| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাথরে ফুল ফোটাবো
শপথ নিয়েছি ।
দিবা রাত্রি ঢেলেছি জল
প্রতিদিন প্রাতে উঠে আশায় আশায় দেখি
সত্যি কি ফুটেছে কলি !
না, এতদিনেও আমার এত যতনে লাগানো
কুসুম চারাতে কোন কলি আসেনি ।
এত যে তপস্যা, এত যে চাওয়া
বৃথা বুঝি সব হয়ে গেল ।
এত যে ভালবাসা প্রতিআশাশূন্য
এত যে মায়া তার জন্য,
একবার মিথ্যে করে হলেও
আতশ বাজির মত বলে দিতে পারতে
ভালবাসি!!ভালবাসি!!!
নিজেকে তুমি হৃদয়হীনা বল,
বল প্লাস্টিক,
আসলে তা নও ,
লোকে যাই ভাবুক আর তুমি যা বল,
আমি অন্তর দিয়ে অনুভব করেছি
কিছু না পাওয়া, হারানোর বেদনা
তোমায় জর্জরিত করেছে শুধু,
বর্ষা এলে ঠিক তুমি পল্লবিত হবে ।
এ পাথরে আমি ফুল ফোটাবই ।
তোমার চোখের মণিতে
আমি যে ছবি দেখেছি,
তোমার ভ্রু যুগলে আমি যে নাচন দেখেছি ,
তোমার কপোলে আমি যে হাসি দেখেছি ,
সে চোখের ছবি, সে নৃত্য
সে হাসির ভাষা
কখনও মুছে যেতে পারে না ।
সদ্য স্নাত তোমার স্নিগ্ধতা
তোমার কৃষ্ণ চুলের ঝরা জল
আমার হৃদয় ভিজিয়েছে ।
তোমার ঝরা জল আমি
ধারণ করেছি করে ।
কোন দিন যদি তুমি শুকিয়ে যাও
আমি তোমায় আবার সিঞ্চিত করবো এ জলে ।
আমি শপথ নিয়েছি
আমার লোহিত কনা হতে শর্করা দিয়ে হলেও
এ গুল্ম বৃক্ষ আমি বাঁচাবই ।
আমার মজ্জা হতে কোষ নিয়ে হলেও
তোমার কর্কশ ব্যাধি আমি সারাবোই ।
আমার দেহ হতে স্টেম সেল নিয়ে হলেও
আমি তোমার নয়া দেহ বানাব
তবু তোমায় নিঃশেষ হতে দেব না ।
এ আমার শপথ
আমি পাথরে ফুল ফোটাবই ।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা নিবেন