| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখিত
অতি সাধারন মানুষের অতি নগণ্য কিছু লেখা ব্যাস এততুকুই।। পড়তে ইচ্ছে না হলে পড়বেন না কিন্তু পড়ে আমাকে বকা দেওয়া চলবেনা। :Pই-মেইল[email protected]
আজ মৃন্ময়ের একটু আগেই ঘুমটা ভেঙ্গে গেলো। চোখটা মেলতেই তাঁর বুকের সাথে লেপটে থাকা মিলির মুখটা দেখতে পেলো। চোখটা মেলেই প্রিয়তমা স্ত্রীর কোমল শিশু সুলভ মুখটা দেখে মনের মাঝে সুখে থাকার অনুভুতিটা আরও একবার নাড়া দিয়ে উঠলো। ঘড়িতে ৬ টা বেজে ২৫, এখনি উঠে পড়তে হবে। আজ অফিসে বেশ জরুরী কাজ আছে। নিজেকে মিলির বাধন থেকে ছাড়িয়ে ফ্রেশ হবার জন্য উঠে গেলো। মিলি তখনও গভীর ঘুমে মগ্ন। ওর ঘুম কাতুরে বউটা কি অদ্ভুত সুন্দর করে ই না ঘুমোচ্ছে। এই রে সময় যে থেমে নেই, একটু পরেই যে অফিসের গাড়ী চলে আসবে। মৃন্ময় চটপট হাতমুখ মুছে কিচেনটার দিকে এগিয়ে গেলো। প্রতিদিন সকালে ব্রেকফাস্টটা মৃন্ময়ই বানায়। আজও এর ব্যাতিক্রম হলো না। স্যান্ডউইচ আর কফির কাপ দুটো নিয়ে বেডরুমে চলে আসলো। মিলি তখনও ঘুমিয়ে। মিলিকে ঘুম থেকে জাগাতে কিছুতেই যে মন চাইছিল না, যে কষ্ট করে মেয়েটা সারাটাদিন। মৃন্ময় তো সারাদিন অফিসেই থাকে, ও ই তো একা একা এতো বড় বাড়ীটাকে নিজের মতো করে গুছিয়ে রাখে। মৃন্ময় রাতে কি খাবে সেই নিয়ে ব্যাস্ত থাকে। দুপুরে একা একা কি খায় কে জানে, হয়তো কোন মতে এটা ওটা ছুঁয়ে রেখে দেয়। হাতের ব্রেকফাস্ট এর ট্রে টা বেড এর পাশে রাখা সাইড টেবিলে রেখে মিলির পাশে বসলো। একটু ঝুঁকে মিলির কপালটাতে একটা চুমু দিয়ে ডাকল " মিলি " ? উঠবেনা , সাড়ে সাত টা বেজে গেছে। মিলি ওর হাতটা বুকের মধ্যে টেনে নিয়ে আরো একটু আয়েশ করে শুলো। মৃন্ময় তাঁর আদরের বউটার এ কাণ্ড দেখে হেসে দিয়ে বলল আমার যে অফিস আছে, দেরী হয়ে যাচ্ছে। তুমি না উঠলে আমি কিভাবে যাই। এই বলে আবার সে মিলির কপালে একটা চুমু খেলো। মিলি এবার চোখ খুলল, দুই হাত দিয়ে মৃন্ময়ের গলাটা জড়িয়ে ধরে ওকে জিজ্ঞেস করলো কখন উঠেছ? ক'টা বাজে ? এইতো একটু আগেই, মনে হয় সাড়ে সাতটার বেশী বাজে, মৃন্ময়ের উত্তরে যেন মিলির মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। চোখদুটো বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলল তাহলে আমাকে আগে কেন উঠাও নি ? এখন তুমি কি খেয়ে যাবে, এখনি তোমার গাড়ী এসে পড়বে যে। মৃন্ময় মিলির কথা শুনে হেসে দিয়ে ওর থুঁতনিটা একটু নাড়িয়ে বলল মাড্যাম ব্রেকফাস্ট রেডি। আপনার এতো চিন্তা করার কোন কারন নেই। মৃন্ময়ের কথা শুনে মিলি ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মৃন্ময় হাতের আঙ্গুল দিয়ে তুরি বাজিয়ে ওকে জিজ্ঞেস করলো এই যে ম্যাডাম সকাল সকাল কোথায় হারিয়ে গেলেন ? মৃন্ময়ের কথায় যেন মিলি চমকে উঠলো। মিলি মৃন্ময়কে বলল আচ্ছা প্রতিদিন সকালে আমার আগে উঠে রোজ দুজনার জন্য ব্রেকফাস্ট বানাও, একদিনও ভুল করোনা। কিভাবে পারো তুমি একটু বলবে আমায় ? উত্তরে মৃন্ময় বলল জানিনা তো, কখনো তো ভেবে দেখি নি। মিলি বলে উঠলো মনে আছে মৃন্ময় বিয়ের আগে তুমি পায়ই বলতে যে বিয়ের পরে প্রতিদিন ভোরে তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানাবে, আর আমি বলতাম যে বিয়ের আগে সব