নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন ব্লগার

স্বাধীন ব্লগার

আমি স্বাধীন

স্বাধীন ব্লগার › বিস্তারিত পোস্টঃ

সাড়ে সাত মণ ওজনের কৈ কোরাল!

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৫৩

চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে সাড়ে সাত মণ (তিনশ কেজি) ওজনের একটি কৈ কোরাল মাছ জেলেদের হাতে ধরা পড়েছে। মাছটি দৈর্ঘ্যে প্রায় পাচঁ ফুট। বেড় চার ফুট। মাছটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।



শনিবার মাছটি বিক্রির জন্য আনা হয় চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে। দুই দিন আগে জেলেদের জালে ধরা পড়া মাছটির নাম কোরাল। স্থানীয়ভাবে এটি কৈ কোরাল নামে পরিচিত। প্রতি কেজি সাড়ে আটশ হিসেবে মাছটির দাম দাঁড়িয়েছে আড়াই লাখ টাকা।



মাছটির মালিক ব্যবসায়ী মো. ফিরোজ বলেন, দুই দিন আগে মাছটি গভীর সাগরে ধরা পড়ে। খবর পেয়ে জেলেদের কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। ইতোমধ্যে একশ কেজি মাছ বিক্রির অগ্রিম অর্ডার পেয়েছি। আশা করছি দুপুর নাগাদ মাছটি বিক্রি হয়ে যাবে।



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আশরাফুল আজম বলেন, এ ধরণের কৈ কোরাল খুব কমই পাওয়া যায়। গভীর সমুদ্রে মাঝে-মধ্যে এ মাছ জেলেদের জালে ধরা পড়ে। কিছুদিন আগেও এ ধরণের মাছ ধরা পড়লে জেলেরা তা ছেড়ে দিতেন। তাই আগে এ মাছের চাহিদা কম থাকলেও বর্তমানে এর চাহিদা ও দাম দুটিই বেড়েছে। এতে রয়েছে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও মিনারেল।



মাছ কিনতে আসা কামাল হোসেন বলেন, এ ধরণের মাছ পাওয়ার খবর পেলেই আমি ছুটে আসি। ((((( ইচ্ছা হলে আরো পড়তে পারেন ও ছবি )))) :):DB-);)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৫৯

প্রিয় জন বলেছেন: ছবি কই

এটা না ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.