার দিকে সালমানের সঙ্গে দেখা করেন ক্যাট। তাঁদের মধ্যে প্রায় ১৫ মিনিট কথাবার্তা হয়। বিদায়ের সময় সাবেক প্রেমিকাকে আলিঙ্গনও উপহার দেন সালমান।







প্রসঙ্গত, সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা। একটা সময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সাফল্য ধরা দেওয়ার পর সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের বাহুডোরে নিজেকে সঁপে দেন ক্যাটরিনা। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সালমান-ক্যাট। ২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ও করেন তাঁরা। সে বছর ক্যাটরিনার ২৮তম জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান।







এ ছাড়া সালমানের পরিবারের সদস্যদের সঙ্গেও ক্যাটরিনার সুসম্পর্ক রয়েছে। বরাবরই সালমানের বাড়িতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ক্যাট। কিন্তু গত ২৭ ডিসেম্বর সালমান তাঁর ৪৮তম জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটরিনাকে আমন্ত্রণ জানাননি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা। একটা সময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সাফল্য ধরা দেওয়ার পর সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের বাহুডোরে নিজেকে সঁপে দেন ক্যাটরিনা। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সালমান-ক্যাট।

পোষ্টের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.