নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিব এস রাফি

" ভালো ভাববেন, ভালো রাখবেন আর ভালো থাকবেন, দেখবেন সুখী হতে এর চেয়ে বেশী কিছু লাগবে না "

দুঃখিত

অতি সাধারন মানুষের অতি নগণ্য কিছু লেখা ব্যাস এততুকুই।। পড়তে ইচ্ছে না হলে পড়বেন না কিন্তু পড়ে আমাকে বকা দেওয়া চলবেনা। :Pই-মেইল[email protected]

দুঃখিত › বিস্তারিত পোস্টঃ

আমি অবাক ! আমি বিস্মিত ! আমি আনন্দিত ! আমি গর্বিত :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

হ্যাঁ উপরের শিরোনাম এর সবগুলোই আমার অভিব্যাক্তির প্রয়াস । শুধু আমার ই নয় আমার সাথে আরও কয়েকজন আছেন এবং আমি নিশ্চিত এমন অভিব্যক্তি হবে আপনাদেরও । ;)



যাই হোক এবার মূল কথায় আসি । আমাদের সহ ব্লগার ও আমার জীবনের একমাত্র বন্ধু " ব্লগার একজন আরমান " গত ১৭-০১-২০১৪ দিবাগত রাত ১১:৪৫ মিনিটে শুভ কাজটা সেরে ফেলেছেন । জী হ্যাঁ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । :)













আরও ছবি আসছে ...........



ঘটনার বিস্তারিত আলোকপাতঃ ;)



দুপুর ২ টা বাজে । বাসা থেকে বের হয়েছি ; ভার্সিটিতে যাবো । বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটছি । এমন সময় ফোন টা বেজে উঠলো। পকেট থেকে বের করার আগেই কেটে গেল। বের করে দেখি আরমান মিস কল দিয়েছে । একটু অবাক হলাম কারন আরমান কখনো মিস কল দেয় না ; তো আমি কল ব্যাক করার জন্য কল বাটন চাপতেই আরমানের কল আসলো । খুব তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতেছে ' কই তুই ? " আমি ভাবলাম ও হয়তো আমাকে দেখেছে তাই আমি ওকে পালটা জিজ্ঞেস করলাম " তুই কই " ? বললো ও বাসায় । এরপর ইনিয়ে বিনিয়ে কই যাই , কখন ফিরবো জিজ্ঞেস করার পরে বললো " তোর সাথে জরুরি কথা আছে , কাজ শেষ করে আমার বাসায় আসবি " । আমি তাড়াহুড়োর মাঝে ছিলাম তাই আচ্ছা বলে কল কেটে দিয়ে বাসে উঠলাম ।



কিন্তু বাসে উঠার পর থেকেই মনটা যেন কেমন খুত খুত করছিল । কারন আরমান আমাকে কখনো এমন করে কিছু কখনো বলে নি । আমার আর আরমানের বন্ধুত্ব প্রায় ১৬/১৭ বছরের ; আমরা দুইজন একজন আরেকজনের এমন কোন কথা নেই যা জানিনা । আমি আরমানকে কল দিলাম ; জিজ্ঞেস করলাম " কি হইছে ? এমন গুজগুজ না কইরা কি কইবি ফোনেই আগে বল !" তখন সে যে কথা বললো তা আমার অজানা না হলেও ; পুরোপুরি জানাও ছিল না। অন্তত সেদিন , সেই সময় এমনকি এই বছর তো ভালো ২/৪ বছরের জন্য আমি শুনতে অথবা ফেইস করতে প্রস্তুত ছিলাম না ।



আরমান যা বলেছিল তার সারমর্ম করলে দাড়ায় যে , বর্তমান ভাবী-কে তার বাবা-মা বিয়ে দিয়ে দেবার জন্য গত দু-তিন দিন ধরে তিন খানা পাত্রের সম্মুখে পেশ করেছেন এবং সে কারনে তিনি আরমানের উদ্দেশ্যে ঘটনার দিন সকাল বেলা পরিবার- পরিজন ছেড়ে সারাজীবনের জন্য রওনা হয়েছেন । অতঃপর আর কি করার ! " আমি আসছি " শুধু এই কথাটুকু বলেই আমি কল কেটে দিলাম । যেতে যেতেই আমাকে ব্লগার কাল্পনিক ভালোবাসা কল দিলেন এবং ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করলেন । তিনিও ততক্ষণে আরমানের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন ।





