| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘হুজুর কইছিলেন বড় একখান ওয়াজ মাহফিল আছে, জনেরে ২০০০টেহা দিবো। হের লাইগা আইছি। আর এইখানে দেখি যুদ্ধ শুরু।’ এভাবে কেঁদে বলছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নুরানী হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র। চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। জিজ্ঞেস করা হল, কত টাকা পেয়েছে সে? তার উত্তর, “টেহা পামু কই, হুজুরেরা যে কই ভাগছে দেখবার পারিনাই।”
এভাবেই টাকার লোভ দেখিয়ে রবিবার হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচীতে মাদ্রাসার নিরীহ ছাত্রদের নিয়ে আসে কওমী মাদ্রাসার হুজুরেরা। কিন্তু রবিবার সারাদিন চলে তান্ডব। পুরো ঢাকা শহরজুড়ে যেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত হয়। মতিঝিল, পল্টনে চলতে থাকে হেফাজত পুলিশ সংঘর্ষ।
কমলাপুর স্টেশনে আরো ৪জনের খোঁজ মেলে মঙ্গলবার সকালে। শুনু মিয়া, ইমতিয়াজ আহমেদ, রবিউল খান, মোতালেব হোসেন নামে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র। বয়স বেশীতে ১৪-১৫ বছর।
তাদের জিজ্ঞেস করলে তারা বলে , ‘মাদ্রাসার হুজুর আঁরারে মিছা কথা কইয়ি(মাদ্রাসার হুজুর আমাদের মিথ্যা কথা বলেছে)। আঁরারে টিঁইয়া দেয়নর কথা আছিল(আমাদের টাকা দেবার কথা ছিল)। রাতুয়া যেঁত্তে বৃষ্টির নান গুলাগুলি শুরু হইয়ে, বুম মারের হেঁত্তে কোনো হুজুররে ন দেখি(রাতে যখন বৃষ্টির মত গোলাগুলি শুরু হয়েছে, বোম মারা শুরু হয়েছে তখন কোনো হুজুরকে দেখিনি)। আঁরা দুড়িয়েরে ধাই হেডেত্তুন(আমরা দৌঁড়ে পালিয়েছি ওখান থেকে)। দুইজন কালা পুলিশ (র্যাব) আরারে ১০০০টিইয়া দিইয়ি যাইবাগুল্লাই(দুইজন র্যাব আমাদের ১০০০টাকা দিয়েছে চলে যাওয়ার জন্য)। অহন থিয়ায় রই, ট্রেন আইলি যাইয়ুমগুই(এখন দাঁড়িয়ে আছি, ট্রেন আসলেই চলে যাবো)। এই জনমত আর আইসতাম ন ঢাহা শহরত(এই জন্মে আর আসবোনা ঢাকা শহরে)।
ইমতিয়াজ বলে, ‘যেঁত্তে মাগরীবর আযানর ফরে এক এক হুজুর বক্তিতা দের হেঁত্তে আর পাশত্তুন কতিক্কিন ফুয়া উডিয়েরে পুলিশ মাইরতি গেইয়ি(যখন মাগরীবের আযানের পর এক একজন হুজুর বক্তৃতা দিচ্ছিলেন তখন পাশ থেকে কতগুলো ছেলে উঠে পুলিশ মারতে গিয়েছে)।এরপরদি ছাইদ্দি রাইত হইতু হইতু হুজুর বেগ যারগুই(এরপর দেখছি রাত হতে হতে হুজুর সবাই চলে যাচ্ছে)। আঁরা বই থাইক্কি(আমরা বসে রইলাম)। নাউজুবিল্লাহ আজুয়া হুনিজ্জি আরার মইচ্চদ’র মইধ্যি অইন দিইয়ি, কুরান পুড়িয়েরে ছাই গরি ফেলাইয়ি।(আজকে শুনছি আমাদে মসজিদের মধ্যে আগুন দিয়েছে, কোরআন পুড়িয়ে ছাই করে ফেলেছে)। নাউজুবিল্লাহ। আঁরার আল্লাহর ঘরত অইন দিইয়ে।(আমাদের আল্লাহর ঘরে আগুন দিয়েছে!) নাউজুবিল্লাহ। ইতারা বলে আঁরার ইসলামর হেফাজত গইরত আইস্যি(ওরা বলে আমাদের ইসলাম হেফাজত করতে এসেছে)। ইতারা বেক জালিম।(ওরা সবাই জালিম) আর জিন্দেগিত মাদ্রাসাত পইড়তাম যাইতাম ন।(আর জীবনেও মাদ্রাসায় পড়তে যাবোনা)। ঢাহা শহরতও আইসতাম ন(ঢাকা শহরেও আসবোনা)।’
অনুসন্ধানে জানা গেছে, এভাবে দেশের শত শত কওমি মাদ্রসার শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে হেফাজতের ঢাকা অবরোধ ও মতিঝিলের সমাবেশে আনা হয়। হেফাজতের কর্মসূচিতে অংশ নেওয়া বেশির ভাগ মাদ্রাসাছাত্রেরই বয়স ১৮ বছরের নিচে। অনেকের মা-বাবাও জানেন না তাঁদের সন্তানদের ঢাকায় হেফাজতের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। অনেক মাদ্রাসাছাত্র জানায়, আল্লাহ ও রাসুলের (সা.) বিরুদ্ধে যারা মাঠে নামছে, তাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়া হবে- এমন কথা বলেই শিক্ষকরা তাদের ঢাকায় নিয়ে আসেন হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচীতে অংশ নিতে। নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করা হবে, কোনো ধরনের হট্টগোল হবে না- এমন আশ্বাস দিয়ে দুই দিন আগেই ঢাকার বিভিন্ন মাদ্রাসায় আনা হয় তাদের। রবিবার ফজরের নামাজ পড়েই ঢাকা প্রবেশের ৬টি পভিমুখেই অবরোধ কর্মসূচিতে অংশ নেয় তারা। দুপুরে সবাই মতিঝিলের সমাবেশে অংশ নেয়। পরে রাতে আতঙ্ক আর ভোগান্তির মধ্যে পড়ে।
বাংলারিপোর্ট/বিডি.
