| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে আকাশ ঘন ঘন রঙ বদলায়
সেখান হতে বৃষ্টি হবেই ।
যে বৃক্ষ বাতাসের প্রতিকু্লে নড়ে
তাঁর শাখা তো ভাঙ্গবেই।
জীবনে সরলতাই শ্রেয়,
সাদাকে সাদা বোলো
জীবনের পথ আলোকিত হবে;
রঙের মিশ্রণ করতে যেও না,
গোধুলী এসে যাবে।
রঙধনুর সাত রঙ তৈরি,
সবাই পারে না ।
রংধনু বানাতেও সাদা রঙ লাগে।
গলিত লার্ভা ঠাণ্ডা হয়েছে আগেই
পাথরের পৃথিবী এখন
অনেকটাই উর্বর;
উর্বর জমি থেকে এখন উর্বর মস্তিষ্ক
বেরিয়ে এসেছে।
কপটতা, চাতুর্যটা অনেকেই বোঝে,
পৃথিবীকে ঠকানোর সুযোগ কমে এসেছে।
এখন আর লাঠি হাতে কেউ প্রতিরোধ করে না;
সবাই বারুদের ব্যবহার জানে।
কপটতা ছেড়ে এসো
সাদা মনের দিকে-
এখন আর লর্ড ক্লাইভের দিন নেই;
পরাজিত হতে আর সিরাজ
পলাশীর প্রান্তরে যাবে না।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫
আরাধন সরকার বলেছেন: ধন্যবাদ দিদি আপনাকে, এই ব্লগে কেউই আমার কবিতাটিকে Appreciate করেনি আপনি ছাড়া!
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮
লীলা চক্রব্ত্তী বলেছেন: কি সুন্দর কবিতা, খুব ভাল লাগল।