কোন ভাবে তড়িঘড়ি করে ভার্সিটির কাজ চুকিয়ে ছুটে এলাম আমার বন্ধুর বাড়ি । এসে যাদের কেই কল দেই তাদের ফোনই ব্যাস্ত পেয়ে কিছুটা ঘাবড়ে যাবার উপক্রম হতে হতেও বেঁচে গেলাম কাল্পনিক ভালোবাসা - ভাইয়ের কল রিসিভ করার জন্যে । উনার সাথে ব্লগার স্বপ্নবাজ অভি ও ছিলেন। কাল্পনিক ভাই জানালেন যে উনি পাশেই আছেন এবং মিনিট দুই পরেই ভাইয়ের দেখা পেলাম । ভাইয়ের সাথে কথা বলতে বলতেই দেখলাম একটি ব্যাটারি রিক্সা যোগে নতুন তোষক , জাজিম , বালিশ , বেড কাভার নিয়ে ব্লগার আমিনুর , ব্লগার খাটাস এবং আমার বন্ধু বাসার সামনে এসে নামলেন । বন্ধুর আমার মুখ খানা লাল সাথে হাঁসি লেগেই আছে ! তখন ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলাম না আসলেই ঘটনা সত্য ( মনে হয় ) । এরপর সবাই ধরা ধরি করে ওগুলো নিয়ে বাসায় উঠালাম । এর মাঝেই উপস্থিত হলেন ব্লগার কান্ডারি অথর্ব ভাই। তিনি এসে জানালেন যে কাজী সাহেবের সাথে কথা পাকা করে এসেছেন । সাথে করে নিয়ে এসেছেন আরমান ও ভাবীর ফুলসজ্জার জন্য রুম ডেকোরেশনের সরঞ্জাম । আমার আর খাটাস ভাই এর উপর দায়িত্ব পড়লো রুম ডেকোরেশনের । ব্লগার কুনো ব্যাঙ এর মাঝেই নিয়ে আসলেন কাঁচা বাজার । তিনি আর কাণ্ডারি ভাই চলে গেলেন । বিয়ের রান্নার দায়িত্ব পড়লো নামি দামি বাবুর্চি থুক্কু ব্লগার কাল্পনিক ভালোবাসার উপরে । তিনি চটজলদি জামা কাপড় ছেড়ে লুঙ্গি আর টিশার্ট পড়ে বসে গেলেন তার কাজে । আর অভি আগের দিন রাতে না ঘুমানোর কারনে ঘুমাতে চলে গেলেন । কিন্তু ঘুমাতে পারলেন না । আরমান বিয়ে করছে ! এই চিন্তা টা তাকে ঘুমাতে দেয় নি ।



এর মাঝে কাণ্ডারি ভাই আর ভাবী মিলে বের হলেন বউ এর জন্য শাড়ি ও অন্যান্য সামগ্রি কিনতে । সন্ধার দিকে ওগুলো নিয়ে তিনি চলে আসলেন । এদিকে আমরা বাসর ঘর সাজাতে ব্যস্ত । বন্ধু দোকা হয়ে যাচ্ছে আর আমি একাই রয়ে যাচ্ছি এই দুঃখ বুকে নিয়েই সাজাচ্ছিলাম । ৭ টার কিছু পরে আমি , খাটাস ভাই আর বাবুর্চি থুক্কু কাল্পনিক ভাই ছাড়া সবাই চলে গেলেন অন্যান্য কাজ করতে ।





১০ টার দিকে আমরা ফোন পেয়ে বাসা থেকে রওনা হয়ে গেলাম । সবাই গিয়ে কাজী অফিসের সামনে চায়ের দোকানে বসে আছি । আমাদের সাথে মাগুর রুবায়েত, সজিব ভাই ও জেরিফ এসে যোগ দিলেন।





ভাবী আসলেন যখন তখন রাত ১১ টার মতো । ব্লগার আমীন ভাইয়ের বোনের বাসায় তাকে আমাদের আরমান সাহেব নিয়ে গিয়েছেন । তড়িঘড়ি করে কোন মতে বেচারি ভাবিকে বিয়ের জন্য কেনা শাড়ি পরিয়ে নিয়ে আসা হলো কাজী অফিসে । ততক্ষণে রাত ১১.৩০ বেজে গেছে । ভাবীর চেহারায় ৩৫০ কিঃমি পথ পাড়ি দেবার ক্লান্তি স্পষ্ট ! তবু যে কিছুই করার নেই , বিয়ে বলে কথা ! আমরা সবাই কাজী সাহেবের অফিসে ঢুকলাম । প্রাপ্ত বয়স্ক কিনা উহার সত্যতা যাচাই বাছাইয়ের পড়ে শুরু হলো বিয়ের কার্যক্রম ।



ভাবীর তিন বার কবুল বলা এবং আরমানের হাঁসি হাঁসি মুখে তিন বার কবুল বলার পড়ে দুইজনের দস্তখতের দারা বিয়ের কাজ এগিয়ে চললো । এরপর আসলো ভাবীর উকিল বাপ যিনি তার দস্তখতের পালা । সবার সম্মতি ক্রমে ভাবীর উকিল বাপ হিসেবে ব্লগার খাটাস নিয়োগ পাইলেন এবং তার মুল্যবান দস্তখত প্রদান করিলেন । পাত্রের সাক্ষি হিসেবে আমি ও ব্লগার মাগুর দস্তখত দিলাম । কাজী সাহেবের বিয়ের দোয়া ও মোনাজাত এর পর মিষ্টি মুখের মাধ্যমে একজন আরমান বিবাহিত হিসেবে নিবন্ধন লাভ করিলেন ( অবশেষে ) ।



