নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানা চৌধুরী

সানা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অশ্রুত সুর

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০১





আজও কোন নারীর কোলে মাথা রেখে হয়নি শোনা গান



আজও কোন প্রেমের তানে হৃদয় খোলে হাসেনি আমার প্রাণ।



এ জীবন কেমন বল-- শুধু ছন্নছাড়া হায় !



শুধুই কেঁদেছি আমি মুক্তির নেই কোন উপায়?



এখনও শুনিনি আমি হারানো সুরের সে গান



এখনও জ্বালিনি প্রদীপ হয়েছে বুঝি সব ম্লান ।



কখনো আমি হইনি অলক কখনো তুমি রমা



কখনো লিখিনি সে কাব্য কখনো দেইনি উপমা।



কবে আসবে ওগো আমার কাছে মম প্রানের ছোঁয়া ।



তব হৃদয়ের গানের সুরে হবে যে সকল পাওয়া ।



কখনো শুন নি প্রানের আকুতি হৃদয়ের আনচান



ভালবেসে তোমায় হৃদয় ভেদিয়া লইব মৃত্যুবাণ ।



তোমার হস্তে দিয়েছিনু সঁপে আমার জীবনের সবি



ভালবেসে তুমি একবার ভাবো তব হৃদে মোর ছবি ।



আকুল হয়ে চাই যে তোমায় আমার এই জীবনে



সুখ বিনা কভু দুঃখ না দিব শুধু পাই যেন মরণে ।



যখন পেলাম খোঁজে ওগো মম প্রানের কুসুমকলি



সে এখনো কেন প্রকাশি কয়নি প্রানের কথা বলি ।



ভাঙ্গা হৃদয়ে মোর এ কেমন নিয়তির নিঠুর খেলা



আমি আজও বসে পথে কখন জলে ভাসাবো ভেলা।



এখন বেলা শেষ- বুঝি হয়ে এলো সাঁজের বেলা



এখনও পথের মাঝে আমি- বসে ক্লান্ত একেলা।



যদি না পারি ভাসাতে জীবন তরী জীবনের এপারে



কর কৃপা এ দ্বীনে নিয়ে যাও মোরে মরণের ওপারে ।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.