ছেলেরাই এমন অনেক কিছু বলে কিন্তু বিয়ের পরে অনেক বদলে যায়। না তো, এমন বলেছিলাম নাকি মৃন্ময় দুষ্টুমির ছলে বলে উঠলো ? মিলি মৃন্ময়ের বুকে আস্তে একটা কিল দিয়ে বলল ধুর ফাজলামো করোনা। মৃন্ময় হেসে বলল হুম মনে আছে। আর এটাও মনে আছে যে আমি বলতাম, দেখো আমি বেঁচে থাকলে ঠিকই আমার কথা আর কাজের মিল দেখিয়ে ছাড়বো। মিলি মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল তাই ভেবেই তো আমি নিশ্চুপ হয়ে ছিলাম। আজ ৬/৭ বছর পরেও তুমি একটুও বদলাওনি। এত গুলো বছরে একটা দিন ও তোমার ভুল হয়নি। আমার প্রতি তোমার ভালবাসা এতটুকু কমে যায়নি। মৃন্ময় মিলি কে বুকের মাঝে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল কখনো কমে যাবেও না। মিলিও ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, ওর বুকে নিজের ঠোট দিয়ে ছবি এঁকে দিতে লাগলো। মৃন্ময় তার প্রিয়তমা স্ত্রীকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির নীচে অফিসের গাড়ীর হর্নের শব্দে দুইজন যেন পৃথিবীর মাঝে ফিরে এলো। দুইজন দুইজনের দিকে চেয়ে মুচকি হাসলো। মৃন্ময় মিলির গালদুটো ধরে নাড়া দিয়ে বলল, সেই লেট তো হয়েই গেলো; এখন যে যেতে হবে, গাড়ী যে চলে এসেছে। মিলি ব্রেকফাস্ট এর ট্রে টার দিকে হাত বারাতে বারাতে বলল ব্রেকফাস্ট টা তো করে যাও, আর একটু লেট হয়েছে তো কি হয়েছে আমার জন্যই তো হয়েছে আর কারো জন্য তো হয়নি। মিলির কথা শুনে মৃন্ময় মৃদু একটা হাসি দিয়ে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি কফিটা গরম করে নিয়ে আসছি...
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
দুঃখিত বলেছেন: কিছু মানুষ আছে কোন সিনেমা, নাটক যাই হোক না কেন আগে দেখে থাকলে শুধুই পাশ থেকে কাহিনী বর্ণনা করতে থাকে,
তখন ইচ্ছা করে ধরে দেই একটা।
গল্পটা আগে পড়ছো তো কি হইছে,
যারা পড়েনি তাদের জন্য দিয়েছি,
আর এই গল্পটা আমার অনেক কাছের অনেক আপন এটা হয়তো তোমাকে বলেছিলাম ।
:!>
আবার রাগ কইরো না, একটু মজা করলাম । তুমি তো আবার বিশিষ্ট রাগিস্ট
ও আরেকটা কথা " ওয়ারান্তু মুরমুরা ছাকুনি সুসু " :!>:!>:!>:!>
২|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪
আশিক মাসুম বলেছেন: হুম অনেক খন আগে আপনার গল্প পড়ে গিয়েছিলাম , ফেবুতে আরমান ভাই শেয়ার দিয়েছিলো
একটু কাজে ছিলাম তাই কমেন্ট করা হয়নি।
গল্প ভাল লেগেছে, তবে যা কিছু কমতি আছে ইনশাল্লাহ নিয়মিত লিখলে ঠিক হয়ে যাবে( খারাপ বলিনি কিন্তু, রাইগা যাইয়েন্না আবার)।
নিয়মিত চাই
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
দুঃখিত বলেছেন: না ভাই ইটয অকে
রাগ করি নাইক্কা। কিন্তু কমতি গুলা যদি একটু ধরাই দিতেন তাহলে অনেক বেশী উপকৃত হতাম। কারণ আমি সবজান্তা-সর্বজ্ঞানী নই ; আমার ভুল থাকবেই / থাকতে পারে এটাই স্বাভাবিক । ভুলগুলো শুধরাতে চাই। অনেক ভালো থাকবেন
৩|
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
নীল-দর্পণ বলেছেন: বাহ! কি মিষ্টি ![]()
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
দুঃখিত বলেছেন: ঠিক আপনার ছবি খানার মতো আপু
৪|
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
গল্প পড়ে কিছু জিনিস মনে পড়ে গেলো !!!!!!!