কাজী সাহেবের উপুযুক্ত পাওনা পরিশোধ শেষে রাত ১২ টার দিকে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রউনা হইলাম । একটি সিএনজি যোগে আরমান, ভাবী ও ব্লগার সপ্নবাজ অভি এবং আমি রওনা হলাম । বাসায় এসে সবার পৌছাতে পৌছাতে রাত ১ টা । আমাদের বিয়ের বাবুর্চি ইয়ে মানে কাল্পনিক ভাই পোলাউ রান্না করতে ছুটে গেলেন । গোশত ও অন্যান্য খাবার আগেই রান্না হয়ে গিয়ে ছিল । সময়ের অভাবে পোলাউ টা রান্না করা সম্ভব হয় নি ।



যাই হোক রাত ২ টার কিছু পরে আমরা খেতে বসলাম । সবাই মিলে হাঁসি ঠাট্টা করতে করতে খাওয়া শেষ করলাম । যে কথাটা না বললেই নয় , তা হলো ; সেইদিনের রান্না টা দারুন হয়েছিল । কাল্পনিক ভালোবাসা সত্যিই অসাধারন রান্না করেন ।









অতঃপর সেই সময় আসিল । আরমান আর নব বধু কে উহাদের ফুল সজ্জার জন্য নির্ধারিত রুমে প্রেরন করা হলো ।







এবং তারপর ............................. না পাঠকগণ তারপরের কাহিনী আমাদের আর জানা নেই । অনুমেয় কিছু না লেখাই ভাল ;) পাঠকগণের বাস্তব অভিজ্ঞতা থেকেই না হয় বুঝে নিবেন ক্ষন ;)





এভাবেই আমাদের একজন আরমান জীবিত থেকে বিবাহিত জীবনে প্রবেশ ঘটলো ... ।









বিঃদ্রঃ কিছু কথা না বলে থাকতে পারছি না । ভার্চুয়াল কোন প্লাটফরম থেকে এমন কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি যাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো সাহস আমার নেই । তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমি । এরা না থাকলে হয়তো আমার বন্ধুর এভাবে বিয়ে করা কখনো সম্ভব হতো না । আপন ভাই অথবা আত্মীয় স্বজনরাও অনেক ক্ষেত্রে এমন ভাবে পাশে থাকেনা । আমি আপনাদের সবার নাম উল্লেখ করতে চাই কিন্তু হয়তো এভাবে উল্লেখ করাটা ঠিক হবে না । আপনাদের কিছু দেবার সামর্থ্য আমার নেই । তাই শুধু এটুকুই বলবো আপনাদের অনেক ভালবাসি এবং একজন আরমান আই লাভ ইউ দোস্ত !













উৎসর্গঃ ব্লগার একজন আরমান ও নিশী (ভাবী) কে । সুখে থাকো তোমরা সবসময় :)

মন্তব্য ১৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আরমান ভাই আমাদের না জানিয়ে অন্যায় করেছেন । একটু জানাতে পারতেন ? ;) ;)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

দুঃখিত বলেছেন: জানানোর মতো পরিস্থিতি থাকলে তিনি উহা অবশ্যই করিতেন । করে যখন ফেলেছে-ই তখন আর কি বা বলার ?! :P

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমরা কেউ জানলাম না কেন? X(( X(( X(( X(( X(( !:#P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

দুঃখিত বলেছেন: কেমতে কইতাম স্বর্ণা আফা ! ? হেতি বড়ই খারাপ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, দারুন তো।
শুভকামনা দুজন কে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

দুঃখিত বলেছেন: আমার তো কষ্ট লাগতাছে :( আমারে রাইখা আগেই কইরা ফেলাইছে ভাই :(

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ইন্নালিল্লাহ.... !!! ইতা কিতা কন ভাইজান ? এমুন সুন্দর পুলাটা অকালেই প্রাণ হারাইল কেম্বায় ?

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

দুঃখিত বলেছেন: আমি কেমতে কইতাম ? আমি তো হুইনাই টাস্কিত :-&

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: :-B তাইতো বলি ছেলেটাকে চেনাচেনা লাগছে :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

দুঃখিত বলেছেন: :P :P !:#P !:#P

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

টুম্পা মনি বলেছেন: ছবি দেখে তো মনে হচ্ছে মধ্যযুগের উত্তম কুমার আর সুচিত্রা সেন। এই যুগের ছলেমান শাহ আর শাবনুরের মত রঙিন পিকচার চাই।

অভিনন্দন আরমানকে কাহিনী যদি সত্যি হয়ে থাকে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

দুঃখিত বলেছেন: কাহিনী ১০০% সত্য । রঙ্গিন পিকচার এসে যাবে :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

C/O D!pu... বলেছেন: ও ""আরমান ভাই কয়া পারছেন""

শুভকামনা

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

দুঃখিত বলেছেন: ভাইজান শুধু কি কয়া পারছে নিকি ?! সিল সাপ্পা মাইরা ঘরে উঠাই আনছে তো :P :P :P

৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিত নিজেই অহন হার্ট ফেইল হবার অবস্থা করিতেছি। :-&
ঘটনা কি হাছা নি ? আমি দাওয়াত পাইলাম না কেল্লাই ? X(

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

দুঃখিত বলেছেন: আমিও তো পাইনাই ; কাজী অফিসে ঢুকতে দেইখা পিছু নিয়া হাতে নাতে ধইরালাইছি :-P :-P :-P

৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: নতুন বউ আর দুলহা কে অনেক অনেক অভিনন্দন ও দোয়া। এটা যেন সারা জীবন অটুট থাকে ।

