নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাধন সরকার

আরাধন সরকার › বিস্তারিত পোস্টঃ

স্বভূম

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৬

স্বভূম







প্রবাসে যাপিত জীবন

প্রাণের অনুক্ষয়,

স্বপনে দেখি যে মাতা তোমায়

সদা জাগ্রত রয়।





এখনও রাত্রি পোহায়,

এখনও দিনের আলো ফুটে,

গুটি গুটি পায়ে চোদ্দটি ঘণ্টা পার করি ।

শত কাজের মাঝে, শত কোষের ভিড়ে

তোমাকে মনে পড়ে ;

আমার কাছে প্রত্যেকটি মানুষ যেন একটি কোষ।

এখনও রাত্রি নামে স্বপন দেখি

দেখি এখনও একটি বাংলাদেশ ।



কি খেলায়

মেতেছ মাতা;

এ যে ভুতের নাচন, এ যে শকুনের খেলা,

জননী তুমি শান্ত হও ;

নিবৃত্ত কর

তব সন্ততির মরণ মরণ খেলা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

লীলা চক্রব্ত্তী বলেছেন: স্বপন দেখি, তাইনা কলমে লিখি। একসাথে সব পড়ে নিলাম। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.