| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঈদ উদ্দিন হেলাল
আমি পেশায় একজন চিকিৎসক।চীনে এসেছি নিউরোসার্জারিতে উচ্চশিক্ষার জন্য।এখানে এসে জন্মভুমিকে, বাংলার মানুষকে খুব মিস করছি।
এটা আমার প্রথম লেখা ব্লগ।আমি লেখায় অভ্যস্থ নই।বাংলা টাইপও ঠিকমত করতে পারিনা।কিন্তু আজ না লিখে থাকতে পারলাম না।বাংলার তরুননা আজ যে মনন ও মানসিকতার পরিচয় দিয়েছে, শ্রদ্ধায় আর ভালোবাসায় বুকটা ভরে গেছে।আমি সুদুর চীন থেকে আজ ৩মিনিট দাঁড়িয়ে বাংলার মানুষের সাথে একাত্ততা প্রকাশ করেছি।হোষ্টেলের যাকে পেলাম খুলে বললাম এই সাতদিনের ঘটনা।ওরাও বিস্মিত, অভিভুত।এমন বাংলা সত্যিই কেউ দেখেছে কখনও।আমি প্রচলিত রাজনীতি পছন্দ করিনা।কেন জানি না, রাজনীতি কখনোই আমার ভিতর স্পর্শ করে নাই।অনেকদিন যেকথা বলতে চাইছিল আমার মত কথা না বলতে পারা মানুষ, আজ সে কথাই ভেসে আসছে শাহবাগ থেকে।তরুননা তোমাদের অভিবাদন।
©somewhere in net ltd.