সাথে আপনাকে ধন্যবাদ এতসুন্দর একটা খবর জানানোর জন্য। :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

দুঃখিত বলেছেন: আমীন ।



বন্ধুর উপর হিংসা কইরা জানাইলাম :P

১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরমান কোথায়? এমন শুভক্ষণে ব্লগে না থাকলে কি হয়? :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

দুঃখিত বলেছেন: সে তো বউ এর সাথে আই মিন ভাবীর সাথে আছেন =p~ =p~ =p~ =p~

১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কাজী অফিসে :-& :-& :-& মিষ্টি খাওয়ায় নাই ? কাজী কি কবুল কইছে ? :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

দুঃখিত বলেছেন: ভাই ওইদিন আমি আপনেরে কাজী অফিসের সামনে দেখছিলাম কিন্তু ;)

১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আরমান ভাইয়ের বিয়ার খবর শুইনা আমিও আপনার মত গর্ভ বোধ করতেছি :P :) :D :#) !:#P !:#P !:#P !:#P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

দুঃখিত বলেছেন: ভালো তো ;)

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারে দেখছিলা কি উল্টা পুল্টা কইতাছ। আরমানের বিবাহের খবরে কি আমার মত তোমার মাথাটাও আউলাইয়া গেছে নাকি ? B-))

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

দুঃখিত বলেছেন: আমার কাছে কিন্তু ফটু আছে কইলাম ;) ঐদিন যারা যারা ছিলেন তাগো সবাইরেই পোস্টে ট্যাগামু উইথ ফটু ;) B-)) B-)) B-)) B-))

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


:-& :|| :-*

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

দুঃখিত বলেছেন: :-B :-B :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ :> :> :> :>

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

এক্স রে বলেছেন: পুরুষ দুই প্রকার্। জীবিত এবং বিবাহিত :-P আরমান ভাই কে না বলে বিয়ে করার জন্য ধিক্কার্। বিবাহিত দম্পতির জন্য শুভকামনা :-)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

দুঃখিত বলেছেন: হেহেহেহে !! ধন্যবাদ

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আইচ্ছা নিশি ভাবির নাম কি ? উনিও কি বলগার ? :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

দুঃখিত বলেছেন: হেহেহেহহেহেহেহ !!!! হে বলগার না তয় হুনছি অতি শীঘ্রই উনি বলগার হইবেন ;)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

বাগসবানি বলেছেন: অবশেষে ছোটবেলার স্বপ্ন পূরণ হল । অনেক শুভকামনা রইল নতুন জুটির জন্যে ।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

দুঃখিত বলেছেন: কার ছোটবেলার স্বপ্ন ভাই ?! :-* :-* :-*

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: রঙ্গিন ফডুতে দুইজনকে ত মাস-আল্লাহ ভালই মানাইসে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

দুঃখিত বলেছেন: হুম ! :)

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগার ও নববধুকে অভিনন্দন!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

দুঃখিত বলেছেন: ধন্যবাদ :)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

অন্তরন্তর বলেছেন:

আসলেই কি সত্যি? কেমন যেন সন্দেহ লাগছে।

এনিওয়ে নব দম্পতিকে অভিনন্দন এবং অনেক
অনেক শুভেচ্ছা।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

দুঃখিত বলেছেন: জী সত্যি :)



ধন্যবাদ

২১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

উদাস কিশোর বলেছেন: শুভ কামনা তাদের প্রতি !
তাদের পথচলা শুভ হোক

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

দুঃখিত বলেছেন: আমীন :)


২২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

ফয়সাল মাহাদী বলেছেন: শুভ হোক তাদের অনন্তকাল

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮

দুঃখিত বলেছেন: আমীন ।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

দি সুফি বলেছেন: আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা রইল দুইজনের জন্যই। :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

দুঃখিত বলেছেন: :)

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

শয়তান শাহীন বলেছেন: এই বার তিনি টিভির চ্যানেল বদলানোর ক্ষেমতা হারাই পেইলচেন....কি কচ্চেন ভায়া.... :-B :-B :-B

ঠিক আছে ক্ষেমতা যখন হস্তান্তর হইয়া গিয়াছে তাইলে আর কি করন নতুন সরকার কে... :) :)

অভিনন্দন

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

দুঃখিত বলেছেন: হ্যাঁ অভিনন্দন ;)

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: একজন আরমানের আত্না নিকটি হস্তান্তর করা হোক ! অতী শীঘ্রই !

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

দুঃখিত বলেছেন: তবে তাই হউক ;)

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুজনকে অভিনন্দন।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

দুঃখিত বলেছেন: আমার তরফ থেকেও ;)

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

আমিই মিসিরআলি বলেছেন: :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

দুঃখিত বলেছেন: :)

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

নূর আদনান বলেছেন: আগে তো কেউ কিছুই কইতে পারে না! তয় এখন তো জাতি বিস্তারিত জানতো পারবে, নাকি ? :|

নব-দম্পতিকে শুভেচ্ছাা ও অভিনন্দন জানাই।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

দুঃখিত বলেছেন: জানিয়ে দিয়েছি তো ।

শুভকামনা :)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

খেয়া ঘাট বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: নতুন বউ আর দুলহা কে অনেক অনেক অভিনন্দন ও দোয়া। এটা যেন সারা জীবন অটুট থাকে ।

সাথে আপনাকে ধন্যবাদ এতসুন্দর একটা খবর জানানোর জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০০

দুঃখিত বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২৬

নিয়েল হিমু বলেছেন: গুড জব ।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

দুঃখিত বলেছেন: হুম । গুড জব আরমান ;)

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৩

নূর আদনান বলেছেন: বাহ্ ! খুব রোমঞ্চকর একটা বিয়ে....
এভাবে বিয়ে করার মজাই আলাদা তাইনা?

