| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রিক রাজার সেই পাগলামোর কথাটা মনে আছে? সিন্ধুকে আর সোনা রাখাতে পারছিলেন না বলে, রাজা সোনা খেতে শুরু করেছিলেন। গ্রিক রাজার সেই ‘দামি’ খিদের পর আর কখনো কেউ সোনা খাওয়ার কথা কেউ ভেবেছেন কিনা তা অবশ্য জানা নেই। তবে তরল সোনা পান করলে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর রোগ ক্যান্সারকে তাড়ানো যায় বলে দাবি করেছেন দুই ডাচ গবেষক।
নেদারল্যান্ডে গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাঞ্জেলা ক্যাসিনো জানান, ক্যাফিন সংক্রান্ত কোনো পানীয়র সঙ্গে স্বল্প পরিমান সোনা মিশিয়ে পান করলে ক্যান্সারকে জয় করা যায়।
আমরা সাধারণত প্রতিদিনই ক্যাফিন স্বল্পবিস্তর পান করি। ক্যাফিন হচ্ছে একপ্রকার তিক্ত ক্ষার যা কফি, চা, চকোলেটসহ ৫৬ রকম গাছ ও পাতায় থাকে। তবে কেউ যদি মাত্রাতিরিক্ত কফি, চা পান করেন তাহলে তার মধ্যে থাকা ক্যাফিন শরীরের জন্য হিতে বিপরীত হতে পারে।
তাই বি়জ্ঞানীরা মনে করছেন সঠিক পরিমানে ক্যাফিন ও স্বর্ণ মিশ্রিত পানীয় ক্যানসারের কোষগুলিকে বৃদ্ধি করতে বাঁধা দেয়।
ইতোমধ্যে বিজ্ঞানীরা সাত রকম ক্যামিক্যালস দিয়ে তৈরি করছেন ক্যাফিন গোল্ড (caffeine-based gold (I) N-heterocyclic carbenes)। যা নিয়ে আরো গবেষণা চলছে। এই যৌগ পর্দাথটি ক্যান্সার কোষ যেমন বৃদ্ধি করতে দেয় না তেমনিই ‘জি-কুয়াডরুপলেক্স’ একটি ডিএনএ আর্কিটেকচারকে প্রতিনিয়ত আক্রমণ করে যেখানে ক্যান্সার লুকিয়ে থাকে।
©somewhere in net ltd.