কেমনে কী !!!
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: স্কুল মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতিতে ব্যবহার নিষিদ্ধ করা হোক।
২|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এ জাফর বলেছেন: হলুদ সাংবাদিকতা। চালিয়ে যান। তবে সাবধান! ধরা খাইয়েন না যেন।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: বইসা রইয়েস কেন মামলা করে দেন। সাহস থাকলে।
৩|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
নষ্ট ছেলে বলেছেন: একজনরে ২০০০ হাজার কইরা? কওমী মাদ্রাসার হুজুরা কি আলাদীনের চেরাগ পাইলো নাকি?
২০০০ টাকা কইরা দিলে তো ছাত্রলীগের কুত্তাগুলা হেফাজতে যোগ দিত।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: কেন জামায়াতে ইসলাম আছে না। তারা তো কয়েকশ কোটি টাকা বাজেট করেছিলই। গোয়েন্দা রিপোর্টেই আছে।
৪|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ঠিক এই কথা গুলা বলার সময়ই রেফারেন্স লাগে না। আর শত্ত হলেই বা কি?
আর খুনিদের বিরুদ্ধে, নো কমেন্ট। কারন বলতে নিলেই কখন কিসে ফেসে যাই, ঠিক নাই।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শাহেদ চট্রগ্রাম বলেছেন: রেফারেন্স তো দেয়াই আছে।
৫|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
গান পাগলা বলেছেন: gila ja khusi ta gila,amra to gilmui,mediar gola jemne paraie dorsos sotti kotha bair howner kono chance nai.
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শাহেদ চট্রগ্রাম বলেছেন: একটা জিনিস বুঝি না, পারলে বুঝায়া দেন ভাই। ২৫০০/৩০০০ লাশ গুম করলো পুলিশ-বি ডি আর-রেব। কিন্তু সমস্য হল ৩০০০ পাবলিকের ভাই বেরাদাররা কই ?
৬|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মৃধা জুয়েল বলেছেন: হলুদ সাংবাদিকতা। চালিয়ে যান। তবে সাবধান! ধরা খাইয়েন না যেন।
সত্যিই তাই।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
শাহেদ চট্রগ্রাম বলেছেন: একটা জিনিস বুঝি না, পারলে বুঝায়া দেন ভাই। ২৫০০/৩০০০ লাশ গুম করলো পুলিশ-বি জি বি -রেব। কিন্তু সমস্য হল ৩০০০ পাবলিকের ভাই বেরাদাররা কই ?
৭|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বিজ্ঞ মানুষ বলেছেন: দুইজন কালা পুলিশ (র্যাব) আরারে ১০০০টিইয়া দিইয়ি যাইবাগুল্লাই(দুইজন র্যাব আমাদের ১০০০টাকা দিয়েছে চলে যাওয়ার জন্য)। অহন থিয়ায় রই, ট্রেন আইলি যাইয়ুমগুই(এখন দাঁড়িয়ে আছি, ট্রেন আসলেই চলে যাবো)। এই জনমত আর আইসতাম ন ঢাহা শহরত(এই জন্মে আর আসবোনা ঢাকা শহরে)।
ভাল লাগল।
যেসব সবজান্তা ব্লগার হলুদ সাংবাদিকতা বলতে চাচ্ছেন তারা লেখকের পরামর্শ মামলা করে দিলেই তো প্রমাণ হবে সাংবাদিকতার কালার কি। হলুদ, না লাল, না সবুজ, না কালারলেছ।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
শাহেদ চট্রগ্রাম বলেছেন: জ্বি ভাই। হেফাজতিরা মামলা করলেই পারে। এখানে চিল্লায়া কোন লাভ আছে।
৮|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বর্ণান্ধ বলেছেন: Click This Link
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
শাহেদ চট্রগ্রাম বলেছেন: আপনের পোস্টে আছে
""তার ভাষায়- ‘আমি যখন মারা যাই তখন ২ টা লাশ পড়েছিল’""
![]()
৯|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
অগ্নি সারথি বলেছেন: শিশুরা যখন ধর্ম বেচাকেনার বলি...............