কিন্তু দুলহার অনুভুতিই তো জানা হলো না। একজন থুক্কু দুইজন আরমান ভাইয়ের জাতির উদ্দেশ্যে বিবৃতি প্রদান কর উচিৎ :P

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

দুঃখিত বলেছেন: আশা করছি দুলহা তার অনুভূতি নিয়ে খুব শীঘ্রই একটা পোস্ট নিয়ে হাজির হবেন ।

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

স্প্লিকনট অয়ন বলেছেন: দুজনকেই অনেক অনেক শুভকামনা রইল। তবে আফসোস এইটা, আরো একজন ভাই মৃত হইয়া গেল। আফসোস আর আফসোস।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

দুঃখিত বলেছেন: আমিও তো তাই-ই বলি ;)

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

এহসান সাবির বলেছেন: ঘটনা সত্যি নাকি??? B:-) B:-)

আমি তদন্তে নামতেছি......

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

দুঃখিত বলেছেন: দুই মাথার থিউরি কে যেন দিয়েছিল ঐদিন ?! ;)

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

বন্ধুহারা০০ বলেছেন: চমৎকার বানাইছে =p~ =p~ সরি মানাইছে :P :P দুইজনকে।
শুভকামনা রইল নতুন জীবনে প্রবেশের জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

দুঃখিত বলেছেন: হুম !

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

না পারভীন বলেছেন: আচানক ঘটনা !! দুজনকেই অভিনন্দন । অনেক অনেক শুভকামনা । :)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

দুঃখিত বলেছেন: :)

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

মেহেরুন বলেছেন: আরমান আর নিশির জন্য অনেক শুভকামনা। তোমাদের নতুন জীবন অনেক অনেক আনন্দের আর ভালবাসাময় থাকুক। অভিনন্দন। !:#P !:#P !:#P !:#P !:#P

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

দুঃখিত বলেছেন: আমীন ।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

আবুল তাবুল বলেছেন: দুজনকে অভিনন্দন..........। :) :) :)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

দুঃখিত বলেছেন: :)

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

ইকরাম বাপ্পী বলেছেন: X( X( X(( X(( X((

মানি নাহ... ... ব্লগের কর্তৃপক্ষ আবার বিয়ের ব্যবস্থা করেন... ...

অভিমত দুইটা......

১। বিয়া মানে ব্লগার আরমানের জীবন শেষ......

তাহলে আপনারা দুই তিন জন সেই জানাজা (মানে বিবাহ কর্মকাণ্ডে যোগ দিয়ে আমাদের দায় মুক্ত করলেন)

২। বিয়া মানে নতুন জীবন শুরু...

মানি না এই বিয়া... ... ব্লগীয় প্লাটফর্মে আবার বিয়ার আয়োজন করা দরকার... :#) :#) :#)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

দুঃখিত বলেছেন: আহা দাদা সব আদায় হবে তো । আরমানকে পালিয়ে যেতে দেই নি তো ;)

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
সবাইকে ধন্যবাদ।

লাভ ইউ ঠু দোস্ত ! এই কথাটা না বললেও তোর বোঝা উচিৎ।

বন্ধুত্ব প্রায় ১৬/১৭ বছরের ; আমরা দুইজন একজন আরেকজনের এমন কোন কথা নেই যা জানিনা ।
এই লাইনেই গভীরতাটা বোঝা যায় !

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

দুঃখিত বলেছেন: :)

৪০| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @একজন আরমান ভাই আপনার পুস্ট কই। বিয়ের ছবি নিয়ে একটা ছবি ব্লগ দিয়েন।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

দুঃখিত বলেছেন: ছবি দে জলদি @আরমান

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক শুভ কামনা তাদের দুইজনের জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

দুঃখিত বলেছেন: :)

৪২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

ইখতামিন বলেছেন:
আমি কিছু কমুনা....

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

দুঃখিত বলেছেন: হুম । এখন তার দুধ , ডিম , কলা বেশি বেশি করে খাওয়া দরকার। ;)

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

অদিব বলেছেন: দুঃধর্ষ কাহিনী দেখি! বয়স হয় নাই তবুও বিয়া করতে মুঞ্চায়! ;) B-) B-)

নব দম্পতির জন্য শুভকামনা! আরমান ভাই এবার ব্লগের সবাইরে একটা স্পিশাল খানাদানা দেন। B-)) B-)) B-)) :#) নাইলে কিন্তু শুভকামনা উল্টাই যাইবো! /:) /:) :-<

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

দুঃখিত বলেছেন: খুব খিয়াল কইরা ভাই , কাহিনী হিসেবেই থাকুক , বাস্তবে আপ্লাই করার দরকার নেই । ভীষণ পেইনফুল :(

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

লেখোয়াড় বলেছেন:
আরমান কদিন আমাকে বলেছিল যে, সে উত্তর বঙ্গে গিয়েছিল শীতবস্ত্র বিতরণ করতে, সেখান থেকে ফিরে অফিসের কাজে খুব ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত আসতে পারেনি, আসলে সে কথা পুরাপুরি ঠিক না।

এই পোস্টেই আসল রহস্য উন্মোচিত হলো!!!!!!!!!!!!!!

