নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিব এস রাফি

" ভালো ভাববেন, ভালো রাখবেন আর ভালো থাকবেন, দেখবেন সুখী হতে এর চেয়ে বেশী কিছু লাগবে না "

দুঃখিত

অতি সাধারন মানুষের অতি নগণ্য কিছু লেখা ব্যাস এততুকুই।। পড়তে ইচ্ছে না হলে পড়বেন না কিন্তু পড়ে আমাকে বকা দেওয়া চলবেনা। :Pই-মেইল[email protected]

দুঃখিত › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল থেকে একচুয়াল ;)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৮

কেমন আছো ? ! গতকাল লেখা গল্পটায় নতুন একটা কমেন্ট এসেছে । সেই বিকাল থেকে বসে আছি এই মানুষটার কমেন্ট এর আশায় আর উনার এই রাত ১২ টায় সময় হলো কমেন্ট করার। এই মানুষটা কে যে আমি পছন্দ করি, এই মানুষটার সব লেখাগুলো আমার ভালো লাগে , তার সবকিছুই যে আমার কাছে অনেক আপন মনে হয় এটা কি সে একটুও বুঝে না ! ? না কি বুঝেও না বুঝার ভান করে থাকে ! আজ দুই দিন ধরে জ্বরে ভুগতেছি , একটাবারও কি আমার কথা মনে পড়লো না ?! জ্বর নিয়েও শুধু তার জন্য কম্পিউটারের সামনে বসে থাকি । রাগ করে খাওয়া দাওয়া, ওষুধ - পত্র কিছুই খাচ্ছি না। উফ কি যে করি । বাসার সবাই কতো করে খেতে বললো কিন্তু কারো কথাই শুনলাম না , শুধুই তার অপেক্ষায়। আর উনার কোন দেখা নেই ! তার আর কোন কমেন্টের রিপ্লাই-ই দিবো না আজ থেকে, আর তার ব্লগেও যাবো না , তার লেখা পড়তে । উনি ভালো লেখেন তাতে আমার কি ?! আমি তো উনার কেউ না । শরীরে ১০৩ জ্বর নিয়ে রিনি কম্পিউটারের সামনে বসে বসে এই কথা গুলো ভাবতে থাকে ।



আচ্ছা এসব কথা আমি ভাবছি কেন ?! ঐ মানুষটার উপরে রেগে যাচ্ছিও বা কেন !? তাহলে কি আমি ....... ?! না না !! ধুর এসব কি ভাবছি আমি ? মনের অজান্তেই রিনি হেসে ওঠে। কিন্তু মনের ভিতরে কিছু একটা খুত খুত করছে । কিন্তু কি সেটা। ঘুরে ফিরে সব কথা গুলোই শুধু একটা মানুষকে ঘিরে রচিত হচ্ছে। আশ্চর্য , এমনটা কি করে হয় !!?? এর মাঝেই আরেকটা নোটিফিকেশন চলে এলো, "কি হলো কেমন আছো, বলবে না ? সুস্থ আছো তো ? " ! এবার রিনি একটু বেশীই অবাক হলো । অবাক তো হবেই। ও যে অসুস্থ সেটা তো কেউই জানে না , আর উনার ও তো জানার কথা না, তবে কি উনিও .........?!



" অনেক বেশী ভালো আছি " লিখে রিপ্লাই দিলো রিনি। সাথে সাথেই আরেকটা রিপ্লাই এলো, " অনেক বেশী ভালো আছো ? কি হয়েছে শুনি তো , আমার কেন যেন উল্টো টা মনে হচ্ছে " । রিনি এবার ধড়ফড় করে উঠে বসলো। মানুষটার কি সত্যিই মনে হচ্ছে যে ও অসুস্থ নাকি অনুমান করে বলেছে ! যাই হোক আমি তাকে বলছি না। তোমার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি তুমি আসো নি। এখন তোমাকে একটু না ভুগিয়ে ছাড়ছি না। এই যা ! তাকে তো আমি মনে মনে তুমি তুমি করে বলছি !! হায় আল্লাহ্‌ কি হচ্ছে আমার সাথে ?! ;)

এরপরই চ্যাটএ মেসেজ আসলো একই কথা লেখা

** কি হয়েছে তোমার ?



-কিছু না



** কিছু না কিছু তো হয়েছেই ।



-বললাম তো কিছু হয় নি। আমি অনেক ভালো আছি :)



** হুম, রাতের খাবার খেয়েছো ?

-না ।



** কেন ?



-খেতে ইচ্ছে করে নাই তাই। আর খাবার রুচি ও নাই।



**আজব তাই বলে না খেয়ে থাকবে ?! যাও কিছু খেয়ে নেও।





মনে মনে তো রিনি এটাই চাইছিলো যে তাকে খেতে যেতে বলুক, তার প্রতিটা জিনিসের খোঁজ রাখুক, তাকে অনেক বেশী বেশী আগলে রাখুক। এখন কি লিখবে ও ?! সে যেটা চেয়েছিলো সেটাই তো হচ্ছে । কিন্তু .....

