| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য লেখতে পারি কবিতা আর গান
তোমার জন্য হাসতে হাসতে দিতে পারি প্রাণ।
তোমার মুখের হাসিতে মোর অনুরাগ জাগে
তোমার একটু দুঃখ আমার হৃদয় মাঝে লাগে।
তুমি আমার ভোরের স্বপন শিশির ভেজা ঘাস
নিদ্রা বিহীন রাত্রি যাপন স্বগৃহে বনবাস।
তোমার একটু ছোঁয়ায় আমার প্রাণ সঞ্চার হয়
তোমার একটু কথা আমার কবিতার সঞ্চয়।
তুমি আমার এ জনমে জীবন-মরণ সাথী
আর জনমে ছিলে তুমি হয়ে সম ব্যাথী।
তুমি চাইলে আনতে পারি একশ একটি পদ্ম
তুমি চাইলে লিখতে পারি কবিতা আর গদ্য।
তোমার জন্য যেতে পারি সমুদ্র অভিযান
গাইতে পারি তোমার জন্য জীবনের জয়গান।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৬
সানা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমি তেমন একটা লিখি না , আর মাত্রই আমি ব্লগ এ যোগ দিয়েছি। আপনিই প্রথম ব্যক্তি যিনি মন্তব্যে লিখেছেন আমাকে। আমি খুবই খুশি হলাম
২|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৬
সরদার হারুন বলেছেন: ছন্দ নিয়ে পড়াশুনা করুন। ভাল করবেন।
৩|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৭
লেখোয়াড় বলেছেন:
খুব ভাল লিখেছেন।
ভাল লাগল।
৪|
১৩ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৬
মাহমুদ হোসেইন বলেছেন: আপনার তুমি বড়ই ভাগ্যবান.. দারুন লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৮
নষ্ট ছাত্র বলেছেন: চমৎকার লিখেছেন শব্দের গাথুনিতে মিশে আছে ভালবাসা