নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাধন সরকার

আরাধন সরকার › বিস্তারিত পোস্টঃ

শূন্য

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

শূন্য



শূন্যে শূন্যে শুন্য হয়,

শূন্য কিন্তু শূন্য নয় ।

তাপমাত্রায়ও শূন্য আছে

মহাশূন্য কি শূন্য হয়?

মহাশূন্য তো ভরে আছে

শূন্যতায় তার কি যায় আসে

শূন্য যিনি সৃষ্টি করেছেন

তিনিতো শূন্যর মাঝেও আছেন ।

তাহলে শূন্য কি করে শূন্য হয়?

ইশ্বর কি কখনও শূন্য হয়?



ডিম্ব শূন্য পৃথিবী শূন্য ,

বহু বস্তুর আকার শূন্য;

অঙ্কের মাঝে শূন্য থাকলেও

শূন্যর অস্তিত্ব শূন্য নয়।

শূন্য ছাড়া হিসাব-নিকাশ

পৃথিবীটাই যে অনর্থ হয়।



প্রেমে যখন শূন্যতা আসে

শূন্যতাই প্রেমের ধারক হয়,

শূন্য শুধু আপেক্ষিক,

আসলে শূন্য শূন্য নয়।

শূন্য যদি শূন্য হয়

সকল বস্তও শূন্য হয়;

ইশ্বর তবে শূন্য হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

লীলা চক্রব্ত্তী বলেছেন: আহা, শূন্যকে এত সুন্দর করে কে বোঝাতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.