| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নঃ কোন কাজ করিলে কঠিন রোগ হইতে মুক্তি পাওয়া যায়?
উঃ আল্লাহর যিকির করিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে জীবনে কোন দিন উন্নতি করিতে পারে না?
উঃ দাঁত দিয়া নখ কাটিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে বিবেক বুদ্ধি কমিয়া যায়?
উঃ মাথার বালিশ পা দিয়ে সরাইলে বা লাথী মারিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে বংশ নির্বংশ হইয়া যায়?
উঃ ঘরবাড়ী ঝাড়-দেওয়ার পর ঝাড়-দিয়া জোড়ে মাটি পিটাইলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে জীবনে অনেক দুঃখ কষ্ট ঘটিয়া থাকে?
উঃ অবুঝ শিশু বা গৃহপালিত পশু পাখিকে লাথী মারিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষের জ্ঞান শক্তি কমিয়া যায়?
উঃ খাওয়ার সময় হাতের ভর পায়ের উপর দিয়া খাওয়া খাইলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে ঘরে অলক্ষী আসিয়া বাসা বাঁধে?
উঃ ঘরের বেড়া বা দরজার সামনে পানের পিক ফেলিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে অশান্তি ঘরে আসিয়া বাসা বাঁধে?
উঃ ঘরের বেড়া বা খুঁটিতে অথবা কোন গাছে পান খাওয়া চুন মুছিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে মানুষ সব সময় বিপদে পড়িয়া থাকে?
উঃ হাটিয়া হাটিয়া দাঁত খিলাল করিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে ধন সম্পদ নষ্ট হয়?
উঃ হাটিয়া হাটিয়া মেশওয়াক করিলে।
প্রশ্নঃ কোন কাজ করিলে মৃত্যকালে কঠিন যন্ত্রণা ভোগ করিতে হয়?
উঃ লোক চলাচলের পথে প্রস্রাব-পায়খানা করিলে বা কাঁটা দ্বারা পথ বন্ধ করিয়া দিলে।
©somewhere in net ltd.