গল্প অনেক ভালো হয়েছে ভাইয়া
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
দুঃখিত বলেছেন: থ্যাঙ্ক ইউ আপু । সবসময় অনেক বেশী বেশী ভালো থাকবেন। ![]()
৫|
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
একজন আরমান বলেছেন:
হুররর...
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
দুঃখিত বলেছেন: আপনি কি ধান খেতে গরু ঠেলেন নাকি ?? হুররর হুট হুট হুট !! র র র !!
৬|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
একজন আরমান বলেছেন:
আরে এইডা তো আগেও পড়ছি।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
দুঃখিত বলেছেন: এহন কি খুশি তে নাচুম ? ! !?! ![]()
৭|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল
৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪
দুঃখিত বলেছেন: ধন্যবাদ কুনো ভাই
৮|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ জন্মদিন!
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
দুঃখিত বলেছেন: বেশি বেশি ধন্যবাদ
কেক এর দাওয়াত দিলাম
![]()
৯|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর গল্পটা না আগে পড়েছিলাম মন্তব্য দিতে পারিনি তখন। পরে আর মনে নাই।ঐখন দিলাম।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
দুঃখিত বলেছেন: আমি ধন্য
আপনার মতো এক্সট্রা রিমিক্স দিয়ে যেন লিখতে পারি তাই মাখে সাঝে একটু টিপস দেওয়ার দাবি থাকলো
১০|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন বন্ধু।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
দুঃখিত বলেছেন: dhonnobad
১১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
ফারজানা শিরিন বলেছেন: জন্মদিন কেক খাব ^_^
ভাইয়া ভাইয়া
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০
দুঃখিত বলেছেন: আচ্ছা কবে কখন কিভাবে খাবেন জানান
১২|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬
ফারজানা শিরিন বলেছেন: খাদ হিন ভালোবাসা
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯
দুঃখিত বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকবেন আর আমার ব্লগে সুস্বাগতম ![]()
১৩|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫
ফারজানা শিরিন বলেছেন: amar jonmodiner din khabo ni. ; )
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
দুঃখিত বলেছেন: আচ্ছা খেয়ে নিয়েন । ভালো থাকুন সর্বদা ![]()
১৪|
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪
এক আলোকবর্ষ দূরে বলেছেন: দুঃক্ষিত, আজ আপনার জন্মদিন তা আগে জানা ছিল না। শুভ জন্মদিন। ![]()
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
দুঃখিত বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
১৫|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
কালোপরী বলেছেন: শুভ জন্মদিন
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
দুঃখিত বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১৬|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর একটি সকাল।
এমন একটা বউ পাইবার মন চাই।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
দুঃখিত বলেছেন:
আল্লাহ্ যদি আপনার কপালে লিখে রাখেন এবং আপনি যদি এমন বউ পাবার যোগ্য হন ভাই তাহলে অবশ্যই পাবেন
কিন্তু ভাই গল্পে কিন্তু বউ এর চেয়ে স্বামীর ভালোবাসার দিকটা হাইলাইট করা হয়েছে
ভালো থাকবেন ![]()
অঃটঃ কালকে মিরপুর যাবো, সেই জায়গাতেই আমরা বসবো ইনশা-আল্লাহ, দাওয়াত রইলো
১৭|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
ফালতু বালক বলেছেন: vallagse....golpo ta kintu ami age pori nai;-)
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
দুঃখিত বলেছেন:
থ্যাঙ্ক ইউ
১৮|
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: গল্প ভাল হয়েছে। একটু স্পেস দিয়ে দিয়ে লিখলে পড়তে সুবিধা হয়ত।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
দুঃখিত বলেছেন: ধন্যবাদ ভাই
পরবর্তীতে চেষ্টা করবো ইনশা-আল্লাহ্ । ![]()
১৯|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
শীলা শিপা বলেছেন: valo laglo golpo ta.
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
দুঃখিত বলেছেন:
ধন্যবাদ
২০|
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
প্রিয়তমেষূ বলেছেন: অনেক সাবলীল লেখা, ভালো লাগলো।
কফি খাবো.........
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
দুঃখিত বলেছেন:
থ্যাঙ্কু আপু
আপনি ট্রিট দিলে আমিও খেতে চাই
কবে দিবেন বলেন এখন !
২১|
১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
সপ্তম লাইক দিলাম। আর যাত্রা শুরু করলাম আপনার ব্লগে।
১৫ ই মে, ২০১৩ রাত ৯:৫০
দুঃখিত বলেছেন: স্বাগতম ভাই
আপনার কমেন্ট পেয়ে অনেক ভালো লাগলো
২২|
২৯ শে মে, ২০১৩ সকাল ৯:১৯
আমিভূত বলেছেন: হ্যাপি এন্ডিং !
ভালো লাগলো
২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮
দুঃখিত বলেছেন:
ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
অনীনদিতা বলেছেন: এটা আগে পড়েছিনা?