ভাল খুব ভাল।
সবাইকে শুভেচ্ছা।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

দুঃখিত বলেছেন: আরমান তো কট ;)

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

শাকিল ১৭০৫ বলেছেন: আরমান ভাই কাজটা কি ঠিক হইলো X(
বিয়ার দাওয়াত পাইলাম না ক্যারে X(
যাইহোক শুভ কামনা রইলো ভাই ও ভাবীর জন্য :)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

দুঃখিত বলেছেন: :)

৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

ইখতামিন বলেছেন:
আরমান ভাই তার নতুন জীবনে অনেক সুখী হোক। তাদের জন্য শুভকামনা রহিল।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

দুঃখিত বলেছেন: অনেক বেশি সুখী হোক ওরা :)

৪৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হায় হায় করেছে কী? নিজের গলায় নিজেই ফাঁস লইলেন।






যাক যা হবার তা তো হয়ে গ্যাছে! তয় খাওন কই?

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

দুঃখিত বলেছেন: খাওন কই ? আমারও তো একই প্রশ্ন -_-

৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

খাটাস বলেছেন: এই পোলা এরকম একটা কাজ করতে পারে ভেবে জারপনাই বিস্মিত পুলকিত ও সচকিত। :) পুরো ব্যাপারটার মধ্যে অদ্ভুত মজা থাকায় ভিন্ন রকম মজা পেয়েছি।
জামাই আরমান, এবং নববধূ নিশির জন্য অনেক দোয়া ও শুভ কামনা।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

দুঃখিত বলেছেন: আহা তালই জান পাস্ট ইজ পাস্ট ;) তা আপনার মেয়ে মানে আরমানের বউ এর নিয়মিত খোঁজ নিচ্ছেন তো ;) ??

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

রাফা বলেছেন: শুভ কামনা রইলো আরমান দম্পতির জন্য।

ব্রদার আরমানের নিকট পুরো প্যাকেজ নইয়ে পোস্টের আব্দার থাকলো।

ধন্যবাদ, পোস্টদাতা -কে।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

দুঃখিত বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

৫০| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

রুপ।ই বলেছেন: শুভেচ্ছা দুইজনকে । কঠিন জীবন সুখে জরানো হোক ।

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

দুঃখিত বলেছেন: কঠিন জীবন সুখে জরানো হোক !

সেই মাপের একটা কথা বলেছেন । ভালো লাগলো । শুভকামনা :)

৫১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

মিমা বলেছেন: তারমানে দেখা যাচ্ছে, "আরমান ভাই এখন বিবাহিত" ? B-) B-)) :P

আরমান ভাই আর নিশি ভাবির জন্যে একগুচ্ছ শুভকামনা রইলো! এতো সুন্দরী ভাবি থাকতে তাহলে কেন আরমান ভাইকে এতো মনমরা দেখা যাইত? X(
গতরাতে পোস্ট দেখার পর থেকেই খুশি খুশি লাগছে! :)

ভালো থাকুক দুজনেই। এই এতো এতো এতোগুলো ভালোলাগা!

@সাকিব ভাই, লেখার জন্যে এর চেয়ে প্রানবন্ত বিষয় মনে হয় আর পেতেন না, লেখা মজার হয়েছে! B-)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

দুঃখিত বলেছেন: হুম ভালো থাক তোরা - এই এতো এতো এতগুলা ভালো থাক ;)

আমি তো খুশি তে বেশ কয়েকবার কান্দাইলাইছি :(

হুম ঠিক ধরেছেন ।

ভালো থাকবেন এত্তগুলা ভালো ;)

৫২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:



অভিনন্দন ভাইয়া এবং ভাবিকে :)


২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

দুঃখিত বলেছেন: :)

৫৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা নিশি নামের একজন আমাকে বড় ভালোবাসিত কিন্তু তাহাকে কতকাল দেখিনি___সে, কি তাহা হইলে আরমান ভ্রাতার সহিত পলায়ন করিল :(
যাহাই করুক। ভালো থাকুক

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

দুঃখিত বলেছেন: কস্কি মোমিন ?! আপনি কি সিউর ?! ;)

৫৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

সাদমান সাদিক বলেছেন: সুখে থাকো সবসময় @ আরমান ভাইয়া অ্যান্ড ভাবী :) :)

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

দুঃখিত বলেছেন: :)

৫৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

জাহিদ হাসান বলেছেন: ঘটনার পেছনের ঘটনা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ :-B

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

দুঃখিত বলেছেন: হেহেহে :) ধন্যবাদ আপনাকেও

৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

এম মশিউর বলেছেন: বিয়ে বাড়ি তো দেখছি ব্লগারদের সমারোহ! :)

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

দুঃখিত বলেছেন: হুম :)

৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

মায়াবী ছায়া বলেছেন: শুভ কামনা :-)

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

দুঃখিত বলেছেন: :)

৫৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগতেছে ভাইয়া! ^_^

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

দুঃখিত বলেছেন: ভালো তো আমার ও লেগেছে , লাগছে , লেগে যাবে ।


কিন্তু এবার তোরা আমার জন্য কিছু কর -_- ;)

৫৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

সুমন কর বলেছেন: ঘটনা কি সত্য!! আরমান কি কাজটা ঠিক করলো। আমাদেরকে কিছু বললো না!!
যা হোক, ঘটনা সত্য হলে আরমান ও নববধুকে অভিনন্দন!

