নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প, কবিতা, ছড়া, অণুকাব্য, অনুভূতি

আনেক কিছুই আমার অজানা... আমি অনেক কিছু জানতে চাই....

সাঈফ জামান

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিশ্বয় তুমি আমার অহংকার

সাঈফ জামান › বিস্তারিত পোস্টঃ

রক্ত আছে রক্ত নিবি?

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

হাত দিসনা আমার দেহে, স্বপ্ন পুড়ে টগবগিয়ে,
আগুন পাবি ওইখানে,
রক্ত আছে, রক্ত নিবি? দেশ জ্বলছে দেশের মানুষ,
দেশের খবর কে জানে?

পুড়ছে যে দেশ, পুড়ছে মানুষ,
পুড়ছে দেশের কলকব্জা।
নষ্ট যে চোখ, নষ্ট মানুষ,
নষ্ট যে তার সব লজ্জা।

নষ্ট কিছু দাড়ির মানুষ, নষ্ট দাঁড়ায় এক নাস্তিক,
নষ্ট মুখে, নষ্ট হাসি,
সুখের স্বপ্ন জবাই করে, নষ্ট বুকের এক আস্তিক।

এইখানে লাশ, ঐখানে লাশ,
পুড়ছে আমার আপন মুখ,
কে যে আমার আপন মানুষ,
না চেনাতে নামছে শোক।

আর কতকাল রক্ত খাবি
রক্তেমাখা আমার দেশ,
এই কি সেই স্বাধীন বাংলা!
কোথায় আমার দিনের শেষ?

______সাঈফ জামান

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.