নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন ব্লগার

স্বাধীন ব্লগার

আমি স্বাধীন

স্বাধীন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

ডায়রিয়ার ঘরোয়া চিকিৎসা

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

ডায়রিয়া আপনাকে সত্যিকার অর্থে দুর্বল করে দিতে পারে। শরীরের সব শক্তি নিঃশ্বেষ করার ক্ষমতা রাখে এই রোগটি।

এখানে ডায়রিয়ার কিছু ঘরোয়া চিকিৎসা দেওয়া হলো, যা অবলম্বন করে আপনি প্রাথমিকভাবে সফলতা পেতে পারেন।



১. ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ঝরে যায়। ঝরে যাওয়া এই পানি পূরণ করার জন্য সারাদিন লেবুর শরবত, ফলের জুস, ঘোল, চিনি ও লবণ মেশানো পানি পান করুন।



২. অংশুল (আঁশযুক্ত) ফল খাওয়া থেকে বিরত থাকুন। আপেল অথবা খেজুর জাতীয় জুস খাবেন না। এগুলো অত্যধিক রেচক জাতীয়। আপনার শরীরের অবস্থা আরো খারাপ করে দিতে পারে।



৩. কড়া স্বাদের কফি পান করতে পারেন। শরীরে শক্তি ফিরে আসবে।



৪. দইয়ের সঙ্গে সিদ্ধ মেথি এবং জিরা মিশিয়ে খেলে শরীরে ভারসাম্য ফিরে আসবে। ডায়রিয়া নিরাময়ে এটা বেশ কার্যকর।



৫. দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলুন। শুধুমাত্র দই খেতে পারেন, কারণ এটা ব্যাকটেরিয়া প্রতিরোধক, সেই সঙ্গে শরীরের শক্তি বাড়াতেও সক্ষম।



৬. ডায়রিয়ার সবচেয়ে বড় ওষুধ খাবার স্যালাইন। বড়দের ক্ষেত্রে চালের স্যালাইন খাওয়া যেতে পারে। এতে শরীরে খাবারের ঘাটতি পূরণ হয়। অনেকে মনে করেন ডায়রিয়া হলে স্বাভাবিক খাবার খাওয়া যাবে না। ব্যাপারটা ঠিক নয়।



শুধু স্যালাইন রোগীর সবসময় খেতে ভালো না লাগতেও পারে। তাই রোগীর রুচি ও পছন্দ অনুযায়ী খাবার খেতে দিতে হবে। তবে স্বাভাবিক খাবার একটু নরম করে খাওয়ানো উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.