এমনিতেও খাবার রুচি নেই, গায়ে এখনও বেশ জ্বর, সাথে পুরো শরীর ব্যাথা করছে । তারপরেও খেতে তো হবেই । সুস্থ না হয়ে উঠলে কি করে হবে । অফিস থেকে নেয়া ছুটি ও তো কাল শেষ হয়ে যাবে। :(

রিনি এবার রিপ্লাই দিলো,



-এই কথা গুলো আগে এসে বলা যেত না ?! আমি কেমন আছি সেটা আগে এসে জিজ্ঞেস করা যেত না ?! তাহলে তো আমরা এতো কষ্ট করতে হতো না ।



** মানে কি ?! আমি সারাদিনই তো বাসার বাইরে ছিলাম, এই কিছুক্ষন হলো বাসায় এসেছি। আজ অফিস নিয়ে অনেক ব্যাস্ত ছিলাম ।



- হ্যাঁ ! অফিসই তো সব ! আমি তো কারো কেউ না !





ওপাশ থেকে আর কোন রিপ্লাই নেই ........ রিনির খুব অস্বস্তি লাগতে লাগলো ! কি লিখলাম আমি এসব !?! হায় খোদা ! এখন কি হবে ! উনি আমাকে কি মনে করবেন ?!



চ্যাট এ নীরবতা। রিপ্লাই ও আসছে না । রিনিও সাহস করে কিছু লিখছে না । কি বা লিখবে ও ?!



নীরবতা ভেঙ্গে ওপাশ থেকে একটা ছোট্ট রিপ্লাই এলো-



** আসছি আমি। একটু কাজ আছে.........



-আচ্ছা ঠিক আছে।





রিনি অপেক্ষার প্রহর গুনতে লাগলো। আর নানান কথা তার মাথায় ঘুরতে লাগলো। আচ্ছা সে কি কিছু বুঝেছে ? রাগ করেছে নাকি ?! মনে তো হয় রাগ করেছে। আচ্ছা সে এলে কি বলা যায় ?! মজা করেছি এটাই বলে দিবো , হ্যাঁ এটা বলাই মনে হয় ঠিক হবে। কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যেতে হবে। উফ এখনও আসছে না কেন ? ১৭ মিনিট হয়ে গেছে ! এভাবে প্রায় ১ ঘণ্টা হয়ে গেলো, রাত ২.২৩ বেজে গেছে। রিনির এবার বেশ টেনশন লাগছে, মনে হয় মানুষটা খুব রাগ হয়েছে, আজ আর আসবে না। কাল হয়তো অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিবে। হায় হায় ! কথা বলা বন্ধ করে দিবে না তো ? !



রিনির ইচ্ছে করছে নিজের গালে নিজেই কষে দুইটা চর লাগায়। কি দরকার ছিল অতো কথা বলার । এই বেশী কথার জন্যেই মনে হয় ভালো লাগার মানুষটাকে হারাতে হবে । সকালে অফিস আছে, কিন্তু টেনশনে তো ঘুম ই আসবে না । হঠাৎ একটা মেসেজ এলো মোবাইলে। এটা নির্ঘাত মোবাইল অপারেটরের কাজ। মুখ বাকিয়ে ফোন টা হাতে নিয়ে মেসেজ টা ওপেন করলো। মেসেজ প্রেরণকারীর নাম্বার দেখে রিনির চোখ পুরোই ছানাবড়া হয়ে গেলো।



From:+88017............



ki koro ? ghumiye poreso naki ? Sorry !!

Ektu late hoye gelo....



উনি ফোন থেকে মেসেজ দিচ্ছে কেন ? আজব !! দেখি জিজ্ঞেস করে-



To:017............



na ghumai ni ekhono. kichui korchi na.

apni phone diye messege dicchen keno?

net e proble naki ? ar apni sorry bolchen keno?

Ami fun korechilam... Asha kori apni

amar upor raag hoye thakben na .