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
শাহেদ চট্রগ্রাম বলেছেন: হুম।
১০|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: বিজ্ঞ মানুষ বলেছেন: দুইজন কালা পুলিশ (র্যাব) আরারে ১০০০টিইয়া দিইয়ি যাইবাগুল্লাই(দুইজন র্যাব আমাদের ১০০০টাকা দিয়েছে চলে যাওয়ার জন্য)। অহন থিয়ায় রই, ট্রেন আইলি যাইয়ুমগুই(এখন দাঁড়িয়ে আছি, ট্রেন আসলেই চলে যাবো)। এই জনমত আর আইসতাম ন ঢাহা শহরত(এই জন্মে আর আসবোনা ঢাকা শহরে)।
ভাল লাগল।
যেসব সবজান্তা ব্লগার হলুদ সাংবাদিকতা বলতে চাচ্ছেন তারা লেখকের পরামর্শ মামলা করে দিলেই তো প্রমাণ হবে সাংবাদিকতার কালার কি। হলুদ, না লাল, না সবুজ, না কালারলেছ।
সহমত।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শাহেদ চট্রগ্রাম বলেছেন: সহমত।
১১|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
আলোকন বলেছেন: রেফারেন্স কোথায়?
০৮ ই মে, ২০১৩ রাত ৮:০০
শাহেদ চট্রগ্রাম বলেছেন: দেয়া আছে।
১২|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মাজহারুল হুসাইন বলেছেন: ‘হুজুর কইছিলেন বড় একখান ওয়াজ মাহফিল আছে, জনেরে ২০০০টেহা দিবো। হের লাইগা আইছি। আর এইখানে দেখি যুদ্ধ শুরু।’ >>>কিন্তু ঈমানে কইতাছি যুদ্ধে কেউ মরে নাই কেউ মরে নাই । কোন কিছু বিশ্বাস করবেন না ।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: তো মরাগো ভাই বেরাদাররা কই ?????
১৩|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হেফাজতি সমর্থকদের সমস্যা এখানেই। তাদের ডিসফেভারে গেলেই হলুদ সাংবাদিকতা। বাংলাদেশে হলুদ সাংবাদিকতার আইন আছে। মানহানির মামলা করার আইন আছে। মিথ্যা সংবাদ প্রকাশ করার আইন আছে।
হলূদ সাংবাদিকতা বললেই তো আর হলুদ হয়ে যাবে না। আর এটা তো মিথ্য না যে মাদ্রাসা ছাত্রদের টাকা, থাকা, খাওয়া, হাত খরচ ইত্যাদির কথা বলে আনা হয়েছে। কয়েকটি পত্রিকায় এ ধরণের তথ্য এসেছে।
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
শাহেদ চট্রগ্রাম বলেছেন: ঠিক বলেছেন ভাই।
১৪|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
আনোয়ার,চট্টলা বলেছেন: এইসব বুজরুকি কথা বাদ দেন। এখন দুধের বাচ্চারা অনেক বেশী বুঝে। ফাউল কথা বলে লাভ নেই।
০৮ ই মে, ২০১৩ রাত ৮:০১
শাহেদ চট্রগ্রাম বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হেফাজতি সমর্থকদের সমস্যা এখানেই। তাদের ডিসফেভারে গেলেই হলুদ সাংবাদিকতা। বাংলাদেশে হলুদ সাংবাদিকতার আইন আছে। মানহানির মামলা করার আইন আছে। মিথ্যা সংবাদ প্রকাশ করার আইন আছে।
হলূদ সাংবাদিকতা বললেই তো আর হলুদ হয়ে যাবে না। আর এটা তো মিথ্য না যে মাদ্রাসা ছাত্রদের টাকা, থাকা, খাওয়া, হাত খরচ ইত্যাদির কথা বলে আনা হয়েছে। কয়েকটি পত্রিকায় এ ধরণের তথ্য এসেছে।
১৫|
০৮ ই মে, ২০১৩ রাত ৮:০২
মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।
হানাহানির রাজনীতি পরিহার করে আমরা বড় দুই দলকে কি প্রস্তাব দিতে পারিনা একটা অনাক্রমণ চুক্তি করতে পোড়ামাটি নীতির পরিবর্তে? তাহলে পাঁচ বছর পরপর দুদলই পালাবদল করে ক্ষমতায় থাকবে এবং সরকার ও বিরোধীদল হরতাল ধ্বংসযজ্ঞ গোলাগুলি, শিশু আর ছাত্রদের মানব বর্ম আর রাজনীতিতে ব্যবহার বন্ধ করে পরস্পর সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ করে জাতিকে এগিয়ে নেবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মুহসিন বলেছেন: স্কুল মাদ্রাসা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতিতে ব্যবহার নিষিদ্ধ করা হোক।
কোন ছাত্র রাজনীতি নয়, ছাত্রানাম অধ্যয়নং তপঃ।