| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যে বিএনপি, জামায়াত ও হেফাজত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তাদের এ কর্মকাণ্ড দেশবিরোধী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা মহানগরের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি, জামায়াত ও হেফাজত দেশব্যাপী মুসলামানদের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়াতে মরিয়া। বিএনপি জামায়াতের এসব কর্মকাণ্ড রুখতে ইউনাইটেড ইসলামিক পার্টির সঙ্গে আছে সরকার। দেশবিরোধী এসব কর্মকাণ্ড রুখতে সরকার সবসময় ইসলামি এ পার্টিকে সহযোগিতা করবে।’
তিনি আরোও বলেন, ‘এদের বিভ্রান্তি বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার মতো গুজবও তারা ছড়িয়েছে।’
সংগঠনটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তাজুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
©somewhere in net ltd.