| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী আবু ইউসুফ (রিফাত)
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
১. কুরবানী কিভাবে দিতে হয়?
২. শরিকানা কুরবানীর নিয়মাবলী গুলো কি কি?
৩. কুরবানীর গোশত্ কতদিন খাওয়া যাবে?
৪. কুরবানীর গোশত্ কি না বিলিয়ে একা একাই খাওয়া যাবে?
৫. কুরবানীর সমপরিমান টাকা কি গরিবদের বিলিয়ে দিলে কুরবানী হবে কি?
উপরোক্ত প্রশ্নের আলোকে কেউ যদি সহী দিক্ নির্দেশনা দেন তাহলে উপকৃত হবো।
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:১৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি যদি হিন্দু না হন তাহলে ঝটপট উত্তর দিন??
২|
৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০২
হা...হা...হা... বলেছেন: ১,৪,৫***
৩|
৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
আমি নি (?) বলেছেন: আমার আরেকটি প্রস্নঃ
কুরবানী আর বলীর মধ্যে পার্থক্য কি?
অনেকে বলেন-আমাদের ভেতরের পশু স্বভাব অর্থাৎ হিংস্র স্বভাবকে কে নির্মূল করার জন্যেই পশু করবানীর ব্যাবস্থা। তাহলে আমরা হিংস্র পশু কুরাবনী না করে শান্ত শিষ্ট পশু গুলিকে হত্য করি কেন?
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কুরবানীর পশু মোট আট প্রকার। যথা ভেড়া বা দুম্বা, ছাগল, গরু, উট। এই প্রত্যেকটার নর ও মাদি এই হিসাবে আট প্রকার। সুরাতুল আনআম ১৪৪-১৪৫। গরুর ন্যয় মহিষের উপর ও যাকাত ফরজ হয় বিধায় কেউ কেউ মহিষ দ্বারা কুরবানী করা ও জায়েজ বলেছেন।
৪|
৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
মেঘলা মানুষ বলেছেন: ২. শরিকানা কুরবানীর নিয়মাবলী গুলো কি কি?
// শরিক বেজোড় হতে হবে। ৩, ৫ বা সর্ব্বোচ্চ ৭ জন। ছাগল, ভেড়ায় শরিক মনে হয় হয়না।
৩. কুরবানীর গোশত্ কতদিন খাওয়া যাবে?
// যতদিন চান, ততদিন।
৪. কুরবানীর গোশত্ কি না বিলিয়ে একা একাই খাওয়া যাবে?
// নিয়ম অনুসারে কোন বাধা নেই,তবে এটা করলে কুরবানির স্বার্থকতা নিয়ে প্রশ্ন করা যায়। কাউকেই যদি কিছু না দিলেন, তবে কুরবানি মানে কি? আপনি তাহলে কিছুটেই ছাড় দিতে প্রস্তুত না।
তিন ভাগে বিলি বন্টনের নিয়মটা মুস্তাহাব (করলে ভালো), তবে মাস্ট না। আপনি যদি বিলি করার লোক না পান, তবে ৫ ভাগের ১ ভাগ বিলি করতে পারলেও কুরবানি কবুল না হওয়ার কারণ নেই।
৫. কুরবানীর সমপরিমান টাকা কি গরিবদের বিলিয়ে দিলে কুরবানী হবে কি?
// এটা মনে হয় যায় না। আপনি গরু কুরবানি করে পুরো গড়ুটাই কোন গরিব গ্রামবাসীর মাঝে বিলিয়ে দিতে পারেন।
সোর্স: শোনা কথা, অতি কিঞ্চিত পড়াশোনা, নিজের বিবেচনা।
০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১০:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কুরবানীর গোশত্ কি না বিলিয়ে একা একাই খাওয়া যাবে?
// নিয়ম অনুসারে কোন বাধা নেই,তবে এটা করলে কুরবানির স্বার্থকতা নিয়ে প্রশ্ন করা যায়।
এই উত্তর টা জানা আমার জন্য জরুরী কারণ আমার সাথে এক ব্যক্তির এ বিষয়ে তর্ক হয় যা আমার নিকট গ্রহণযোগ্য মনে হয় নি। কুরবানীর স্বার্থকতার জন্যই কুরবানী করা উচিত। ধন্যবাদ আপনার সুন্দর বিশ্লেষণের জন্য।
৫|
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:২৭
মেঘলা মানুষ বলেছেন: আমাদের দেশে প্রচলিত যে, তিনভাগ করতে হবে ...
এটা মুস্তাহাব, করলে ভালো। তবে না করলে কুরবানি হবে না তা না।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০১
হা...হা...হা... বলেছেন: এমন আজব আজব প্রশ্ন করেছেন যেন কোরবানি দেয়াতো দুরের কথা, জীবনে দেখননি পর্যন্ত। ১,৩,৫ এর উত্তর হিন্দুরাও দিতে পারবে।