নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন থেকে বলছি

মনের কথা বলতে চাই, তাই কী বোর্ডে আংগুল চলছে।

সাঈদ উদ্দিন হেলাল

আমি পেশায় একজন চিকিৎসক।চীনে এসেছি নিউরোসার্জারিতে উচ্চশিক্ষার জন্য।এখানে এসে জন্মভুমিকে, বাংলার মানুষকে খুব মিস করছি।

সাঈদ উদ্দিন হেলাল › বিস্তারিত পোস্টঃ

এত কুন্ঠা কেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

আমাদের দেশের রাজনৈ্তিকদের কথা শুনলে গা টা গুলিয়ে যায়, একদম নাটক নোভেলের মত।আজ যা বলল, কাল কি বলবে, তা একটু চিন্তা করলেই আপনি বলে দিতে পারবেন।আজ প্রথম আলোতে পড়লাম, বিএনপি নেতার কথা।যা ভেবেছিলাম, তাই বললেন তিনি।ক্ষমতায় গেলে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন।আসলে ক্ষমতার রাজনীতি করতে করতে বিচক্ষনদেরও বুদ্ধি লোপ পায়।যুদ্ধাপরাধীদের বিচার কী হবে তা জানিনা, কিন্তু আমার তো মনে হয়, কাল যখন সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করল, তখনই ওদের সামাজিক বিচার হয়ে গেছে, যে লজ্জা আজ দেশ তাদের দিয়েছে, সে লজ্জাই তাদের জন্য যথেষ্ট ছিল ধবংস হবার বা ফিরে আসবার।ফিরে আসবার শব্দটা ইচ্ছে করেই বললাম।আমি যখন মেডিকেলে পড়ি, তখন হাবিব ভাই (উনি এখন মেডিসিন স্পেশালিষ্ট) বললতেন, শিবিরের গায়ের রক্ত যদি পুরা বদলে ফেলাও যায়, আর ভুলক্রমে একটা ফোটা রক্ত রয়ে যায়, ওটাই আবার রিজেনারেশন হবে, সুযোগ খুঁজবে আরেক ৭১-এর।

চ্যায়ারম্যান সাহেব বললেন, যদি আবারো আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে নতুন রাস্তা করে দিব।কেন চ্যায়ারম্যান সাহেব, রাস্তাটা এখন করা যায় না? ঝুলিয়ে রাখছেন কেন নির্বাচনের জন্য? বিএনপির কি হল, বিচার নির্বাচনের জন্য কেন ঝুলিয়ে রাখছেন, এখন মাঠে নেমে জনতার সাথে বুক মেলানো যায় না?কিসের লজ্জা তোমাদের? চীনে থেকেও আমরা ৩ মিনিট দাঁড়িয়ে থাকি, বাংলাদেশে থেকে তোমার দাঁড়াতে এত কুন্ঠা কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.