| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতের তালুতে করে জল এনে
পিপাসা মেটানোর সাধ্য কজনার ।
যে সঙ্কল্প নিয়ে ভালবাসা হয়
তার স্বরূপ বুঝতে জীবন একাকার।
পরিচ্ছন্ন জলে শুধু অক্সিজেন থাকে
খাবার পেতে হলে ঘোলা জল চাই।
বিন্দু বিন্দু আবেগ সঞ্চিত হয়ে
আজকের এ বাঁধভাঙ্গা প্রকাশ,
অথচ তুমি নির্বাক ।
তোমার বদনে এত স্থিরতা যে,
তোমায় কিছুই স্পর্শ করেনি
তুমি নির্লিপ্ত প্রকাশে
অথবা শুধুই ভেবেছ খেলা।
ভালবাসা ভালবাসা খেলা
শুধুই খেলা নয় ,
এক অমচনীয় কলা
যা শুধু সেলুলয়েড পর্দায় নয়
জীবনেও ঘটে;
থাকে নিউরন কোষে ।
শুধু বিসংশ্লেষণ মস্তিস্ক উপসর্গই
এটাকে নষ্ট করতে পারে।
©somewhere in net ltd.