| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনা মেঘে হয় না যেমন বৃষ্টি
বিনা কষ্টে হয় না কোন সৃষ্টি ।
বিনা কম্পনে কাঁপে না ভু-পৃষ্ট,
বিনা পীড়নে হয় না শিশু ভূমিষ্ঠ ।
শান্ত নদীতে হয় না যেমন ঝড়,
বিনা কলহে ভাঙ্গে না কোন ঘর।
শান্ত নদী হতে আসে না কোন ঢেউ ,
বিনা পীড়নে দেখেনি বিদ্রোহ কেউ।
সৃষ্টির অন্তরালে কারণ অনিবার্য
বিনা কারণে হয় না কোন কার্য ।
আজ যে হস্তে লিপিকা আসে গলে ,
কিছু দুঃখ বেদনা রয়েছে সে স্থলে ।
রিক্ত হস্ত নয় গো কখনও রিক্ত
দুঃখ কান্নার অশ্রুতে সে হাত সিক্ত ।
যে হৃদয় রিক্ত ভালোবাসার জন্য
জেন সে মনের ভালবাসা অনন্য ।
কিছু পেতে হলে কিছু দিতে হয়
বিনা কষ্টে পাবে না নিশ্চয়!
সুখী জনে কভু সৃষ্টিসুখী নন ,
সৃষ্টি সুখে উল্লসিত বিদগ্ধ যে হন ।
©somewhere in net ltd.