যাক কথা গুলো আগে ভাগেই জানিয়ে দিয়েছে এখন নিশ্চয়ই উনি আর অন্য কিছু ভাববেন না। যাক বাঁচা গেলো। অনেক রাত হয়ে গেছে এবার পিসি অফ করে শুয়ে পড়ার বন্দোবস্ত করি। পিসিটা শাট ডাউন দিয়ে ওয়াশ রুম থেকে ফ্রেশ হয়ে এলো সে। লাইট টা নিভিয়ে শুয়ে পড়লো। কি মনে করে ফোনটা শুয়ে শুয়ে হাতে নিলো রিনি। কি প্যাড এ চাপ পরতেই দেখল যে ৪ টা মেসেজ এসে জমা হয়ে গেছে। ইস রিনি তো ভুলেই গিয়েছিলো। রিনি প্রথম থেকে সর্বশেষ পাঠানো মেসেজটা ওপেন করলো-



From: +88017...........



sokale dekha hobe . Gud night.



সকালে দেখা হবে মানে কি ? রিনি অবাক হয়ে আগের মেসেজটা ওপেন করলো-



From:+88017...........



room er light ta off hoye gelo. ghumate jaccho mone hocche !?



রিনি তো অবাক ?! কি লিখতেছে এসব :O



From:+88017............



ami ekhane esechi dekhe ki raag korecho ?

tai amar messege er reply diccho na ?

ami shudhu ekta nojor tomake

dekhte chai.. kotha dicchi er

porei chole jabo..



রিনি এবার উঠে বসে। উনি কি লিখছে এসব ? আর উনি কোথায় এখন ? কাকেই বা দেখার কথা বলতেছেন উনি ? তাড়াহুড়ো করে প্রথম পাঠানো মেসেজ টা ওপেন করলো রিনি-



From: +88017............



ekta bar ki baranda te ese darabe.

ami tomar bashar samne dariye achi...

tomake khub dekhte isse hocche

tai ese porechi. ekta bar

barandate aso na plz..

barandate jodi na ashte paro

tobe at least janala ta khule ektu

tomake dekhte dao..



রিনি ভাষা হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে অ যে কি করবে বুঝতে পারছে না। বিছানা থেকে উঠে এক প্রকার দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়ালো, জানালার পর্দাটা হালকা করে ফাঁকা করে নীচের দিকে তাকিয়েই এক ঝটকায় পিছনের দিকে সড়ে এলো। কি দেখছে ও ? ! নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছে না ও !!!! দৌড়ে গিয়ে বারান্দার দরজা খুলে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো, আর ততক্ষনে রিনির বাসার ঠিক উল্টো পাশে লাইট পোস্টটার সাথে ঠেস দিয়ে দাড়িয়ে থাকা মানুষটাও সড়ে এসে ঠিক রাস্তার মাঝখানটাতে এসে দাড়িয়ে উপরের দিকে চেয়ে থাকলো। আহারে বেচারাকে এতিমের মতো লাগছে ! রিনির চোখ মুখ কোন এক খুশিতে জ্বল জ্বল করছে, হ্যাঁ এই মানুষটাও তাকে ভালোবাসে। ওর মতোই কখনো মুখ ফুটে বলতে পারে নি। মোবাইল টা হাতে নিয়ে ঝট করে ছোট্ট করে লিখে ফেললো ও -



eto raat e emon paglami keu kore ?



মেসেজ পাঠানোর সময়টুকু বাদে বাকী সময়টুকু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নীচের দাড়িয়ে থাকা মানুষটির কাছ থেকে একটা মেসেজ এলো রিনির হাতে-



tomar jonno ami sobkichu korte pari !!!





********************************সমাপ্ত******************************



ইহা কোন বাস্তব কাহিনী নহে তবে হইতে কতক্ষন ?! ?! ?! ;) ;) ;)



উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা ;) )





মন্তব্য ৮৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইহা কোন বাস্তব কাহিনী নহে তবে হইতে কতক্ষন ?! ?! ?

;) ;)

হৈলে মিষ্টি না খাওয়ালে ব্লগটাতে অগ্নি লাগায় দিবো ভাইয়া! :P

ভাল্লাগসে গল্পটা। :) ++++

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৯

দুঃখিত বলেছেন: ইহা আমার কাহিনী নহে এতোটুকু সিউর থাকেন ;) প্রেম ভয় পাই ;) কমেন্ট গুলা আসা শুরু করুক বুঝিয়া যাইবেন ;)

ভালো লাগানোর জন্যে ধন্যবাদ :)

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথম প্লাসটা আমি দিছি। B-) B-)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪০

দুঃখিত বলেছেন: খুবই থাঙ্কো ;) :) আপনি প্রথম কমেন্ট করছেন দেখে ভালো লাগলো অনেক :)

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪২

আশিক মাসুম বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল্লাগসে গল্পটা। :) ++++

