| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিথ্যাল সোল
যতটুকু বুঝি তার বাহিরে পণ্ডিতি করাটা আমার সওয়াবে নেই। এরকম পণ্ড করা পণ্ডিত থাকলে আগেই ধন্যবাদ নিয়ে সরে যাবেন, প্লীজ।
আধো চাঁদের আলোয় দেখেছি ঐ রূপ,
জীবন যেখানে মিশে যায় পরম স্নিগ্ধতায়।
মায়াবী জোছনায় দেখেছি ঐ রূপ,
হৃদয় যেখানে সিক্ত হয় রূপালী ভালোবাসায়।
জোনাকীর ইশারায় দেখেছি ঐ রূপ,
আঁধার যেখানে পথ খুঁজে পায় তারায় তারায়।
সেই রূপসীর ভালোবাসায় ধন্য, আমি নগণ্য,
যেখানে পদ্মা- মেঘনার আঁচল, স্রোত কল-কল
ফিরে ফিরে পেতে চায় আমায়, ডাক দিয়ে যায়।
ঐ সবুজের ভীড়ে হারাতে চাই,
মমতা যেখানে আগলে রাখে আপন ক্রোড়ে।
অরুণ সূর্যের ঐ সোনালী আভায়,
প্রভাত যেখানে ফিরে আসে বারে বারে।
বৃক্ষরাজির নীবিড় শীতল ছায়ায়,
মরণ যেন হয় এই দেশের পরে।
লিথ্যাল সোল
২৯/০৬/২০১৩
প্রথম প্রহর
©somewhere in net ltd.