| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থান-চট্রগ্রাম থেকে পশ্চিমে সন্দ্বীপের অবস্থান। চট্রগ্রাম থেকে সোজা 18 কিলোমিটার দুরে এই দ্বীপ উত্তর দক্ষিনে 25-30 কিঃমিঃ আর পূর্বে থেকে পশ্চিম দিকে 10-12 কিঃমিঃ লম্বালম্বিতে অবস্থান। পূর্বে রয়েছে 24টি ইউনিয়ন ছিল। বর্তমানে 14টি ইউনিয়নের অবস্থান আছে। বাকি 10টি সমুদ্রগর্ভে। লোকসংখ্যা 3 লাখ 75 হাজার।
কিভাবে যাবেনঃ
সন্দ্বীপ যাওয়ার একমাত্র বাহন আছে স্টীমার। স্টিমারে যাওয়ার জন্য রয়েছে দুটি পথ। প্রথম পথটি হচ্ছে চট্রগ্রাম লঞ্চ টার্মিলান থেকে। সময় লাগবে 3/4 ঘন্টা। স্টীমার ছাড়ে শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার। ছাড়ার সময় সকাল 9টা। ভাড়া সাধারণ 40/75 টাকা। কেবিন 259/489 টাকা। দ্বিতীয় পথটি হচ্ছে সীতাকুন্ডের কাছাকাছি বড় কুমিরা থেকে। প্রতিদিন দুপুর 2টায় একটি স্টীমার ছাড়ে। পৌছাতে সময় লাগে 2/3 ঘন্টা। ভাড়া সাধারন 32 টাকা, কেবিন 140 টাকা। তবে এই রুটটি আপতত বন্ধ আছে।
কোথায় থাকেবেনঃ
সন্দ্বীপে থাকার তেমন ভাল ব্যবস্থা নেই। সরকারিভাবে অসহায়ী একটি রেস্টহাউসের মতো আছে। মধ্য নিম্নমানের কয়েকটি হোটেল আছে। যেমন,হোটেল নূর,হোটেল ভাই ভাই, হোটেল শুভ, হোটেল মহিমা প্রভৃতি। ভাড়া কমবেশি 30/40 টাকা থেকে 100/150 টাকার মধ্যে।
কি দেখবেনঃ
পুরো সন্দ্বীপ এলাকা প্রাকৃতিক শোভামন্ডিত। বিশেষ করে পূর্ব দিকে জেগে ওঠা চর এলাকা। বেড়ানো যায় সন্দ্বীপের উত্তরদিকে আমানুলার চর,উত্তর-পূর্ব দিকে উড়ির চর,কালাপানি, দক্ষিন দিকে কালিয়ার চর। পুরো এলাকা বাঁধ দিয়ে ঘেরা।
আলো-আঁধারের সন্দ্বীপঃ
পিডিবির ব্যবসথাপনায় সরকারি অফিস, কিছু সড়ক ও বাসভবনে আলোর ব্যবস্থা আছে। তাও সন্ধ্যা 7 টা থেকে রাত 10/11টার পর পুরো সন্দ্বীপে নেমে আসে ভুতুড়ে পরিবেশ,যা আঁধারের রূপকে প্রকটিত করে তোলে তারাজ্বলা আকাশের মোহনীয় প্রোপট।
©somewhere in net ltd.