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫১

দুঃখিত বলেছেন: ভাই আপনের কেমুন লাগছে এইডা কন আগে ? আগের বারে কিছু টিপস দিছিলেন লেখা নিয়ে সেগুলার কি উন্নতি হইছে ?? আর আপনেরে রিকুয়েস্ট পাঠাইছি ফেবু তে এক্সেপ্ট করেন নাই :(

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে ... কাহিনি কেমন জানি লাগতাছে... :!> :!> :#> ;) ;) ;)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৯

দুঃখিত বলেছেন: চোরের মন সব সময় পুলিশ পুলিশ ই করবো ;) এইটাই তো স্বাভাবিক তাই না ? :P

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
আমি কি কিছু কইছি নাকি? খালি কইছি যে আমার নাম্বার বাংলালিংক ;)

১৮ ই মে, ২০১৩ রাত ১২:২৩

দুঃখিত বলেছেন: হাহাহাহাহাহ !!! বেশী লাফাইয়ো না , মাইনশে রং ইন্টারপ্রিট করবো ;)

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:১৫

চানাচুর বলেছেন: সব প্রেমের শুরুতেই কিছুটা ন্যাকামো আর পাগলামো থাকে #:-S

ভালো লিখেছেন :D

১৮ ই মে, ২০১৩ রাত ১২:২২

দুঃখিত বলেছেন: একটু চিন্তা করে দেখবেন আমরা যেটাকে ন্যাকামো আর পাগলামো বলি দুটোতেই কিন্তু ইমোশোন কাজ করে। আর প্রেম মানেই তো ইমোশোনাল কিছু :)

ভালো থাকবেন আপু, মনে হচ্ছে এই প্রথম আমার ব্লগে আপনার কমেন্ট পড়লো :) :)

৭| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৫

কালোপরী বলেছেন: হুম চিন্তার বিষয়

১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৭

দুঃখিত বলেছেন: আপু কারে নিয়া চিন্তা ? :-* :-* :-*

৮| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪২

চানাচুর বলেছেন: আমিও আসলে ইমোশনটাকেই বুঝিয়েছি। আর আমি আগেও বেশ কয়েকবার আপনার পোস্টে এসেছি। মনে আছে আমার:)

আপনিও ভালো থাকবেন।

১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৯

দুঃখিত বলেছেন: আপু কি রাগ করলেন নাকি ? :( নাহ আমার পোস্টে এসেছেন কিন্তু তেমন কমেন্ট করা হয় নি বোধহয়। হুম প্রেম মানেই তো ইমোশোন ;)

৯| ১৮ ই মে, ২০১৩ রাত ১:০৩

চানাচুর বলেছেন: রাগ করিনি অবাক হয়ে গেছি, নিক নিয়েছেন "দু:খিত" অথচ খুবই হাসিখুশি থাকেন, ব্যাপারটা ভালো দেখায় না। এই আরকি! #:-S #:-S

১৮ ই মে, ২০১৩ রাত ১:০৮

দুঃখিত বলেছেন: হাহাহা !!! আপু এতোই হাসি খুশি থাকি যে মনের অজান্তেই মানুষ আমার কারণে কষ্ট পেয়ে যায়; কখনো সেটা জানার সুযোগ হয় আবার কখনো হয় না। তাই কাউকে ইচ্ছে করে কষ্ট দেই নি দেখেই তাকে সরি বা দুঃখিত বলাটা উচিৎ। কিন্তু এতো বার দুঃখিত বললে দুঃখিত কথাটাই নিশ্চিহ্ন হয়ে যাবে তাই আমার নিকটা অ্যাটলিস্ট কেউ একবার হলেও পড়লে দুঃখিত বলার কাজটা হয়ে যাবে ;) :) :) আশা করি বোঝাতে সক্ষম হয়েছি ।

১০| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল না লেগে উপায় আছে

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৩৯

দুঃখিত বলেছেন: সত্যি ভালো হয়েছে ভাই ? অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন ।

১১| ১৮ ই মে, ২০১৩ রাত ৩:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই কয়েকটা জায়গায় টাইপ মিস্টেক হইছে ঠিক কইরা দিয়েন।


গল্প ভাল লাগলো।




উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা)

=p~ =p~ =p~ =p~ =p~
:D B-) B-) B-) ;) ;)


গল্পের প্রথম থকে বুঝে উঠতে পারছিলাম। কিন্তু ফিনিশিংটা এমন হবে আগে বুঝিনি। :P ;)

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৪১

দুঃখিত বলেছেন: ওকে ভাই ঠিক করে দিবো নে ।

ফিনিশিংটাই তো আসল ;) কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ;)
তারা অবশ্য জাস্ট ফ্রেন্ড :P :P :P

