| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণজাগরণ মঞ্চের আটক দুই কর্মীকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালত শনিবার বিকেলে পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকার বন্ডে ধার্য্য তারিখ (মামলার পরবর্তী তারিখ) পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শামস রশিদ জয় ও মেহেদি হাসান।
শামস রশিদ জয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ৩ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জের ধরে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’ এর কর্মীদের এলোপাথাড়ি মারধোর করেন তিনি। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দাযের করা হয়। মামলার নম্বর- ৫(৪)১৪।
আর মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ৩ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে রাত ৭ টার দিকে ‘গণজাগরণ মঞ্চের’ সমর্থিত আদনান হোসাইন তানভীরসহ অন্যদের মারধোর করেন তিনি। এ ঘটনায়ও শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর- ৬(৪) ১৪।
প্রসঙ্গত ‘গণজাগরণ মঞ্চ’ ও ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল’ শুক্রবার বিকেলে পৃথকভাবে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয় সংগঠনের ৭ কর্মীকে আটক করে পুলিশ। ৭ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
©somewhere in net ltd.