নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন ব্লগার

স্বাধীন ব্লগার

আমি স্বাধীন

স্বাধীন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে দুইটি শিশু উদ্ধার

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

রাজধানীর যাত্রাবাড়ির ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় থেকে গতকাল শুক্রবার একটি ছেলে ও একটি মেয়ে শিশু উদ্ধার করেছে পুলিশ। এরা হলো-মোহাম্মদ আবিদ হাসান (৭) ও অজ্ঞাত (১০), বাক প্রতিবন্ধী মেয়ে। তাদেরকে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।



ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গতকাল শনিবার যাত্রাবাড়ি এলাকা থেকে মোহাম্মদ আবিদ হাসান কে উদ্ধার করা হয়েছে। তার গায়ের রং- শ্যামলা, উচ্চতা-৩ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল-গোলাকার, চুল-কালো, গোলাপি রং এর গেঞ্জি ও হাফপ্যান্ট পরিহিত। সে নোয়াকালী জেলার রুহুল আমিন ও কোহিনুর বেগমের ছেলে।



এ ঘটনায় যাত্রবাড়ি থানায় একটি সাধারণ ডাইরী লিপিবদ্ধ করা হয়েছে। যাত্রাবাড়ি থানার সাধারণ ডাইরী নম্বর ২২৬, তারিখ -৪-৪-২০১৪ইং।



অপরদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে একটি অজ্ঞাত বাকপ্রতিন্ধী মেয়েকে উদ্ধার করা হয়েছে। তার গায়ের রং-কালো, উচ্চতা- ৩ফুট ৮ইঞ্চি, মুখমন্ডল-গোলাকার, চুল-কালো, নীল রং এর জামা, ওড়না, থ্রি কোয়ার্টার সাদা প্যান্ট পরিহিত।



এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডাইরী লিপিবদ্ধ করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ ডাইরী নম্বর -২২১, তারিখ-৪–৪-২০১৪ইং।



কোন ব্যক্তি অভিভাবকের সন্ধান পেলে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা-

ডিউটি অফিসার

ভিকটিম সাপোর্ট সেন্টার

তেজগাঁও, ডিএমপি, ঢাকা।

মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭

ল্যান্ড ফোন : ০২৯১১০৮৮৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.