১২| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:০৬

একজন আরমান বলেছেন:
দুঃখিত বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে জানি কমেন্ট দেবার সুযোগ সামু আপনাকে এখনও দেয় নাই দিলে কিছু একটা বলতেন যাই হোক যেদিন সুযোগ টা পাবেন সেদিনের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন

কারে কইলি? B:-) B:-) B:-)

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৪২

দুঃখিত বলেছেন: সব কিছু বুঝতে চাওয়া টা ঠিক না। তোমার কাজ আম খাওয়া, তুমি আম খাও, গাছ গোনার দরকার কি ? /:) B:-) :-P :|| :|| :-P :-P :-P

১৩| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৪২

নীল আদ্রিতা বলেছেন: ''''ইহা কোন বাস্তব কাহিনী নহে তবে হইতে কতক্ষন ?! ?! ?! '''''


এই শেষের লাইনটা দিয়েই তো যত ঝামেলার সৃষ্টি করলেন...কাহিনী কি ভাই....??? ;) ;) ;) ;) ;)

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৪৩

দুঃখিত বলেছেন: কাহিনী লেখক জানে না, ইহা নায়ক ও নায়িকার একান্ত ব্যাক্তিগত ব্যাপার। লেখক শুধু দর্শক ;)

১৪| ১৮ ই মে, ২০১৩ ভোর ৬:১৪

বাংলাদেশী দালাল বলেছেন:

ব্লগ থিকা পোরা পোরা গন্ধ আসছে। কার আগমনে বুঝতাছি না।

+++

১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৪৩

দুঃখিত বলেছেন: ভাই আমিও পাইতেছি , কাহিনী কি বলেন তো ? ;) :)

১৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯

এেলােমেলা সব বলেছেন: ঘটনায় কিছু একটা আছে। confusion....
যাই হোক লেখাটা ভালো হয়েছে। ভেতরের কাহিনি সবাইকে বুঝতে হবে এমনতো কোনো কথা নাই।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১

দুঃখিত বলেছেন: হায় খোদা !! ভাই রে কসম লাগে এমন কথা বইলেন না। আমার এখনও ঘর সংসার শুরু করা হয় নাই, এমন কথা বললে আর সেটা যদি কেউ দেখে তাইলে ঘর শুরু করার আগেই ভেঙ্গে যাবে রে ভাই :( ইহা আমার কাহিনী নহে । এইটুকু সিউর থাকেন।

লেখার প্রশংসার জন্যে অসংখ্য ধন্যবাদ :) ভালো থাকবেন ভাই :)

১৬| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২

শীলা শিপা বলেছেন: ইহা কোন বাস্তব কাহিনী নহে তবে হইতে কতক্ষন ?! ?! ?

হলে ভালই হতো। ;)

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫

দুঃখিত বলেছেন: মুহা মুহা মুহা মুহা হাহাহহাহাহাহহাহাহাহহাহাহাহহাহাহহাহহাহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহুহহহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহি !!!

যা বুঝালাম হাসি দিয়ে, আর কিছু বলবো না ;) ;)

হুম হলে ভালোই হতো ;)

১৭| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৮

মেহেরুন বলেছেন: +++++++
ভালো লাগলো।
Click This Link

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

দুঃখিত বলেছেন: ধন্যবাদ আপু :) ভালো থাকবেন ।

১৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

অনীনদিতা বলেছেন: সুইট.... গল্প.
খুব ভালো লাগলো।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৪

দুঃখিত বলেছেন: সুইট..... কমেন্ট
খুব ভালো লাগলো ।

১৯| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২০

লাবনী আক্তার বলেছেন: বেশ ভালো লাগল।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৪

দুঃখিত বলেছেন: তাই ? ! ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো। ভালো থাকবেন :)

২০| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

এরিস বলেছেন: বাংলাদেশী দালাল বলেছেন:

ব্লগ থিকা পোরা পোরা গন্ধ আসছে। কার আগমনে বুঝতাছি না।

+++
হা হা হা। প্রেম আর প্রেম। গল্পে মাইনাস। রিজন ১ঃ রিনির মতো সৌভাগ্যবতী হাতে গোনা কয়েকজন। রিজন ২ঃ আমার বাসায় বারান্দা নেই। সামনে মেহগনি গাছ, লাইটপোস্ট নেই। রিজন ৩ঃ আমি দুরের জিনিস ভালো দেখতে পাইনা। ( নায়িকার জায়গায় নিজেকে বসিয়ে দেখতে চেয়েছিলাম কেমন মানায়। দেখি নিজেরই হাসি পাচ্ছে। :P ভালোলাগা জানবেন। পোস্টে প্লাস। নরম একটা গল্প)