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

দুঃখিত বলেছেন: ঘটনা সত্য ।

৬০| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P পাত্রী লৈয়া আসো

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

দুঃখিত বলেছেন: পাত্রী ই তো পাই না :| :( :-<

৬১| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

নীল-দর্পণ বলেছেন: সিনেমা দেখলাম নাকি কোন! অনেক অনেক শুভকামনা দুইজনের জন্যে। :)

আপনার এরকম শহীদ হবার ঘটনা আবার কবে যে আরমান ভাইয়ের ব্লগে দেখাযাবে আর কবে আরেকটা সিনেমা দেখবো... ;) :P

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

দুঃখিত বলেছেন: আমি আমার বাব-মা র পছন্দ করা ছয় - ছোট্ট একটা মেয়ে বিয়ে করবো -_- ;)





তাই সম্ভাবনা খুবই ক্ষীণ ;)

৬২| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: একটাই দাবী - "একজন আরমানের আত্বা" নিকটি নিশি আপুর কাছে হস্তান্তর করা হোক ! সে ঐ নিকে ব্লগিং করবে !
আর না হয় একজন আরমানের ব্যানের দাবীতে জোরদার আন্দোলন গড়ে তুলা হবে বলে দিলাম (এটা হুমকি )

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

দুঃখিত বলেছেন: সহমত !

৬৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

শুঁটকি মাছ বলেছেন: পুরাই পিকনিক পিকনিক বিয়া!!!!!!!!!! =p~
আরমান ভাইয়ের দেখা দেখি কিছু সহব্লগারদের মাথায় এখন এইভাবে বিয়া করার ভূত চাপছে। আশা কবি আল্লাহ তাদের ইচ্ছা কবুল করবে!! :P :P :P :P

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

দুঃখিত বলেছেন: হেহেহেহেহহেহে !!!

৬৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

একজন আরমান বলেছেন:
ঐ আমার সহনিক তারে দিমু কেন? লাগলে নতুন নিক খুইলা দিমু? -_- @ অভি

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

দুঃখিত বলেছেন: কেন ঐটা দিলে কি সমস্যা ?

৬৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

শুঁটকি মাছ বলেছেন: ওহ ভাই ভাবিরে শুভ কামনা জানাতে ভুলে গেছি!!!!!!!! শুভ কামনা!!

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

দুঃখিত বলেছেন: :)

৬৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

শুঁটকি মাছ বলেছেন: @আরমান ভাই,ভাবির নামে নিক খুললে প্লিজ নাম দিয়েন "একজন নিশি ভাবি!"

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

দুঃখিত বলেছেন: ভাবী ব্লগ নিক খুলবে না , আমি জিজ্ঞেস করেছিলাম । তারপরও খুললে আমি সুপারিশ করে দেব । বুঝতেই তো পারছেন দেবর বলে কথা ;)

৬৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

শাহেদ খান বলেছেন: সে কী ! এতজন প্রিয় পরিচিত ব্লগার মিলে দেখি একদম সিনেমাটিক কর্মকান্ড !

নতুন যুগলের জন্য অনেক প্রার্থনা আর শুভকামনা ! আর একতাবদ্ধ ব্লগারদের জন্য একরাশ ভাল লাগা ! :)

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

দুঃখিত বলেছেন: ধন্যবাদ :)

৬৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমার ঐ সপ্তাহে ঢাকায় যাওয়ার কথা ছিল, কী মিস করলাম! মনে পড়লে এখনও আফসুস লাগে, ইদানীং এই দুঃসাহসিক বিবাহ প্রায় বিলুপ্তির পথে, এখন আর বিয়েতে সেই উত্তেজনা, দুরু দুরু বুক, ভয়, আশঙ্কা, অনিশ্চয়তা কিছুই নাই! :(

নিশি ভাবীকে বিশেষ অভিনন্দন, বহু পথ এক কাপড়ে পাড়ি দিয়ে, ঘর ছেড়ে, চূড়ান্ত অনিশ্চয়তা বুকে নিয়ে উনি ছুটে এসেছেন তার ভালোবাসার মানুষের কাছে, আমাদের আরমানকে অভিনন্দন, এই হাত সে ভালবেসে সম্মানে তুলে নিয়েছে, তোমাদের সংসার যেন থাকে সুরভিত প্রেমে, তোমাদের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে! অনেক অনেক শুভকামনা!

