| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঈফ জামান
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার
নিশিতা সিগারেট পছন্দ করে না। তাকে রাগানোর জন্যই সিগারেট ধরিয়েছি। নিশিতা আমার দিকে কঠিক চোখে তাকিয়ে আছে, বেশ মজাই লাগছে। নিশিতা যখন রাগ করে, তখন তার চেহারা লালচে হয়ে উঠে। ওর গায়ের রঙ ধপধপে সাদা। ও রাগলে, খুবই মায়াবতী লাগে। তবে নিশিতার সবচাইতে আকর্ষণীয় যা, তা হলো ওর চোখ। ওর চোখের দিকে যে কেউ ভালো করে তাকালে, প্রেমে পরে যাবে।
আজ আমার সাথে নাকি- ইম্পরট্যান্ট কি কথা আছে। তাই এই বিকেলে আমাকে আসতে বলেছে। এখন বিকেল চারটা তেত্রিশ বাজছে। আমি আর নিশিতা বসে আছি, আমাদের সেই চিরোচেনা শিশুপার্কের ভেতর, উঁচু বটগাছের গোড়ায়।
নিশিতা বললো, "আমার বিয়ে ঠিক হয়েছে।"
"তাই নাকি, ছেলে কি করে?
"আমার বিয়ে ঠিক হওয়াতে তুমি মনে হয় খুশি হয়েছো?"
"কি বলো, খুশি হবো না..? কতদিন বিয়ে বড়ির খাবার খাওয়া হয়না।"
"ছেলে ইংল্যান্ড থেকে এসেছে। আমাকে দেখে গেছে, ছেলের পছন্দ হয়েছে।"
"ভালোতো, তোমার পছন্দ হয়নি"
নিশিতা চুপ করে আছে।
----অসমাপ্ত----
_______সাঈফ জামান
©somewhere in net ltd.