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

দুঃখিত বলেছেন: ১) আপু রিনির মতো অনেকেই আছে তবে হ্যাঁ তারা সবাই সৌভাগ্যবতী :) রিনির মনের কথাটা নিয়েও হয়তো লেখা হতো না এভাবে যদি না রিনির মুখ থেকে জানা হতো ;)

২) বাসার সামনে বারন্দা থাকতে হবে না, দরকার নেই কোন মেহেগনি বা লাইটপোস্ট এর ; যেটা শুধু দরকার সেটা হলো ভালোবাসা প্রকাশ করার শক্তি , সাহস আর চেষ্টা ( আমি মনে করি ) ।

৩) ভালোবাসাটা কিন্তু বস্তুগত কোন কিছু না যে দেখা বা ছোঁয়া যায়; ভালোবাসাটা শুধু অনুভব করা যায়।


*** আমি তো জানতামই না যে ব্লগার এরিস একজন মেয়ে/মহিলা !!!!! ( আমি তাহার বয়স জানিনা তাই দুইটাই দিলাম, ভু্ল হলে ক্ষমা প্রার্থী। তাও এটা দেখে অনুমান করলাম "নায়িকার জায়গায় নিজেকে বসিয়ে দেখতে চেয়েছিলাম কেমন মানায়। দেখি নিজেরই হাসি পাচ্ছে" )

আমার লেখা কিছু পড়ে কেউ হাসুক, বিনোদন পাক এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি; যদিও আমার চেয়ে সহস্র গুন ভালো লেখেন অনেক ভাইয়া ও আপুরা :) বেশ কয়েকটা লেখা, শক্ত আর বেদনার চাদরে মুড়িয়ে লেখার চেষ্টা করেছি আগের লেখা গুলোতে তাই এবার নরম ও সুখ সুখ গন্ধের কিছু একটা দাড় করাতে চেয়েছি, জানিনা কতোটুকু সফল হয়েছি ! :)

ভালো থাকবেন আপু। :)

২১| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: পুতুপুতু পেমের গল্প ১ সত্যি হবার সম্ভাবনাও যখন তখন ! সব প্রেম এরকম পজিটিভ ভাবে শেষ হলে মন্দ হতো না !

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

দুঃখিত বলেছেন: পুতুপুতু হোক আর লুতুপুতু হোক প্রেম যদি সত্যি হয় যদি খাদহীন হয় তবে তা যেন পরিপূর্ণতা লাভ করে। তবে বিধাতা সবাইকে সেই ভাগ্য দেন না; আর দিলেও তাতে হিতের বিপরীত টাই বেশী হতো। অপূর্ণতা জিনিসটা কি সেটা কেউ বুঝতো না :)


অনেক বড় মাপের লেখক/লেখিকা আপনি । আপনার শেষ লেখা টা পড়ে আসলাম কমেন্ট দেবার সাহস হলো না ! যেদিন সাহস হবে সেদিন কমেন্ট করবো।

ভালো থাকবেন :)

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:০১

শুঁটকি মাছ বলেছেন: ভাই!!!!!!!!সেই মানের ভালো হয়েছে!!!!!!!!!!

২৪ শে মে, ২০১৩ রাত ৯:২৭

দুঃখিত বলেছেন: বোন !!!!! সেই মানের ধন্যবাদ আর শুভকামনা দিলাম :) :) আর আমার জন্য সেই পরিমান দোয়া করার আবদার থাকলো :)

২৩| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

ফারজানা শিরিন বলেছেন: অনেক সুন্দর মিল দিছো । সবার জীবনে তার কাঙ্খিত ভালো্বাসা আসলে হয়তো মন্দ হতো না !!!

আর এই গল্প আমি আগে পড়ি নাই। ঃ@ পড়বো কিভাবে আমার আপুর বিয়ের দিন লখছো !!!

