নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানা চৌধুরী

সানা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৩



ভালবাসা





ভালবাসা মানে মাটির সাথে শিকড়ের সম্পর্ক,

ভালবাসা মানে কোষ গুচ্ছের আসঞ্জন ।

ভালবাসার কোন কারণ লাগে না;

যেমন মাটির পরে যে কোন বীজ

ফেলে রাখলেই একদিন তা অঙ্কুরিত হয়।

একে কেউ নষ্টামি বলে,

কেউ বলে প্রেম;

আমি জানি এটা একটা রসায়ন।

এ থেকেই প্রিথিবীর শুরু,

স্থিতিশীলতা, অবলম্বন;

জড় থেকে জীব,

নারী থেকে নর,

পিতা থেকে সন্তান,

গুরু থেকে শিষ্য,

আদি থেকে অন্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.