* ইয়ে, ভাবীর রান্না কেমুন? :D :D :D

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

দুঃখিত বলেছেন: :)



ভাবীর রান্নার হাত...... !!!! আশা করি একজন আরমান এই বিষয়ে কিছু এসে আমাদের মাঝে বলবেন =p~ =p~ =p~

৬৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার বলেছেন: শুভ কামনা থাকলো তাদের জন্য । হ্যাপি হোক তারা। দোয়া রইলো।

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

দুঃখিত বলেছেন: আমীন :)

৭০| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

মুদ্‌দাকির বলেছেন:

একজন আরমানের অকাল মৃত্যুতে আমি আনন্দিত :-B :-B

মৃত্যুর পরের জীবন শুখের হোক B-) B-) B-)

ব্রাভো আরমান!! ব্রাভো!! প্রেম যদি করতেই হয়, তাহলে তা সফল করাটা কর্তব্য। you have done it , bravo !!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

দুঃখিত বলেছেন: সহমত :) আরমান ভাই করবার পারছে =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P

৭১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: একজন আরমান কি এখন 'দুইজন আরমান' নামে পরিচিত হবে ;) :P

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

দুঃখিত বলেছেন: না । সে এখন থেকে একজন নিশারমান =p~ =p~ =p~ =p~ :P :P :P :P

৭২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

তূর্য হাসান বলেছেন: এত্তোগুলো অভিনন্দন রইল।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

দুঃখিত বলেছেন: শুভকামনা :)

৭৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৮

আফ্রি আয়েশা বলেছেন: তাদের জন্যে অনেক শুভকামনা :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

দুঃখিত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন । শুভকামনা রইলো :)

৭৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

একজন আরমান বলেছেন:
ইফতি ভাই রান্নার কথা জিগায়ে আর লজ্জা দিয়েন না !

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

দুঃখিত বলেছেন: ;) ;) লও ঠেলা ;)

৭৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

শীলা শিপা বলেছেন: প্রথমেই অনেক শুভকামনা তাদের জন্য...

নিশি নাম দেখে সাথে সাথে আরেক ব্লগারের কথা মনে পরে গেল :P

সবশেষে বলতেই হয়, পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে ব্লগার দের মত বন্ধু আর কোথাও পাওয়া যাবে না ;)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

দুঃখিত বলেছেন: হে হে হে হে হে ;)



হুম ঠিক বলছো

৭৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ইফতেখার কাদির বলেছেন: আমি অবাক ! আমি বিস্মিত ! আমি আনন্দিত ! আমি গর্বিত :)
সুখী হোক আরমান ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

দুঃখিত বলেছেন: হুম ;)

আমীন :)

৭৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

তাসজিদ বলেছেন: আসলেই ভালবাসার শক্তি কত বেশি। ৩৫০ কিমি পথ পাড়ি দিয়ে দিল একা! সাহসের প্রশংসা করতেই হয়। জয়তু ভালবাসা। জয়তু আরমান-নিশি জুটি।

আরমান ভাইয়ের উপর অনেক বেশি চাপ পরে গেল। নতুন চাকরি, নতুন জব, নতুন জীবন এবং নতুন সঙ্গী।

অর্ধাঙ্গিনী।

তবে দায়িত্বই ছেলে কে পুরুষে রূপান্তরিত করে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

দুঃখিত বলেছেন: হুম ঠিক বলেছেন ।

৭৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

জাহিদ হাসান বলেছেন: মৃত্যু পরবর্তী জীবন এর এক্সপিরিয়েন্স নিয়ে নিয়মিত আরমান ভাই এর কাছে পোষ্ট চাই । :-B

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

দুঃখিত বলেছেন: হেহেহেহ ;)

৭৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দুইজনরে বহুত শুভকামনা .............. :D :D :D

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

দুঃখিত বলেছেন: :) :) :)

৮০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

অস্পিসাস প্রেইস বলেছেন: "কিছু কথা না বলে থাকতে পারছি না । ভার্চুয়াল কোন প্লাটফরম থেকে এমন কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি যাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো সাহস আমার নেই । তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আমি । এরা না থাকলে হয়তো আমার বন্ধুর এভাবে বিয়ে করা কখনো সম্ভব হতো না । আপন ভাই অথবা আত্মীয় স্বজনরাও অনেক ক্ষেত্রে এমন ভাবে পাশে থাকেনা । "

সত্যিই, আমি অভিভূত! অসাধারণ লাগলো। ব্লগার মানুষদের এই ব্লগ প্লাটফর্মে এসে সম্মানিত বোধ করি সবসময়।

সবশেষে বলতেই হয়! ব্লগারদের সাথে আরো খাতির রাখা দরকার ;) কারন পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে ব্লগার দের মত বন্ধু আর কোথাও পাওয়া যাবে না..... হা হা হা হা হা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

দুঃখিত বলেছেন: হা হা হা ;) ভালো বলেছেন। শুভকামনা জানবেন , ভালো থাকুন সর্বদা :)

৮১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১২

বটবৃক্ষ~ বলেছেন:


হুম! কিছু বন্ধুত্ব গুপ্তধনের মত মুল্যবান....... :)

বন্ধুত্ব থাকুক অমলিন....

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দুঃখিত বলেছেন: আমীন । ধন্যবাদ বটাপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.