আইচ্ছা তোমার লাইগা একটা দোয়া দেই এর পর যে বাসায় উঠবা তার সাম্নের বাসায় সুন্দরী একজন অবিবাহিতা কন্যা থাকুক। ;)

২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৯

দুঃখিত বলেছেন: বোন হইয়া আমার এই সর্বনাশ করার ইচ্ছা জাগলো কেন তোর ?! প্রেম-প্রীতি ভালা পাই না :/ টাকা পয়সা জনিত কিছু থাকলে জানাইস ;) :)

২৪| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

তাহিতি তাবাসুম বলেছেন: বাহ,গল্পটা যেন সত্যি হয়।

+++++

২৬ শে মে, ২০১৩ রাত ৮:৪০

দুঃখিত বলেছেন: ধন্যবাদ ! হ্যাঁ আমিও চাই সত্যি হোক :) ভালো থাকবেন :)

২৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৪

ফারজানা শিরিন বলেছেন: আমিও ভালা পাইনা । তবে তোমার আর আমার চাওয়ায় পার্থক্য আছে ।

২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৬

দুঃখিত বলেছেন: হুম জানি সেটা :)

২৬| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১১

নীল-দর্পণ বলেছেন: সবাইকে উৎসর্গ করলেন আমার আরমানাংকেল কি দোষ করলো :-* :-P

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯

দুঃখিত বলেছেন: আপনার আরমান চাচারেও উৎসর্গ করছি তো !! খালি ওরে ভাইয়া কইয়া সম্বোধন করি নাই এইটা বুঝাই দিছি ;)

আমার উৎসর্গ নিয়া লেখা বাক্যটা ৪৯ বার পড়বেন আর ৬৩ বার লিখবেন...... এইটা আপনার বাড়ীর কাজ ;) ;)

২৭| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:২৭

নীল-দর্পণ বলেছেন: উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )
উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

আল্লিকতে পারুমনা....হাত বেথা করে :(

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

দুঃখিত বলেছেন: কইলাম ৬৩ বার আর লিখা জমা দিছেন মাত্র ৫ বার ?! এইটা কি ফাইজলামি পাইছেন ?! :-P :-P :-P :-P X( X(( :P :P :P জলদি বাম হাত দেন, ব্যাতের বাড়ি খাইলেই লিখতে ইচ্ছা করবো ;) :P :P

২৮| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

নীল-দর্পণ বলেছেন: না ডাইন হাতে দেন :( (শেষে হাত ব্যাথার অযুহাতে লিখমুনা) B-))

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩

দুঃখিত বলেছেন: কি চাল্লু মাইয়ারে বাবা ! !! ! যান মাফ দিলাম




























































আর ২৭ বার লেইখা আনলেই হইবো ;) ; )

২৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

নীল-দর্পণ বলেছেন: উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )
উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )
উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )













উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )
উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )


কলমের কালি শেষ :|

:-P

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২১

দুঃখিত বলেছেন: দৌড়াই যাইয়া কলম কিনে নিয়ে আসেন, এক দৌড়ে যাবেন আর হাফ দৌড়ে আসবেন, সময় মাত্র ৫৪ সেকেন্ড ;) আরও ১৭ বার বাকী জলদি ;) :)

৩০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮

নীল-দর্পণ বলেছেন: দুকানে কলম নাই :-B

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২

দুঃখিত বলেছেন: পেনসিল দিয়ে লেখেন :/

৩১| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

নীল-দর্পণ বলেছেন: উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

উৎসর্গঃ আমার শুভাকাঙ্ক্ষী সব ব্লগার ভাইয়া ও আপুদের। ( আরমান তোরে কিন্তু ভাইয়া কই নাই, খেয়াল কইরা )

এই যাহ! পেন্সিল ভেংগে গেলো :| আমার তো শার্পনারটা হারিয়ে গেছে। এবারের মত মাফ করে দেনতো স্যার :(

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮

দুঃখিত বলেছেন: আইচ্ছা যান মাফ দিলাম ;) ;)

৩২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার পজিটিভিটি-কে স্যালুট! ১২ নম্বর প্লাস।

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

দুঃখিত বলেছেন: ধন্যবাদ শঙ্কুদা :) জীবনে সুখী হতে হলে পজিটিভিটির কোন বিকল্প নেই আমার মতে। :) স্বাগতম আমার ব্লগে :) ভালো থাকবেন । :)

৩৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ৮:৫৪

না পারভীন বলেছেন: গল্প আর কমেন্ট পড়ে ব্যাপক মজা পেলাম

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

দুঃখিত বলেছেন: ধন্যবাদ আপু :) :) :) :) :) ভালো থাকবেন :)

৩৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আহ সব গল্পে সব ক্যাচালে ই আমি লেট :(
গফ বালা পাইছি ,বাস্তব ই রুপ নিলে ব্লগিয় ভোজ দিতে হবে ।

০৯ ই জুন, ২০১৩ রাত ২:১০

দুঃখিত বলেছেন: ধন্যবাদ :) বাস্তবে রূপ নিছে কিন্তু আমার না :( :-P :-P :P :P :P :P :P


আমি তো নাদান পারিন্দে ;) আমি বাপ-মার উপরে বিয়ে শাদি নিয়ে ডিপেন্ডেন্ট =p~ =p~ !:#P !:#P :-P :P X( :-B B-) B-) B-)) B-)) B-))

৩৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

সপ্নাতুর আহসান বলেছেন: +

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৬

দুঃখিত বলেছেন: ধন্যবাদ ভাই :) অনেক অনেক শুভকামনা :)

আমার ছোট্ট কাল্পনিক জগতে আপনাকে স্বাগতম :)

৩৬| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

খেয়া ঘাট বলেছেন: খুবই চমৎকার।
কমেন্টগুলো ও সব মজার।
কমেন্টের জবাবগুলোও দারুন।
লেখক বলেছেন: ধন্যবাদ বাস্তবে রূপ নিছে কিন্তু আমার না


আমি তো নাদান পারিন্দে আমি বাপ-মার উপরে বিয়ে শাদি নিয়ে ডিপেন্ডেন্ট - হাহাশে।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৮

দুঃখিত বলেছেন: ধন্যবাদ ভাই :) ভালো থাকবেন :) আর সুন্দর কমেন্ট এর জন্য অনেক অনেক শুভকামনা :)

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

দুঃখী__ বন্ধু বলেছেন: নতুন গল্প লিখবেন কবে ?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

দুঃখিত বলেছেন: আপু আপাতত নিজের জীবনের গল্প লিখে চলছি, বিরতি মিললে লিখবো আশা রাখি । :) ভালো থাকবেন , ব্লগে অনিয়মিত বিধায় মন্তব্য দিতে দেরী হলো ।

৩৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

দুঃখিত বলেছেন: :) :) :)

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

বশর সিদ্দিকী বলেছেন: :) :) :) :) :) :) :)

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

দুঃখিত বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

ইষ্টিকুটুম বলেছেন: খুব ভালো লাগলো কাহিনীটা। এভাবে কেউ আসুক, কারো জীবনে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

দুঃখিত বলেছেন: তবে তাই হোক । শুভকামনা রইলো :) ভাল থাকবেন।

৪১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যক্তিগত কাহিনী মনে হয়েছে। যদি তাই হয় তাহলে ভালো লাগল। যদি গল্প লেখার প্রয়াস হয়ে থাকে তাহলে আরো পরিমার্যনের প্রয়োজন আছে। :)

শুভ কামনা রইল :)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

দুঃখিত বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ । এটা ব্যাক্তিগত কোন কাহিনী না অন্তত আমার না ;) একজন আবদার করেছিল এইটাইপ একটা প্লট নিয়ে লিখবার জন্য তাই শুধু মাত্র তার জন্যেই লিখেছিলাম। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে । ভবিষ্যতে লিখবার সময় আরও বেশি সচেতন হবো :) ভাল থাকবেন ভাইয়া :)

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

অপ্রচলিত বলেছেন: ভালোই লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

দুঃখিত বলেছেন: ধন্যবাদ :)

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মিমা বলেছেন: কোন এক গরমের সময়, কোন সেই গ্রীষ্মকালে পড়া পোস্ট!
নতুন লেখা চাই রাফি ভাই, নতুন! শেষমেশ পুরনো পোস্টেই মন্তব্য লেখালেন? আমি তো নতুন পোস্টে করতে চেয়েছিলাম! তা কি আদৌ ভাগ্যে জুটবে?

গল্পটা খুব ভালো লেগেছিলো কিন্তু, কেমন জানি মন ভালো করে দেয়া প্রেমময় কাহিনী। :)

শুভরাত্রি ভাই, ভালো থাকুন। আরও লিখুন! ;)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

দুঃখিত বলেছেন: নতুন লেখা কি জিনিস ভুলে গিয়েছি তো । একটুও পারছি না , একটুও না । :(




চেষ্টা করবো মিমা । আপনিও ভালো থাকুন

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

মিমা বলেছেন: এটা একটা কথা হলো সাকিব ভাই? এইতো কি চমৎকার একটা বর্ণনা পেলাম আপনার কাছ থেকে, একদম রঙ্গিন কাগজে ফিতে দিয়ে বাঁধা উপহার এর মতো লাগলো লেখাটা!
লেখনিশক্তি অসাধারণ আপনার, প্রয়োজন একটু কল্পনাশক্তির ঘুঁটা। B-)
হবেই হবে! হতেই হবে!

ভালো থাকুন এতো এতো এতগুলো! ;)
শুভকামনা ও শুভরাত্রি। :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

দুঃখিত বলেছেন: ঘুটা দেয়ার শক্তি ও ইচ্ছা দুটোই হারিয়ে ফেলেছি ।


ভালো থাকুন মিমা ।
শুভরাত্রি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.